ভিডিওগ্রাফির পর প্রাথমিকের ইন্টারভিউয়ে নয়া নিয়ম আনছে পর্ষদ

চাকরিপ্রার্থীদের অ্যাপটিউড টেস্ট এর প্রাপ্ত নম্বর দ্বিতীয়বার যাতে পরীক্ষকরা বদল না করতে না পারেন, সেই ব্যবস্থা গ্রহণ করতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।

Share:

নিজস্ব প্রতিনিধি: নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করতে ইন্টারভিউ (Interview) প্রক্রিয়া ভিডিও রেকর্ডিং করার সিদ্ধান্ত আগেই নিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। এবার কোনওরকমের কারচুপি রুখতে ইন্টারভিউ পদ্ধতিতে বড় বদল আনতে চলেছে পর্ষদ। চাকরিপ্রার্থীদের অ্যাপটিউড টেস্ট এর প্রাপ্ত নম্বর দ্বিতীয়বার যাতে পরীক্ষকরা বদল না করতে না পারেন, সেই ব্যবস্থা গ্রহণ করতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।

প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে খবর, প্রত্যেক পরীক্ষককে ল্যাপটপ দেওয়া হবে পর্ষদের তরফে। অ্যাপটিউড টেস্ট এর নেওয়ার সঙ্গে সঙ্গে সেই নম্বর অনলাইনে পর্ষদের কেন্দ্রীয় সার্ভারে পাঠিয়ে দেবেন পরীক্ষকরা। এর ফলে দ্বিতীয়বার নম্বর সংশোধনের সুযোগ পাবেন না পরীক্ষকরা। তবে মঙ্গলবার যে ২০০ জন চাকরিপ্রার্থীর ইন্টারভিউ নিচ্ছে পর্ষদ সেই ইন্টারভিউয়ে এই পদ্ধতি প্রয়োগ না করা গেলেও আগামী ইন্টারভিউতে এই পদ্ধতি মেনে চলা হবে বলে জানানো হয়েছে পর্ষদের তরফে।

উল্লেখ্য এর আগে স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত নিয়োগের উদ্দেশ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদ নিয়োগের ইন্টারভিউ ও নথি যাচাই প্রক্রিয়ার ভিডিও রেকর্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে। গত অক্টোবর মাসে এই সিদ্ধান্তের কথা জানায় পর্ষদ। ইন্টারভিউ পর্বের শুধু ভিডিও রেকর্ডিং নয়, রেকর্ডের পর সেই ভিডিও ফুটেজ সংরক্ষণ করে রাখবে পর্ষদ। ইন্টারভিউ প্রক্রিয়ার ভিডিও রেকর্ডিং করার পাশাপাশি নথি যাচাইয়ের প্রক্রিয়ারও ভিডিও রেকর্ড করা হবে। প্রসঙ্গত প্রাথমিকে নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগে উত্তাল রাজ্য রাজনীতি। ইতিমধ্যে নিয়োগ দুর্নীতি কান্ডে গ্রেফতার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। গ্রেফতার হয়েছেন প্রাথমিক শিক্ষা শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য। প্রাথমিকে নিয়োগ নিয়ে যাতে ভবিষ্যতে যাতে কোনও প্রশ্ন না ওঠে, বা উঠলেও যথাযথভাবে প্রমাণ হাজির করা যায় সেই বিষয়টি মাথায় রেখে ভিডিও রেকর্ডিং করার সিদ্ধান্ত নেয় পর্ষদ।

জঙ্গলের অচেনা রাস্তায় হারিয়ে যাওয়া ব্যক্তিকে বাড়ি ফেরালেন সাঁকরাইল থানার অফিসাররা

পাগলা ঘোড়ার তাণ্ডবে আতঙ্কিত কুসুমগ্রাম, হিমশিম খেল পুলিশ,আহত একাধিক

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

পুত্র সন্তান নেই,জামাই ও মেয়েকে বাড়িতে রাখতে গেলে দিতে হবে ১ লক্ষ টাকা

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

‘কী দুরবস্থা! ১৫০ লোকও হয়নি’, মমতার ধর্নাকে কটাক্ষ শুভেন্দুর

উলুবেড়িয়াতে প্রকাশ্য রাস্তায় ‘হ্যান্ডকাপ’ পরিয়ে তৃণমূল নেতাকে ঘোরালো পুলিশ

আধ্যাত্মিক গুরুর ছদ্মবেশে মহিলাদের যৌন নির্যাতন, মথুরায় গ্রেফতার IIT পাস যুবক

ফ্রান্স থেকে আরও ১১৪ রাফাল যুদ্ধবিমান কেনার প্রস্তুতি, প্যারিসে বায়ুসেনা প্রধান

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ‘বঞ্চিত’ শিল্পীদের ভিড়, কী অভিযোগ তাঁদের?

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা রুখতে মোতায়েন ৬৭০ কোম্পানি আধা সেনা, নজরদারিতে ড্রোন -ডগ স্কোয়াড

কলেজের ইউনিয়ন রুমের আলমারি থেকে উদ্ধার লক্ষ লক্ষ উঁই ধরা টাকা

তোলাবাজি থেকে কাটমানির অভিযোগ, গ্রেফতার নারকেলডাঙার তৃণমূল কাউন্সিলর

কাপড় ও ত্রিপল পাচারের অভিযোগে কাটোয়ার প্রাক্তন বিধায়ক গ্রেফতার, উত্তেজনা চরমে