সব বিষয়ে রিভিউ, বিক্ষোভের জেরে বড় ঘোষণা করতে চলেছে উচ্চমাধ্যমিক সংসদ

বড় ঘোষণা করতে চলেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। এ বছর পরীক্ষার্থীরা সব বিষয়ে রিভিউ করতে পারবে, সূত্রের খবর এমনটাই ঘোষণা করতে চলেছে সংসদ।

Share:

নিজস্ব প্রতিনিধি: উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পর নম্বর কম পাওয়ায় এবং অকৃতকার্য হওয়ায় রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাচ্ছে পড়ুয়ারা। এবার তার মাঝে বড় ঘোষণা করতে চলেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। এ বছর উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা সব বিষয়ে রিভিউ করতে পারবে, সূত্রের খবর এমনটাই ঘোষণা করতে চলেছে সংসদ।

আগে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা মাত্র ২টি বিষয়ে রিভিউ করতে পারত। বিষয়ে রিভিউ করার সুযোগ কেবল এই বছরের জন্য প্রযোজ্য হবে। ইতিমধ্যে মঙ্গলবার বিজ্ঞপ্তি জারি করে সংসদের তরফে রিভিউ ও স্ক্রুটিনি করার দিনক্ষণ জানানো হয়েছে।

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে মঙ্গলবার বলা হয়েছে, আগামী ২০ জুন থেকে রিভিউ এবং স্ক্রুটিনির জন্য আবেদন করতে পারবেন পরীক্ষার্থীরা। আবেদন করার শেষ তারিখ জানানো হয়েছে ৫ জুলাই। অর্থাৎ আগামী ৫ জুলাই পর্যন্ত রিভিউ এবং স্ক্রুটিনির জন্য আবেদন করা যাবে। কোনও পড়ুয়া রিভিউ করাতে চাইলে বা স্ক্রুটিনি করাতে তাদেরকে অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ওয়েবসাইট www.wbchse.nic.in এ গিয়ে আবেদন করতে হবে পড়ুয়াদের। অফলাইনে কোনও আবেদন করা যাবে না বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। তবে রিভিউ এবং স্ক্রুটিনির  সঙ্গে আরটিআই করা যাবে না। এর ফলে ফল প্রকাশে দেরি হতে পারে বলে জানিয়েছে সংসদ। স্ক্রুটিনি এবং রিভিউ করার পর ফল প্রকাশের পর সন্তষ্ট না হলে আরটিআই করতে পারবে পরীক্ষার্থীরা। আরটিআইয়ে উত্তরপত্রের ফটোকপির জন্য আবেদন করতে পারবে পড়ুয়ারা। সংসদের তরফে জানানো হয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব রিভিউ, স্ক্রুটিনি এবং আরটিআইয়ের উত্তর দেওয়া হবে।

উল্লেখ্য,  উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পর দেখা যায় বহু পড়ুয়া অকৃতকার্য  হয়েছে। অনেকের আবার নম্বর কম হয়েছে বলে অভিযোগ তুলেছে। বহু পরীক্ষার্থী ইতিমধ্যে পাশ করিয়ে দেওয়ার দাবিতে রাজ্যের বিভিন্ন জায়গায় আন্দোলনে সামিল হয়েছে।  পরীক্ষার্থীদের সঙ্গে  তাদের অভিভাবকরাও ক্ষোভ প্রকাশ করেছে। 

‘সংবিধানের মূলে আঘাত’, গণহারে ভোটারদের নাম বাদ নিয়ে গর্জে উঠলেন সুপ্রিম কোর্টের বিচারপতি

‘বিরোধীরা বুথ পাহারা দিন, মুড়ি-চানাচুর খাওয়াবো,’ বললেন শুভেন্দু অধিকারী

গঙ্গাতে বাঁধ কেটে মেরামতি, বাতিল মালদহগামী একাধিক ট্রেন

মেলেনি স্ট্রেচার, পঙ্গু ভাইকে কাঁধে চাপিয়ে হাসপাতালের ওয়ার্ডে অসহায় দিদি, রইল ভিডিয়ো

বেঙ্গালুরুতে যানজটে আটকে এ আর রহমান, ধৈর্য না হারিয়ে ভক্তদের সঙ্গে সেলফি তুললেন সুরকার

ঘাঘরার পর এবার ঝাড়গ্রামের কাশিয়া, স্নান করতে নেমে পুকুরে ডুবে মৃত্যু ২ যুবকের

১৮ বছরেই গুরুদায়িত্ব, দিল্লির অধিনায়ক হলেন শেহবাগ পুত্র আর্যবীর

ফের SRFTI, হিন্দু জাগরণ মঞ্চের মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড

হিন্দুদের মসিহা হতে চান, নয়া রাজনৈতিক দল গড়লেন ‘মোদি ভক্ত ‘ সিবিআইয়ের প্রাক্তন অধিকর্তা

পুজোর মুখে জোর ধাক্কা, রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম এক লাফে বাড়ল ২৫২ টাকা

‘মহালয়ায় ইডেন গার্ডেন্সের অনুষ্ঠানে আসছেন না মোদি, থাকবেন শাহ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

আত্মঘাতী টোটো চালক প্রেমিক, খবর শুনেই গলায় দড়ি দিলেন বিবাহিতা তরুণী

SIR বাতিল ও EVM ছেড়ে ব্যালট পেপারে ভোট ফেরানোর দাবি রাজ ঠাকরের

‘বাবা তোমাকে আর টাকা খরচ করতে হবে না,’ বহুতল থেকে ঝাঁপ দেওয়ার আগে বলল ছেলে