পুরভোটে সামলাতে পথে ৩২ হাজার পুলিশ

কমিশনকে জানিয়ে দেওয়া হয়েছে সিদ্ধান্তের কথা

Share:

নিজস্ব প্রতিনিধি: কেন্দ্রীয় বাহিনী নয়, কলকাতা পুরভোট সামলাবে রাজ্যের পুলিশবাহিনী।

নির্বাচন কমিশনকে রাজ্য সরকারের পক্ষ থেকে তা স্পষ্ট জানিয়ে দেওয়া হল। সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, পুরভোট নির্বিঘ্নে সম্পন্ন করতে ৩২ হাজার পুলিশ নিয়োগ করতে চলেছে  সরকার। এর মধ্যে ২৭  হাজার রাজ্য পুলিশ। বাকি পাঁচ হাজার কলকাতা পুলিশ।

বিরোধী শিবির, বিশেষ করে বিজেপির দাবি ছিল, পুরভোট করতে হবে কেন্দ্রীয় বাহিনীর তত্ত্বাবধানে। যুক্তি ছিল, কেন্দ্রীয় বাহিনী না থাকলে ভোট অবাধ ও সুষ্ঠ হবে না।  বিরোধীদের এই দাবি খারিজ করে দিল শাসকদল। বুুঝিয়ে দিল, পুলিশের ওপর সরকারের আস্থা রয়েছে। তাদের নজরদারিতে ভোট হলেও তা নিরপেক্ষ এবং অবাধ হবে। 

তাছাড়া কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাতে হলে, তাদের থাকা-খাওয়ার খরচ সংশ্লিষ্ট রাজ্যকেই বহন করতে হয়। বর্তমানে রাজ্য সরকারের পক্ষে সেই খরচ বহন করা সম্ভব নয়। তাই, পুরভোট সামলাবে রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশ যৌথভাবে। পুরভোটে থাকবে না কোনও সিভিক ভলান্টিয়ার। সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, আগামী সোমবার পুলিশ-প্রশাসনের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের বৈঠক হবে বলে খবর।

বাড়িতে শ্মশান সামগ্রী রেখে বিজেপি নেত্রীকে খুনের হুমকি, উত্তপ্ত টাকি

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6