মমতার দেখানো পথে হেঁটে রাজ্যের আয় বেড়েছে ৮ হাজার কোটি

মমতার দেখানো পথে হেঁটেই আয় বেড়েছে রাজ্য সরকারের। গত আর্থিক বছরের তুলনায় চলতি আর্থিক বছরে আয় বেড়েছে ৮ হাজার কোটি টাকা।

Share:

নিজস্ব প্রতিনিধি: এখন রাজ্যের নিজস্ব কর আদায় বৃদ্ধি করার সুযোগ সীমিত হয়ে পড়েছে। তা সত্ত্বেও কর আদায় বৃদ্ধি করার যে চেষ্টা চলছে, তার সুফল মিলছে। কোন রাস্তায় হাঁটলে এই সুফল মিলবে সেটা দেখিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। তাঁর সেই দেখানো পথে হেঁটেই চলতি ২০২২-২৩ আর্থিক বছরে রাজ্য সরকারের নিজস্ব কর(Own Tax) বাবদ আয় প্রায় ৮ হাজার কোটি টাকা বৃদ্ধি পেয়ে হয়েছে ৭৯ হাজার ৫০০ কোটি টাকা। গতকাল রাজ্য বিধানসভায়(West Bengal State Assembly) দাঁড়িয়ে রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য(Chandrima Bhattacharya) তাঁর বাজেট বক্তৃত্বায় জানিয়েছেন, গত আর্থিক বছরে রাজ্যের নিজস্ব কর থেকে আয় হয়েছিল ৭১ হাজার ৮১ কোটি টাকা। চলতি আর্থিক বছরে যে কর আদায়ের লক্ষ্যমাত্রা ছিল, সব মিলিয়ে তার থেকে ১৫০ কোটি টাকার মতো বেশি আয় হয়েছে। আর সেটা সম্ভব হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে হেঁটে। এভাবেই যদি সেই পথ ধরে হাঁটা যায় তাহলে দেখা যাবে ২০২৩-২৪ আর্থিক বছরে রাজ্যের নিজস্ব কর থেকে ৮৮ হাজার ৫৯৪ কোটি টাকা আয় হবে। কার্যত সেটাকেই তাই লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।

আরও পড়ুন IPAC’র নজরদারিতে ‘দিদির দূতে’রা, লক্ষ্য পঞ্চায়েত নির্বাচন

রাজ্যের নিজস্ব যে সব কর আছে, তার মধ্যে সব থেকে বেশি টাকা আসে State GST বা SGST থেকে। এই খাতে চলতি বছরে আয় ৩১ হাজার ২৭১ কোটি টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৩৪ হাজার ৮১৯ কোটি টাকা হয়েছে। তবে গত বছরের বাজেট পেশ করার সময় স্টেট জিএসটি থেকে যে ৩৬ হাজার ১১৪ কোটি টাকা আয় হবে বলে ধরা হয়েছিল, বাস্তবে তার থেকে কিছুটা কম হয়েছে। কিন্তু এই খামতি মিটিয়ে দিয়েছে Stamp Duty খাতের আয়। Stamp Duty খাতে একটু ছাড় দিলে যে রাজ্যের আয় বাড়বে সেটা মমতাই দেখিয়েছেন। ওই খাতে ৬৫৫০ কোটি টাকা সম্ভাব্য আয় ধরা হলেও, প্রকৃত আয় হয়েছে ৭১১৭ কোটি টাকা। আবগারি খাতেঅমানে পাতি বাংলায় মদ বিক্রি করে রাজ্যের আয় প্রায় দেড় হাজার কোটি টাকা বেড়ে ১৫ হাজার ১ কোটি টাকা হয়েছে। কিন্তু এটাও ঘটনা যে এখানে যে আয় হবে বলে ধরা হয়েছিল, তার থেকে প্রায় দেড় হাজার কোটি টাকা আয় কম হয়েছে। পরিবহণ কর বাবদ আয় প্রায় ৭০০ কোটি টাকা বেড়ে হয়েছে ৩২৫৮ কোটি টাকা। এক্ষেত্রে লক্ষ্যমাত্রার থেকে প্রায় ৫০০ কোটি টাকা বেশি আয় হয়েছে। এর পিছনে কাজ দিয়েছে কলকাতা ও শহরতলি রুটে সরকারি এসি বাস, ইলেক্ট্রিক এসি বাস চালানো এবং নতুন নতুন বেশ কিছু রুটে বেসরকারি বাস চালানোর ছাড়পত্র দেওয়ার সঙ্গে সঙ্গে ব্যক্তিগত গাড়ি কেনার সময় Road Tax ও Registration Fee’র ক্ষেত্রে ছাড় দেওয়ায়। সেই রাস্তাও মমতাই দেখিয়েছেন।

আরও পড়ুন জঙ্গলমহলের ৩ জেলার জন্য ৩ হাজার কোটির প্রকল্প, মাস্টারস্ট্রোক মমতার

বিক্রয় কর যা মূলত পেট্রোপণ্য বিক্রি থেকে আসে, তার আয় লক্ষ্যমাত্রার থেকে বেশি হয়েছে। গত বাজেটে এই খাতে ১০ হাজার ১০০ কোটি আয় হবে বলে ধরা হয়েছিল। সেখানে হয়েছে ১২ হাজার ১৩৪ কোটি টাকা। এখানেও মমতার সিদ্ধান্ত কাজ করেছে। যখন পেট্রোল ডিজেলের দাম আকাশপানে ছুটেছিল তখন বিজেপি নেতারা বার বার দাবি তুলেছিলেন পেট্রোপণ্যে রাজ্যের যে কর আছে তা কমাতে। মমতা কিন্তু তা কমাননি। বাজেট পরিসংখ্যান থেকে দেখা যাচ্ছে, বিভিন্ন কেন্দ্রীয় করের অংশ হিসেবে প্রাপ্ত টাকার পরিমাণ এক বছরে প্রায় ৬ হাজার কোটি টাকা বেড়ে ৭১ হাজার ৪৩৪ কোটি টাকা হয়েছে। কেন্দ্রীয় করের অংশ থেকে যে আয় হবে বলে ধরা হয়েছিল, বাস্তবে তার থেকে প্রায় ১০ হাজার কোটি টাকা বেশি এসেছে। তার মধ্যে যেমন SGST আছে তেমনি আছে কাস্টমস ও কর্পোরেট সহ কয়েক ধরনের কর যা রাজ্য থেকে সংগৃহীত হয়। তবে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে অনুদান বাবদ প্রাপ্ত অর্থ লক্ষ্যমাত্রার থেকে ৯ হাজার কোটি টাকা কম পাওয়া গিয়েছে। এই খাতে রাজ্য পেয়েছে ৪১ হাজার ৭৯৫ কোটি টাকা। গত আর্থিক বছরে এতে পাওয়া গিয়েছিল ৩৯ হাজার ৮৪৬ কোটি টাকা।

রোগী মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ, বিক্ষোভে উত্তাল হাবড়া হাসপাতাল

ধুলিয়ানে বজ্রপাতে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ৪ আহত ৩৫, গুরুতর জখম ১০

বন্ধ হচ্ছে রুশ-ইউক্রেন যুদ্ধ? পুতিনের মন্তব্যে জোর জল্পনা

‘ডিজে বাজানো’ মন্তব্য মামলা, অভিষেকের গলা মেলানোর অনুমতি পেল সিআইডি

সোনারপুরে ময়লা ফেলার ভ্যাটে ব্যাগ থেকে মৃতদেহ উদ্ধার,এলাকায় চাঞ্চল্য

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে ইলেকট্রিক শক দিতে হবে, সংসদে দাবি বিএনপি নেত্রীর

শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সমাজমাধ্যমে কদর্য মন্তব্য, যুবককে গ্রেফতার করল মিনাখাঁ থানার পুলিশ

তৃণমূলের কর্মীদের ধরে রাখতে কালীঘাটে নিজের বাড়িতে ‘জনতার দরবার’ বসাচ্ছেন মমতা

১ জুলাই থেকে বদলে যাচ্ছে একাধিক নিয়ম, জেনে নিন কতটা প্রভাব পড়বে আপনার পকেটে?

‘১০ হাজার অনুপ্রবেশকারীকে ফেরত পাঠিয়েছি’, বিধানসভায় দাবি শুভেন্দুর

‘২০২১ সালে নির্বাচনের পর ৫৭ জন খুন হয়েছিলেন’, ভোট পরবর্তী হিংসা নিয়ে খোঁচা মুখ্যমন্ত্রীর

ক্রিকেটার অভিষেক পোড়েলের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ, তদন্তে পুলিশ

নামী প্রযুক্তি সংস্থার ২১ হাজার কর্মীর চাকরি খেয়ে নিল কৃত্রিম বুদ্ধিমত্তা

রানাঘাট পুরসভার ভাইস চেয়ারম্যান সহ ১১ জন কাউন্সিলরের পদত্যাগ