আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বাংলায় ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই হবে, হুঁশিয়ারি মমতার

নিজস্ব প্রতিনিধি : বাংলায় লড়াই চলবে। বাংলায় ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই হবে। কলকাতার ডরিনা ক্রসিং থেকে স্পষ্ট জানিয়ে দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। তিনি বলেছেন, বাঙালিকে অসম্মান করার পাশাপাশি ভোটার লিস্টে কারচুপি করার চেষ্টা চলছে। বিহার ও বাংলাতে কারচুপির পরিকল্পনা চলছে। দিল্লিতে বাঙালি কলোণী গুলোতে জলবিদ্যুৎ বন্ধ করে দেওয়া হচ্ছে। সবকিছু জবাব দেবে বাংলা।

ভোটার তালিকায় কারচুপি করা হচ্ছে মহারাষ্ট্র ও দিল্লিতে। হিন্দু মুসলিম ভাগাভাগি করে ফায়দা তোলার চেষ্টা চলছে। ভোটের সময় মতুয়াদের পাশে চাইছে, ভোট মেটার পরে অত্যাচার চালাচ্ছে। বিহারেও ভোটার লিস্টে কারচুপি করা হচ্ছে। জরুরি অবস্থার থেকেও খারাপ অবস্থা চলছে এখন।  ডবল ইঞ্জিন সরকার মিথ্যে কথা বলে। বাঙলায় কথা বলার জন্য ১ হাজারের বেশি শ্রমিককে আটকে রাখা হয়েছে। বেছে বেছে বাঙালিদের নিশানা করা হচ্ছে। এই অত্যাচার মানা হবে না। লড়াইয়ে ময়দানে এক ইঞ্চি জমিও ছাড়া হবে না বলে হুঁশিয়ারি দিলেন দলনেত্রী। তাঁর স্পষ্ট কথা, এখন থেকে বেশি করে বাংলায় কথা বলবেন।

১৮ জুলাই রাজ্যে রয়েছে প্রধানমন্ত্র নরেন্দ্র মোদির সভা। তার আগেই পথে নেমে রাজনৈতিক ঝাঁঝ বাড়িয়ে রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সামনেই একুশে জুলাই এর সমাবেশ। তার আগে বাঙালি আবেগকে সামনে রেখে রাজপথে নেমেছেন তৃণমূল সুপ্রিম ও মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলেজ স্কোয়ার থেকে এই মিছিল শুরু হয়েছে। রাজ্যের বেশ কয়েকটি জেলার কর্মী সমর্থকরাও এই মিছিলে পা মিলিয়েছেন। সকাল থেকেই শহরের আকাশে ছিল মেঘ। বেশ কিছু জায়গায় বৃষ্টিও হয়েছে। কিন্তু এই মিছিলের প্রস্তুতিতে ভাঁটা পড়েনি। বিপুল সংখ্যক কর্মী সমর্থকদের নিয়ে কলেজ স্কোয়ার থেকে ডরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Published by:

Share Link:

More Releted News:

নির্বাচন মিটতেই কালবৈশাখীর দাপট! দুর্যোগের দিনে ভোটকর্মীদের পাশে রেল

দিনের শেষে মায়ের সঙ্গে কসবা কেন্দ্রে ভোট দিলেন মিমি চক্রবর্তী

‘আমি এইরকম ভোট কখনও দেখিনি’, মিত্র ইনস্টিটিউট থেকে বেরিয়ে ক্ষোভপ্রকাশ মমতার

ভোটকেন্দ্রে দুর্ঘটনা, টালিগঞ্জে সিলিং ফ্যান ভেঙে আহত ভোটার

নবান্নের কুর্সিতে কাকে দেখতে চান? সপরিবারে ভোট দিয়ে যা জানালেন দেব

স্ত্রী ডোনাকে সঙ্গে নিয়ে বড়িশার জনকল্যাণ স্কুলে ভোট দিলেন সৌরভ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ