সোমবারই কি প্রার্থী তালিকা বামেদের? জোট নাকি বাম ঐক্য জোর কিসে

Share:

নিজস্ব প্রতিনিধি:  রবিবার পশ্চিমবঙ্গ সহ ৫ রাজ্যে বিধানসভা ভোটের নির্ঘন্ট প্রকাশ করেছে ইলেকশন কমিশন। তারই ২৪ ঘন্টার মধ্যে প্রার্থী তালিকা প্রকাশ করতে চলেছে বামফ্রন্ট। যদিও এটা প্রাথমিক প্রার্থী তালিকা বলেই মনে করা হচ্ছে। যদিও জোট নিয়ে এখনই কোনো মুখ খুলছে না বামফ্রন্ট। অন্যদিকে, আইএসএফ এর সঙ্গে এখনো জোট নিয়ে সেই সমঝোতা শেষ হয়নি। এরই মধ্যে বামেদের তরফ থেকে একতরফা প্রার্থী তালিকা প্রকাশ করা হবে বলেই জানা গিয়েছে।

আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী অবশ্য আগেই স্পষ্ট করেছিলেন জোট হচ্ছে। তবে, আসন সমঝোতা নিয়ে কোনও রফাসূত্র মিলছিল না বলেই খবর। শুধু তাই নয়, বামফ্রন্টের শরিক দল ফরওয়ার্ড ব্লকও আইএসএফ-এর সঙ্গে জোটে রাজি ছিল না। তাই সোমবার প্রার্থী তালিকা প্রকাশ করে সর্ববৃহৎ লড়াইয়ের প্লাটফর্ম তৈরী করতে চাইছেন তারা। রবিবার একটি অনুষ্ঠানে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু সাংবাদিকদের এই কথা জানান। একই সঙ্গে তিনি আরও বলেন, “আমরা যে বোঝাপড়া করেছি তা একটা বামফ্রন্টগতভাবে। আর একটা বামফ্রন্টের সহযোগী। আমাদের স্লোগান হল বামপন্থার পুনরুত্থান। স্বাভাবিক ভাবে আমাদের এই কাজটা করতে সময় লাগছে। তবে আর অল্প দিনের মধ্য আমরা তা নিষ্পত্তি করে ফেলত পারব।”

আরও পড়ুন: সংসদে অস্বস্তি এড়াতে মোদি সরকারের বিরুদ্ধে প্রশ্ন বাতিলের অভিযোগ

এসআইআরের পর রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর ৬০ লক্ষ ভোটার বিচারাধীন তাদের নিয়েও বারংবার আন্দোলনে চাপ বাড়িয়েছে বামফ্রন্ট ও সিপিএম। ফলে রাজনৈতিক ভাবে এইবারের ভোট পর্ব একটু অন্য রকম বলেই মনে করছে বামফ্রন্ট। তাই বৃহত্তর বাম ঐক্য নিয়েই লড়াই করতে চাইছে তারা। তবে এইবারের ভোটে বাং ঐক্য কতটা এগোতে পারে সেই দিকেই লক্ষ্য রাজনৈতিক মহলের।

ডিম থেরাপি অতীত, তৃণমূল কাউন্সিলরকে এবার কালো কালি মাখালেন মহিলারা

লর্ডসের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়েও হারলেন হরমনপ্রীতরা, বিশ্বকাপের জার্নি শেষ ভারতের

লড়লেন শুধু তিলক, আইরিশদের কাছে চুনকাম হলেন বিশ্বজয়ীরা

দেশের রক্ষাকর্তা জওয়ানের জমিও দখল! কাঠগড়ায় তৃণমূল

লর্ডসের মাঠে অস্ট্রেলিয়াকে ১৭১ রানের টার্গেট দিলেন হরমনপ্রীতরা

দক্ষিণেশ্বর থেকে কালীঘাট পর্যন্ত ট্রাম পরিষেবা, বড় পরিকল্পনার কথা জানালেন পরিবহণ মন্ত্রী

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন বেন স্টোকস

দ্বিতীয় টি টোয়েন্টিতে আইরিশদের ১৫৪ রানে বেঁধে রাখলেন শ্রেয়স আইয়াররা

দিঘার জগন্নাথ মন্দিরের দায়িত্ব দিয়েছিলেন মমতা, ইসকনের সমস্ত পদ থেকে অপসারিত রাধারমণ দাস!

সঙ্ঘের চাপেই চাঁদা চুরি কাণ্ডে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন রাম মন্দিরের প্রধান চম্পত রায়

সৌদি আরবে ভেঙে পড়ল আরামকোর হেলিকপ্টার, মৃত কমপক্ষে ১৪

শান্তিপুরে মা কালী ও দুর্গা মন্দিরে দুঃসাহসিক চুরি, খোয়া গেল প্রায় সাড়ে তিন লক্ষ টাকার গহনা

ফ্রান্সে ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ১১

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে যন্তর মন্তরে আমরণ অনশন শুরু সোনম ওয়াংচুকের