আরও এক মাস হিমঘরগুলিতে রাখা যাবে আলু , জানাল নবান্ন  

Share:

নিজস্ব প্রতিনিধিঃ হিমঘরগুলিতে আলু সংরক্ষণের সময়সীমা বৃদ্ধি করল রাজ্য সরকার। প্রায় এক মাস বাড়ানো হয়েছে সময়। এই মর্মে শনিবার নবান্নের তরফ থেকে প্রকাশিত হয়েছে এক বিজ্ঞপ্তি। সেখানে জানিয়ে দেওয়া হয়েছে, হিমঘরগুলিতে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত আলু সংরক্ষণ করতে পারবেন ব্যবসায়ীরা।  তবে এরজন্য বাড়তি নির্দিষ্ট হারে বর্ধিত ভাড়া দিতে হবে।  উত্তরবঙ্গের হিমঘরগুলির জন্য কুইন্টাল পিছু ১৯ টাকা ১১ পয়সা এবং দক্ষিণবঙ্গের হিমঘরগুলির জন্য ১৮ টাকা ৬৬ পয়সা বাড়তি ভাড়া গুনতে হবে সংরক্ষণকারীদের।

জানা গিয়েছে, হিমঘরগুলিতে  বর্তমানে  প্রচুর পরিমাণে আলু মজুত রয়েছে। তাই হিমঘর মালিকরা আগেই জানিয়েছিলেন তারা সময়সীমা বাড়ানোর জন্য রাজ্যের কাছে আর্জি জানাবেন।   আর তা নিয়ে হিমঘর মালিকদের সঙ্গে বৈঠকে বসেন রাজ্যের কৃষি বিপণন দফতর। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয় হিমঘরে আলুর রাখার সময়সীমা বৃদ্ধি নিয়ে।

অন্যদিকে  সোমবার রাত থেকে আবারও ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। হিমঘর মালিকরাও এনিয়ে আলু ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছেন। তারা জানিয়ে দিয়েছে, আগামীকাল থেকে যদি আলু বোঝাই গাড়ির জন্য সীমানা শিথিল না হয় তাহলে মঙ্গলবার থেকে কমবে রাজ্যে আলু সরবারহ।  আর তাতেই বাড়বে আলুর দাম। চিন্তা বাড়বে আমজনতার। কবে থেকে ফের রাজ্যে কমবে আলুর দাম সেটাই এখন মূল প্রশ্ন।

‘মনে করো আমি নেই’, সত্যি চলে গেলেন কিংবদন্তি গায়িকা সুমন কল্যাণপুর

ট্রফি ও ২০ কোটি আরসিবির ঘরে! টুর্নামেন্টের একাধিক পুরস্কার উঠল বৈভবের হাতে

টানা দ্বিতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন আরসিবি, শুভেচ্ছা জানালেন কর্নাটকের ‘হবু’ মুখ্যমন্ত্রী

বিরাটরা দ্বিতীয়বার আইপিএল জিততেই খুশিতে নেচে উঠলেন গ্যালারিতে থাকা অনুষ্কা

স্বপ্নভঙ্গ শুভমনদের, কোহলির ব্যাটে টানা দ্বিতীয়বার আইপিএল জয় বেঙ্গালুরুর

ভুবনেশ্বর কুমারকে টেক্কা দিয়ে বেগুনি টুপির মালিক কাগিসো রাবাদা

স্বেচ্ছাবসর নিলেন নীরব মোদি-বিজয় মাল্যদের জালিয়াতি মামলার তদন্তকারী আধিকারিক

আইপিএলের ফাইনালের দিনেই সুখবর পেলেন বৈভব সূর্যবংশী

সোমবার রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ , মন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন ৩৫ জন

পোষ্য বিড়ালের মাধ্যমে মিলল ক্যান্সার জয়ের যুগান্তকারী সূত্র

রবিবার আইপিএলের ট্রফি উঠবে কোহলিদের হাতে! ফাইনালের আগে চমকপ্রদ তথ্য

ভোট পরবর্তী হিংসায় যুক্ত থাকার অপরাধে গ্রেফতার প্রাক্তন পঞ্চায়েত প্রধান সহ ২

জঙ্গলমহলে রাতভর নজরদারির পর ১৫৬ কেজি গাঁজা উদ্ধার, ধৃত ২

হিঙ্গলগঞ্জের জমি মাফিয়া তাপস মণ্ডলের গ্রেফতারি ও কঠোর শাস্তির দাবিতে সোচ্চার গ্রামবাসীরা