ইউজিসির আঞ্চলিক কমিটিতে নেই রাজ্যের একজনও উপাচার্য, সরব ব্রাত্য

বুধবার টুইট করে ইউজিসির বিরুদ্ধে নিজের ক্ষোভ উগরে দেন রাজ্যের শিক্ষামন্ত্রী (Education Minister)

Share:

নিজস্ব প্রতিনিধি: ইউজিসির (UGC) পাঁচটি আঞ্চলিক কমিটিতে পশ্চিমবঙ্গের কোনও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (VC) না থাকার অভিযোগে সরব হলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বুধবার টুইট করে ইউজিসির বিরুদ্ধে নিজের ক্ষোভ উগরে দেন রাজ্যের শিক্ষামন্ত্রী (Education Minister)। ইউজিসি (UGC) পক্ষপাতমূলক (Partisan) আচরণ করছে বলেও সরব হয়েছেন তিনি।

সম্প্রতি, ইউজিসি-র তরফে পাঁচটি আঞ্চলিক কমিটি গঠন করা হয়েছে। এই পাঁচ কমিটিতে বিভিন্ন রাজ্যের বিশ্ববিদ্যালয় ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের পাশাপাশি রয়েছেন কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরাও। অথচ, বাংলার কোনও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ওই কমিটির একটিতেও রাখা হয়নি। ইউজিসি কেন এমন সিদ্ধান্ত নিল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বুধবার টুইটে ব্রাত্য বসু লেখেন, ‘ইউজিসি পাঁচটি জোনাল কমিটি তৈরি করেছে। উত্তর, পূর্ব এবং উত্তর-পূর্ব ভারতের সাতজন উপাচার্য নিয়ে এই জোনাল কমিটিগুলি তৈরি করা হয়েছে। অথচ, আমাদের রাজ্যের ৪০টি বিশ্ববিদ্যালয়ের কোনও উপাচার্যকেই কমিটিগুলিতে নেওয়া হয়নি। অথচ, ‘অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ান ইউনিভার্সিটি’র সভাপতি, এ রাজ্যেরই একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।’ প্রসঙ্গত বর্তমানে ‘অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ান ইউনিভার্সিটি’র সভাপতির দায়িত্বে রয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাস। অথচ তাঁকেই কোনও আঞ্চলিক কমিটিতে রাখা হয়নি। শিক্ষামন্ত্রী টুইটে আরও দাবি করেন, ইউজিসি পক্ষপাতমূলক আচরণ করছে।

উল্লেখ্য সম্প্রতি জাতীয় শিক্ষানীতি নিয়ে ইউজিসির সঙ্গে বেশ কয়েকটি বিষয়ে মতবিরোধ হয়েছে রাজ্য সরকারের। জাতীয় শিক্ষানীতির একাধিক বিষয় কার্যকর করার জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলিকে নির্দেশ দিয়েছিল ইউজিসি। কিন্তু রাজ্য শিক্ষা দফতর ইউজিসির সেই নির্দেশ নিয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি এখনও।

যুবভারতীতে সাম্বা ঝড়, ভারতকে ৪-০ গোলে হারাল ব্রাজিল

দোকান থেকে কিনবেন কেন, বাড়িতে সহজেই বানান চিলি গার্লিক লাচ্ছা পরোটা

ঘন ঘন চোখের পাতা কাঁপে! অশুভ সঙ্কেত নাকি শরীর দিচ্ছে বড় সতর্কবার্তা?

অমৃতসরের রাস্তায় ভর সন্ধেয় গুলিতে ঝাঁঝরা জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু

জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ‘ঘটকালি অ্যাপ’ চালু করল সরকার

শুক্র বক্রী, আগামী ৬ সপ্তাহ চার রাশির জাতকদের জীবনে টাকার বৃষ্টি হবে

মেয়েদের হস্টেলের শৌচালয়ে ঘাঁপটি মেরে ১০ ফুটের অজগর, তার পর যা হল…

সূর্য, বুধ ও শুক্রের মিলনে ত্রিগ্রহী যোগ, চরম লাভবান হবেন ৪ রাশির জাতকরা

রাহুলের তাণ্ডবে দিশেহারা ক্যারিবীয় বোলাররা, ওয়েস্ট ইন্ডিজকে ৩৫২ রানের লক্ষ্য দিল ভারত

সামরিক দক্ষতা বাড়াতে বছরে ৩৬-৪০টি যুদ্ধবিমান প্রয়োজন, বললেন বায়ুসেনা প্রধান

চক দে ইন্ডিয়া, মালয়েশিয়াকে দুরমুশ করে সোনা জিতল ভারতের পুরুষ হকি দল

রং-তুলিতে মা-মেয়ের যুগলবন্দি, রূপ পাচ্ছে দেবী দশভূজা

হাসিনার বিমানকে কেন ভারতে নামতে দেওয়া হয়েছিল? কারণ জানালেন দীনেশ ত্রিবেদী

শচিনের মহা রেকর্ড ভেঙে দিলেন রোহিত শর্মা, কী ইতিহাস গড়লেন?