দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বুধবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি পাতের পূর্বাভাস, বইবে ঝড়ো হাওয়া

নিজস্ব প্রতিনিধি: আগামী বুধবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্র বিদ্যুৎসহ বৃষ্টিপাত এবং ঝড়ো হাওয়া বইবে। আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) পূর্বাঞ্চলের অধিকর্তা সোমনাথ দত্ত রবিবার এই খবর জানান। তিনি বলেন, আগামী সপ্তাহের বৃহস্পতি এবং শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং ঝড়ো হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে বুধবার থেকে শুক্রবারের মধ্যে উত্তরবঙ্গে(NorthBengal) ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে।

উত্তরবঙ্গে ইতিমধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করে গিয়েছে। ফলে সেখানে সোমবার থেকেই ব্যক্তিত্ব ভাবে বৃষ্টি হবে উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলা দার্জিলিং, জলপাইগুড়ি ,কালিংপং কোচবিহার ও আলিপুরদুয়ারে। উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিন্তু দক্ষিণবঙ্গে ১৪ জুলাই এর পর বর্ষার পরিবেশ কোন গতি মুখে তা বোঝা সম্ভব হবে বলে সোমনাথ বাবু জানান। কিন্তু গরম ও আপেক্ষিক আদ্রতা বেশি থাকায় বুধবার থেকেই স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হবে। বৃহস্পতি ও শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের কিছু জেলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হবে। যেখানে অতিরিক্ত গরম বাড়বে অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হবে সেখানেই স্থানীয়ভাবে ঝড়-বৃষ্টির পরিবেশ তৈরি হবে।

অন্তত বুধবার পর্যন্ত গরম থেকে বড় রকমের স্বস্তি নেই দক্ষিণবাসীর। বুধবার পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি জারি থাকবে দক্ষিণবঙ্গে। তবে দক্ষিণবঙ্গের কোন কোন জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।এই বিক্ষিপ্ত বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে এবং উপকূলবর্তী জেলাগুলিতে। এই বৃষ্টি একান্তভাবেই স্থানীয়। এর সঙ্গে বর্ষার বৃষ্টির কোন সম্পর্ক নেই। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় সোমবারও তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। জেলাগুলি হল পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া বীরভূম এবং পশ্চিম বর্ধমান।

দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে তাপপ্রবাহ না বইলেও বরং অস্বস্তিকর এবং আদ্র আবহাওয়া বজায় থাকবে। এই পরিস্থিতি ১২ তারিখ অর্থাৎ বুধবার পর্যন্ত চলবে। তবে গরমে হাঁসফাঁস করতে হবে না উত্তরবঙ্গবাসীকে । বুধবার পর্যন্ত উত্তরবঙ্গে পাঁচ জেলাতেই জারি থাকবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি।দক্ষিণবঙ্গে বর্ষা কবে?চিত্রটা পরিষ্কার হবে বৃহস্পতিবারের পর। জানাল,আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়া দপ্তরের মতে উত্তরবঙ্গে বর্ষা ঢুকে গেলেও দক্ষিণবঙ্গে কবে ঢুকবে সেটা এখনই বলা যাচ্ছে না।

Published by:

Share Link:

More Releted News:

বিজেপিকে রুখতে মমতার পাশে কেজরিওয়াল, তৃণমূলের প্রার্থীদের হয়ে প্রচারে আসছেন আপ সুপ্রিমো

যাদবপুরে নাবালিকাকে দেড় বছর ধরে আটকে রেখে যৌন নিগ্রহ, ধৃত যুবক

অশান্তি ছড়ানোয় ৪১ জনকে গ্রেফতার, পুনর্নির্বাচনের সম্ভাবনা খারিজ সিইও’র

কালবৈশাখী আসছে! দক্ষিণের ১২ জেলায় প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস, কবে থেকে?

‘‌কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ছাপ্পা দেওয়ার প্ল্যান করা হয়েছে’‌, মোদিকে তোপ মমতার

কালীঘাটের ‘ওয়াররুমে’ কড়া নজর মমতা–অভিষেকের, চলছে হিসেবনিকেশ, অঙ্ক কী বলছে?‌

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ