গরমের আগেই বৃষ্টির ছোঁয়া,দানা পাকাচ্ছে ঘূর্ণিঝড়!বজ্রপাতে কাঁপবে বাংলাও

Share:

নিজস্ব প্রতিনিধি : শীতের আমেজ কাটতে না কাটতেই ধেয়ে আসছে অশনি সংকেত। ছারখার করবে গোটা দেশকে। দেশজুড়ে ঘূর্ণিঝড় ও পশ্চিমী ঝঞ্ঝার কারণে প্রবল বৃষ্টি ও তুষারপাতের পূর্বাভাস। উত্তর-পশ্চিম ভারতে তাপমাত্রা বাড়লেও পূর্ব ও দক্ষিণ ভারতে শীতের আমেজ। ভারী বৃষ্টির সতর্কতা বঙ্গেও। ঘূর্ণিঝড় সক্রিয় হয়ে ওঠায় আগামী দুই দিনে প্রবল বৃষ্টি, বজ্রবিদ্যুৎ ও ঝড়ের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় শীতের শেষ পর্যায়ে বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। সপ্তাহের মাঝামাঝি থেকেই বদলাতে পারে আবহাওয়া। রাজ্যে আগামী কয়েকদিনে ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা, সঙ্গে থাকছে বৃষ্টির সম্ভবনা। আগামী বুধবার থেকে শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী ও সংলগ্ন জেলাগুলিতে। আগামী বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে।

কলকাতা-সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে উষ্ণতার ছোঁয়া। আগামী সোমবার থেকে কলকাতায় আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে। আগামী বুধবার থেকে মেঘের পরিমাণ আরও বাড়তে পারে। সকাল ও সন্ধ্যায় মনোরম পরিবেশ থাকবে, তবে দিনের বেশিরভাগ সময় শীতের দাপট কমবে।

রবিবার(১৬ ফেব্রুয়ারি)সকালে কলকাতার তাপমান সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ১.১ ডিগ্রি সেলসিয়াস বেশি। শনিবার বিকেলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৩৫ থেকে ৯৭ শতাংশ। আগামী ২৪ ঘন্টায় শহরের তাপমাত্রা থাকবে ১৮ ডিগ্রি থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

এদিকে উত্তরবঙ্গে কুয়াশার দাপট বজায় থাকবে। দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার ও শুক্রবার। দার্জিলিঙের হালকা তুষারপাতের সম্ভাবনাও রয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের আগামী সোম ও মঙ্গলবার আকাশ থাকবে মূলত পরিষ্কার। তবে বুধবার থেকে মেঘ বাড়বে, সঙ্গে বৃষ্টির সম্ভাবনাও তৈরি হবে।

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি