ওমিক্রন আতঙ্কের মধ্যেই লোকাল ট্রেন চালানো নিয়ে বড়সড় ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী

লোকাল ট্রেনের উপরও প্রভাব পড়বে। এখনই সব বন্ধ করতে যেও না। কিন্তু কিছুটা কমিয়ে দাও। জনগণের যাতে অসুবিধা না হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: এই মুহুর্তে গঙ্গাসগরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সেখানেই সারলেন প্রশাসনিক বৈঠক। সেখানে রাজ্যের করোনা পরিস্থিতি এবং ওমিক্রন সংক্রমণ প্রসঙ্গও উঠল। কারণ করোনা পরিস্থিতি যে ভাবে ফের অবনতির দিকে যাচ্ছে, তাতে আশঙ্কার মেঘ দেখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতিতে নতুন বছরের শুরুতেই পর্যালোচনা বৈঠক করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে বেশ কিছু নির্দেশও দিলেন তিনি। এরমধ্যে লোকাল ট্রেন চালানো নিয়েও বড়সড় ইঙ্গিত দিলেন তিনি। যদিও মুখ্যমন্ত্রী এদিন বলেছেন, ওমিক্রন নিয়ে এখনই ভয় পাওয়ার কারণ নেই। তবে সাবধানতা জরুরি।

এদিন মমতা বন্দ্যোপাধ্য়ায় জানান, রাজ্যে ক্রমবর্ধমান করোনা সংক্রমণ এবং ওমিক্রন আক্রান্তের সংখ্যা বৃদ্ধি নিয়ে দ্রুত পর্যালোচনা বৈঠক করতে হবে। লোকাল ট্রেন নিয়েও তিনি বলেন, এখনই রাজ্যে লোকাল ট্রেন বন্ধ করার দরকার নেই। কারণ এখন গঙ্গাসাগর মেলা চলছে। তবে ট্রেনের সংখ্যা কমানো যায় কিনা সেটা নিয়ে পর্যালোচনা করা যেতেই পারে। তবে সেটা এখনই নয়। মুখ্যমন্ত্রীর কথাতেই পরিস্কার, গঙ্গাসাগর মেলা মিটলেই ফের করোনা পরিস্থিতি পর্যালোচনা করা হবে। তারপরই ঠিক হবে লোকাল ট্রেনের ভবিষ্যৎ।

এদিন মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে উদ্দেশ্য করে বলেন, লোকাল ট্রেনের উপরও প্রভাব পড়বে। এখনই সব বন্ধ করতে যেও না। কিন্তু কিছুটা কমিয়ে দাও। জনগণের যাতে অসুবিধা না হয়। পাশাপাশি কলকাতার পরিস্থিতি সম্পর্কে তাঁর বক্তব্য, যাঁরা কলকাতায় যাবেন, তাঁদের রুজি-রোজগার দীর্ঘদিন ধরে বন্ধ। একটু দেখে নাও, কাদের হচ্ছে বেশি। তারপরেই যোগ করেন, ‘ট্রেনটা এক্ষুণি কমাবে না, গঙ্গাসাগর মেলা আছে। এছাড়াও কলকাতা বিমানবন্দর নিয়েও তিনি মুখ্যসচিবকে বিশেষ কোনও ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

প্রথম ঝলকেই কাঁপছে নেটদুনিয়া! বাজারে আসছে Hero Xpulse 421 

শীতকালে বুকে ভারী ভাব? বাড়াতে পারে করোনারি সিন্ড্রোমের ঝুঁকি!

১৫ নভেম্বর থেকে বাড়বে লাভা ফোনের দাম,মূল্যবৃদ্ধি হবে ৩,০০০ টাকা!

কালী মন্দির সংস্কার থেকে পুজোর আয়োজনে হাত লাগালেন সমাজসেবী শেখ সুলেমান!

UNESCO-র স্বীকৃতি আদায়ের লক্ষ্যে নবদ্বীপের রাস উৎসবকে কেন্দ্র করে একাধিক পরিকল্পনা

কোলন কোষে ব্যাকটেরিয়ার থাবা! মারণ রোগ ডেকে আনে এই অণুজীব

ঘরেই বানিয়ে ফেলুন রাজস্থানের জনপ্রিয় পাঁচমেশালি ডাল, গরম ভাতের সঙ্গে জমে যাবে

‘জেলে যাওয়া থেকে বাঁচার জন্য সব এক হয়েছে,’ মমতা-রাহুলদের তোপ শুভেন্দুর

আচমকাই বুকে ব্যথা, হাসপাতালে ভর্তি শরদ পাওয়ার

দীপাবলিতে ‘সবুজ বাজি’ পোড়ানো যাবে দিল্লিতে, তবে সময় বেঁধে দিল সুপ্রিম কোর্ট

পোশাক শ্রমিকদের আন্দোলনে অশান্ত বাংলাদেশ, গাজীপুর পোড়ানো হল পুলিশের তিন গাড়ি

হরমুজ প্রণালিতে ২০ নাবিকের মৃত্যুর জন্য ইরানকেই কাঠগড়ায় তুলল মার্কিন সেনা

‘থানায় কালীপুজো করে প্রায়শ্চিত্ত করতে হবে পুলিশকে’, নিদান উচ্চ শিক্ষামন্ত্রী জগন্নাথের

বুলগেরিয়ার ইতিহাসে প্রথম মহিলা প্রেসিডেন্ট হতে চলেছেন ইলিয়ানা ইয়োতোভা