ধর্মঘটের দিন স্কুলে গরহাজির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে স্কুল শিক্ষা দফতর

সূত্রের খবর, রাজ্যের বিভিন্ন জেলার স্কুলে প্রায় ৫ হাজার শিক্ষক শিক্ষিকা অনুপস্থিত ছিলেন শুক্রবার।

Share:

নিজস্ব প্রতিনিধি: বকেয়া মহার্ঘভাতার দাবিতে শুক্রবার ধর্মঘটের ডাক দিয়েছিল রাজ্য সরকারি কর্মীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ। যদিও রাজ্য সরকারের তরফে পাল্টা নির্দেশিকা (Order) দেওয়া হয়েছিল কাজে সামিল হওয়ার জন্য। সরকারি নির্দেশ অমান্য করে শুক্রবার ধর্মঘটে সামিল হয়েছিলেন শিক্ষকদের (Teacher) একাংশ। এবার স্কুলে গরহাজির (Absent) শিক্ষকদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে তা নিয়ে ভাবনা চিন্তা শুরু করল স্কুল শিক্ষা দফতর। ইতিমধ্যে এই বিষয়ে নবান্নের (Nabanna) মতামত চাওয়া হয়েছে।

সূত্রের খবর, রাজ্যের বিভিন্ন জেলার স্কুলে প্রায় ৫ হাজার শিক্ষক শিক্ষিকা অনুপস্থিত ছিলেন শুক্রবার। মূলত সিপিএম প্রভাবিত এবিটিএ ও বিজেপি প্রভাবিত শিক্ষক সংগঠনের সদস্য শিক্ষকরা স্কুলে কাজে যোগ দেননি। কর্মক্ষেত্রে যারা অনুপস্থিত ছিলেন সেইসব অনুপস্থিত থাকা শিক্ষক-শিক্ষিকাদের নাম-সহ তালিকা ইতিমধ্যে এসে পৌঁছেছে স্কুল শিক্ষা দফতরের কাছে। শুক্রবার ডিএ ধর্মঘটের দিন সরকারি নির্দেশ অমান্য করে স্কুলে যাওয়া থেকে বিরত ছিলেন যে শিক্ষকরা তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে তা নিয়ে নবান্নের মতামত চেয়েছে রাজ্য স্কুল শিক্ষা দফতর, এমনটাই খবর সূত্রের।

রাজ্য অর্থ দফতর আগেই নির্দেশিকা দিয়ে জানিয়েছিল শুক্রবারের ডাকা ধর্মঘটের দিন কোনও সরকারি কর্মচারী অনুপস্থিত থাকলে তাঁর সার্ভিস ব্রেক এবং শোকজ করা হবে। পাশাপাশি বেতনও কেটে নেওয়া হবে। অনুপস্থিত থাকা সরকারি কর্মচারি শো কজের যথাযথ জবাব না দিতে পারলে সংশ্লিষ্ট কর্মীকে বিভাগীয় তদন্তের মুখেও পড়তে হবে। সূত্রের খবর, নবান্নের তরফে শিক্ষকদের বিরুদ্ধে পদক্ষেপ করার ইঙ্গিত পেলেই অর্থ দফতরের নির্দেশিকা মেনে ব্যবস্থা নেবে স্কুল শিক্ষা দফতর।

‘১০ বছর পিছিয়ে গিয়েছে পাকিস্তান ক্রিকেট’, বোমা ফাটালেন কিংবদন্তি পাক পেসার

‘পুজোয় যে যা খুশি খাবেন ‘, ধীরেন্দ্রর ‘তালিবানি’ ফতোয়ার বিরুদ্ধে গর্জন দিলীপ ঘোষের

স্কুলে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ১৩ বছরের পড়ুয়ার, শৌচাগার থেকে উদ্ধার দেহ

মঙ্গলেও ভিজবে কলকাতা, ভারী বর্ষণের সতর্কতা দক্ষিণবঙ্গের তিন জেলায়

 মঙ্গলবার একদিনের সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

গভীর রাতে সুইমিং পুলে কিশোরীর দেহ উদ্ধার, মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য

পাহাড়ের উন্নয়ন নিয়ে মেগা বৈঠক! আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

মহিলা কর্মীদের দায়িত্ব থেকে সরানোর অভিযোগ, BAPS সফরের পর বন্ধ আইফেল টাওয়ার

ইয়েমেনের কারাগারে ভয়াবহ বিমান হামলা, নিহত শিশুসহ ৭

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর