অমিত মালব্যের বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের নোটিশ রাজ্য বিধানসভায়

সোমবার বিধানসভার অধিবেশন কক্ষে বিধায়কদের মধ্যে হাতাহাতির ঘটনা প্রথমে নেট মাধ্যমে আনেন মালব্যই। তার জেরেই এবার স্বাধিকার ভঙ্গের নোটিস তাঁর বিরুদ্ধে।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশের সংসদের উভয় কক্ষ এবং রাজ্যগুলির বিধানসভা ও বিধানপরিষদের অধিবেশন কক্ষের অভ্যন্তরে ছবি বা ভিডিও স্পিকারের অনুমতি ছাড়া তোলা যায় না। করা যায় না রেকর্ডিং বা সরাসরি  সম্প্রসারও। প্রতিটি ক্ষেত্রেই নিতে হয় স্পিকারের অনুমতি। অথচ বিজেপির নেতা অমিত মালব্যের(Amit Malabya) বিরুদ্ধে অভিযোগ উঠেছে বাংলার বিধানসভার দৃশ্য স্পিকারের অনুমতি ছাড়াই ছড়িয়ে দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর সেই অভিযোগের দরুন মালব্যের বিরুদ্ধে এবার স্বাধিকারভঙ্গের নোটিশ আনা হল পশ্চিমবঙ্গ বিধানসভায়(West Bengal State Assembly)। রাজ্য সরকারের হয়ে এই নোটিশটি বিধানসভায় দাখিল করেছেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। পাশাপাশি, বিজেপি(BJP) নেতার বিরুদ্ধে বিধানসভার তরফে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি। বিধানসভার নিয়ম-রীতি অমান্য করার অভিযোগে অমিতের বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের নোটিস জমা পড়েছে বলে জানিয়েছেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ও(Biman Banerjee)।

গত সোমবার ছিল রাজ্য বিধানসভায় বাজেট অধিবেশনের শেষ দিন। সেখানেই সেদিন শাসক ও বিরোধী দলের বিধায়করা হাতাহাতির ঘটনা ঘটে। ওইদিন বিজেপির বিধায়কেরা অধ্যক্ষের উপস্থিতিতে বিধানসভা অধিবেশন কক্ষে তৃণমূলের(TMC) বিধায়ক অসিত মজুমদারকে মেঝেতে ফেলে মারধর করেন বলে অভিযোগ উঠেছে। সেই সঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও অভিযোগ উঠেছে অসিতবাবুর মুখে ঘুঁষি মেরে তাঁর নাক ফাটিয়ে দেওয়ার। ইতিমধ্যেই সেই ঘটনায় বিজেপির ৫জন বিধায়ককে চলতি বছরের জন্য বিধানসভার সব অধিবেশন থেকে সাসপেন্ড করেছেন অধ্যক্ষ। কিন্তু স্পিকারের অনুমতি ছাড়া যেভাবে অমিত মালব্য সেদিনের বিধায়কদের ধ্বস্তাধ্বস্তির দৃশ্য নেটমাধ্যমে ছড়িয়ে দিয়েছেন তা নিয়ে রাজ্যের নানা মহলে ক্ষোভ তৈরি হয়েছে। আর তার জেরেই এবার মালব্যের বিরুদ্ধে পদক্ষেপ করতে চলেছেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।

জানা গিয়েছে, সোমবার বিধানসভার অধিবেশন কক্ষে বিধায়কদের মধ্যে হাতাহাতির ঘটনা প্রথমে নেট মাধ্যমে আনেন মালব্যই। তারপর রাজ্যের সমস্ত বিজেপি নেতা ও বিজেপি-র বিভিন্ন অ্যাকাউন্টে ওই ভিডিওটি পোস্ট হতে শুরু করে। স্বভাবতই তা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতেও দেরি হয়নি। বিষয়টি জানার পরেই ক্ষোভ প্রকাশ করেছিলেন বিমান বন্দ্যোপাধ্যায়। জানিয়েছিলেন, ‘ওই বিজেপি নেতা ভিডিয়োটি টুইট করে বেআইনি কাজ করেছেন।’ এবার এই বিষয়ে যে তিনি কঠোর পদক্ষেপ নিতে চলেছেন সেটা এদিন জানিয়ে দিলেন।

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

রক্তে সুগার কি বিপদসীমা পার করছে? জেনে নিন এই ৬ লক্ষণ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

দোসর জলীয় বাষ্প, বুধেই ভারী বৃষ্টিতে ভিজবে কলকাতা, জারি হলুদ সতর্কতা

ছেলে শেখ হাসিনার দল করায় হিন্দু মহিলাকে ছুরিতে ফালাফালা করল বিএনপি গুন্ডারা

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

রাষ্ট্রসঙ্ঘের নতুন মানচিত্রে অরুণাচল ও আকসাই চিন, ভারত ও চিনের মধ্যবর্তী পৃথক অঞ্চল!

পাকিস্তানকে খুশি করতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না তারেক রহমান!

মোদির সভায় বন্দুক হাতে ঢুকে পড়ল দুই যুবক, তার পর যা ঘটল শুনলে চমকে যাবেন…

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড

ব্যালন ডি’অর: সেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা

নন্দীগ্রামে উপ নির্বাচনে বিজেপির প্রার্থী কে? পদ্ম শিবিরে জোর জল্পনা