‘আমরা শান্তি চাই, বিচার চাই, ওদের ডেডবডি চাই’, বিজেপিকে বিঁধলেন মমতা

তৃণমূল ছাত্র পরিষদের অনুষ্ঠানে যোগ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আর জি কর কাণ্ড থেকে নবান্ন অভিযান, ছত্রে ছত্রে বিঁধেছেন বিজেপিকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাজারে গুজব ছড়িয়ে দেওয়া হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) তৃণমূল ছাত্র পরিষদের(TMCP) প্রতিষ্ঠা দিবসে(Foundation Day) আসবেন না। তিনি নাকি বেজায় ভয় খেয়ে গিয়েছেন। তাই ঘরে বসে আছেন। কিন্তু বাংলার বাঘিনী এদিন দেখিয়ে দিলেন, তাঁকে নিয়ে বিরোধীদের রটনা তাঁর ভাবমূর্তিতে বিন্দুমাত্র কালিমালিপ্ত করতে পারবে না। তাঁকে নিয়ে বিরোধীরা যত কুৎসা, অপবাদই করুক না কেন, তিনি রাজপথে নেমে আন্দোলন করা নেত্রী। আন্দোলনই তাঁকে পথ দেখিয়েছে, সেই আন্দোলন করতে করতেই তাঁর মৃত্যু হবে। এদিন অর্থাৎ ২৮ অগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। প্রতিবছর এইদিনেই কলকাতার ধর্মতলায় সমাবেশ করে তৃণমূল। এবছরও তার ব্যতিক্রম হয়নি। আর সেই সমাবেশ থেকেই মমতা এদিন বিজেপিকে(BJP) উদ্দেশ্য করে আক্রমণ শানিয়েছেন। আর জি কর কাণ্ড(R G Kar Incident) থেকে নবান্ন অভিযান(Nabanna Abhiyaan), ছত্রে ছত্রে তিনি বিঁধেছেন বিজেপিকে।

আরও পড়ুন, ‘শুরু তুমি করেছ, শেষ আমরা করব’, বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকের

এদিন তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে মমতা বলেন, ‘আজকের দিনটা সমাজের নির্যাতিতদের জন্য ডেডিকেট করছি। বিশেষ করে আর জি করের আমার প্রিয় বোনটিকে, যেভাবে নির্যাতিত হয়েছেন। নির্যাতিতদের প্রতি ও তাঁদের পরিবারের জন্য উৎসর্গ করছি। এই কদিনে অনেক কিছু ঘটে গিয়েছে।আসল আন্দোলনের মুখ ঘোরানোর চেষ্টা করছে বিজেপি। আজকে জেনেশুনে বনধ ডেকেছে। আমরা বিচার চাই, দোষী ব্যক্তির শাস্তি চাই। আর ওদের বডি চাই। ওরা আসল আন্দোলনে জল ঢেলে দিয়েছে। বাংলাকে বদনাম করার খেলায় নেমেছে। আমি তাদের ধিক্কার জানাই। আজকে আমাদের ছেলেমেয়েরা যারা আসছিল, তাঁদের আটকে দেওয়ার চেষ্টা করা হয়েছে। বনধ ডেকে ট্রেন আটকে দেওয়া হয়েছে। আমাদের কর্মসূচি বানচালের চেষ্টা করেছিল। কিন্তু পারেনি। কীসের বনধ। যদি বনধ করতে হয় তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে বনধ করো। যিনি আজ পর্যন্ত শুধু এজেন্সি লাগিয়ে মানুষের ওপর অত্যাচার করা ছাড়া কিছুই করেননি। আমরা দোষীদের শাস্তি চাই, ফাঁসি চাই। ওরা চায় যাতে দোষীদের ফাঁসি না হয়, বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। ওরা আন্দোলনে জল ঢেলে দিয়ে চক্রান্তের খেলায় নেমেছে। বাংলাকে বদনাম করার খেলায় নেমেছে।’

আরও পড়ুন, ব্যর্থ ৪ ঘণ্টার অস্ত্রোপচার, নবান্ন অভিযানে ডিউটিতে গিয়ে ইটের আঘাতে দৃষ্টি হারালেন সার্জেন্ট

এর পাশাপাশি মমতা বলেন, ‘আগামী শুক্রবার কলেজে কলেজে ফাঁসির দাবিতে আন্দোলন করবেন পড়ুয়ারা। কামদুনির ক্ষেত্রে আমরা ফাঁসি চেয়েছিলাম। এখনও দেখি অনেককে চোর-ডাকাতকে জেল থেকে ছেড়ে দেওয়া হয়। তেমন কামদুনির ফাইলও আমার কাছে আসে। বলা হয়, ১০ বছরের বেশি হয়ে গিয়েছে এবার ছেড়ে দেওয়া হোক। আমি বলি কেন ছাড়ব? ধর্ষক কেন ছাড় পাবে? ধর্ষকের একমাত্র শাস্তি ফাঁসি। সেটা হলেই একমাত্র এই ধরনের অপরাধ বন্ধ হতে পারে। মহারাষ্ট্রের বদলাপুর কাণ্ডের পর বিরোধীরা বনধ ডাকলে, সেই বনধ বাতিল করেছে হাইকোর্ট। একইভাবে কেরল হাইকোর্টও বনধ বাতিল করেছে। অথচ কলকাতা হাইকোর্ট বাতিল করেনি। এবার সময় এসেছে একটু সজাগ হন। কোনও বিচারককে নিয়ে আমি কিছু বলব না। কিন্তু আইনজীবী হিসাবে রায় নিয়ে বলার অধিকার আমার আছে। সাধারণ মানুষ যেন আদালতে গিয়ে সুবিচার পায়। বিচারের বাণী যেন নিভৃতে না কাঁদে।’

মজার ছলে কাঁসাই নদীতে স্নান করতে নেমে বিপত্তি! বাড়িতে ফিরল ৩ বন্ধুর নিথর দেহ

ইলাইয়ারাজার কনসার্ট ঘিরে ধুন্ধুমার, নোংরা আসন ও খারাপ সাউন্ড সিস্টেমে ক্ষুব্ধ দর্শকরা

পণের দাবি ও মানসিক নির্যাতনের অভিযোগ, বিয়ের বছর ঘুরতেই রহস্যমৃত্যু ইনফ্লুয়েন্সারের

খাদ্য ভবনে দুর্ঘটনা, পাঁচ তলা থেকে পড়ে গেলেন এক আধিকারিক

শচিন বা কোহলি নন, শৈশবের সুপারহিরোর নাম জানালেন বৈভব

বিয়ের কয়েক ঘন্টার মধ্যেই সব শেষ, হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ভারতীয় পাইলট

কালনায় ত্রাণ-দুর্নীতির অভিযোগে গ্রেফতার এক তৃণমূল নেতা

কলিতা মাজি থেকে পূর্ণিমা চক্রবর্তী, একঝাঁক মহিলা বিধায়ক ঠাঁই পেলেন শুভেন্দুর মন্ত্রিসভায়

লুধিয়ানার কারখানায় বিষাক্ত গ্যাস লিক, নিহত ৩

শুভেন্দুর পূর্ণাঙ্গ মন্ত্রিসভার শপথগ্রহণ শেষ, পূর্ণমন্ত্রী হলেন তাপস রায়, অর্জুন সিং, দীপক বর্মন

আর কাটতে হবে না টিকিট! সরকারি বাসে মহিলাদের যাতায়াত ফ্রি, লাগবে পরিচয়পত্র

বাড়ির পরিচারিকা থেকে মন্ত্রী, স্বপ্নের যাত্রা আউশগ্রামের কলিতা মাজির

প্রকাশ্যে রাস্তায় মহিলাকে লক্ষ্য করে চলল গুলি, রক্তারক্তি কাণ্ড উত্তরপ্রদেশে

প্রয়াত নন্দলাল বসুর নাতি