মাধ্যমিকের খাতায় ‘কটু কথা’ লেখার জের, ১১ জনের খাতা বাতিল করল পর্ষদ

মাধ্যমিক পরীক্ষার খাতায় কয়েকজন পরীক্ষার্থী লিখে এসেছিল কুকথা। আর তার জেরে এবার সেই পড়ুয়াদের বিরুদ্ধে কড়া ব্যবস্থার পথে হাঁটল মধ্যশিক্ষা পর্ষদ।

Share:

নিজস্ব প্রতিনিধি: মাধ্যমিক পরীক্ষার খাতায় কয়েকজন পরীক্ষার্থী লিখে এসেছিল কুকথা। আর তার জেরে এবার সেই পড়ুয়াদের বিরুদ্ধে কড়া ব্যবস্থার পথে হাঁটল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE)। খাতায় কটু কথা লিখে আসার অভিযোগে এ বছর মোট ১১ জন মাধ্যমিক পরীক্ষার্থীর খাতা বাতিল করেছে মধ্যশিক্ষা পর্ষদ। শুক্রবার মাধ্যমিকের ফল প্রকাশের পর জানা গেল এমনটা।

জানা গিয়েছে, মধ্যশিক্ষা পর্ষদের তরফে ওই পরীক্ষার্থীরা যে স্কুলে পড়ত সেই স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়। স্কুল কর্তৃপক্ষকে সতর্ক করার পাশাপাশি ডেকে পাঠানো হয় পড়ুয়াদের অভিভাবকদের। পড়ুয়াদের অভিভাবকদের ডেকে সেই খাতাগুলি দেখানো হয়। সেই সঙ্গে আগামী দিনে যাতে ছেলেমেয়েরা এমন কাজ না করে, সেদিকে নজর দেওয়ার পরামর্শ দেওয়া হয় পর্ষদের তরফে।

এ বছর মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ণ করতে গিয়ে বিস্মিত হন পরীক্ষকরা। কেউ লিখে এসেছে কাঁচা ভাষায় খিস্তি। তো কেউ অন্যভাবে কুকথা। কেউ আবার সিনেমার ডায়লগ মিলিয়ে লিখিয়ে এসেছে নিজের কথা। কেউ আবার কিছুই লেখেনি, কেবল সাদা খাতা জমা দিয়েছে। একজন পরীক্ষার্থী উত্তরপত্রে জনপ্রিয় সিনেমা পুষ্পার ডায়লগ নিজের মত করে লিখে এসেছে। সেই ছবি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেই ছবিতে দেখা যাচ্ছে সাদা পৃষ্ঠায় লেখা রয়েছে – ‘পুষ্পা রাজ, আপুন লিখে গা নেহি’। যদিও সেই ছবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। এমন অবাঞ্ছিত ঘটনা রোধ করতে কড়া ব্যবস্থার পথে হাঁটল মধ্যশিক্ষা পর্ষদ। ওই পড়ুয়াদের খাতা বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয় পর্ষদের তরফে। এতদিন পরীক্ষার খাতায় কোনও কোনও পড়ুয়া পাশ করিয়ে দেওয়ার আবেদন জানিয়ে পরীক্ষকের উদ্দেশে লিখে আসত। কিন্তু গালাগালি করা বা কটু কথা লেখার ঘটনা নজিরবিহীন, তা মানছেন পরীক্ষকরা।

বাংলাদেশের বিদেশ সচিব হচ্ছেন দিল্লিতে দায়িত্ব সামলানো সালাহউদ্দিন নোমান চৌধুরী

পিতৃপক্ষে পরিবারের কারও মৃত্যু কি অশুভ, নেমে আসে বিপদ? জানুন কি বলছে শাস্ত্র

রক্ত পরীক্ষায় খালি পেট রাখা জরুরি? নয়া গবেষণায় উঠে এল দারুণ তথ্য

পুজোর মধ্যে সুখবর, ১৭ অক্টোবর থেকে সুসময় ৩ রাশির জাতকদের

সৌদি আরবের জ্বালানি শোধনাগারে হুতিদের ড্রোন হামলায় প্রাণ গেল বাংলাদেশির

শিগগিরই বদলে যাচ্ছে রাজ্যের নাম, বড় ঘোষণা শমীকের

এক ধাক্কায় ২৮,০০০ থেকে ৯,০০০ ফুটে নেমে লন্ডন-শিকাগোগামী ব্রিটিশ এয়ারওয়েজ, থরহরিকম্প যাত্রীদের

নাকতলা উদয়নে পঞ্জিকার ইতিহাস, আলিপুর সর্বজনীনে রামায়ণের গল্প বলবেন শিল্পী অনির্বাণ

নন্দীগ্রাম ও রেজিনগরে ভোট অশান্তি রুখতে ৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন

গোঁসা ভুলে ‘ভাইপো’কে দলে গুরুত্বপূর্ণ পদ দিলেন পিসি, ভোটে ফায়দা তোলা যাবে?

তালিবানি বাংলাদেশ, মৌলবাদীদের হুমকিতে সুনামগঞ্জে স্থগিত মেয়েদের ফুটবল ম্যাচ

ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার তীব্র আপত্তি, চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ ফেরাচ্ছে না ICC

রণবীর কাপুরের ‘রামায়ণ’-এর সেটে ভয়াবহ অগ্নিকাণ্ড! ঝড়ের বেগে ভাইরাল ভিডিও

চিকিৎসার নামে ঝাড়ফুঁক, নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার ‘ওঝা’