মার্চেই পারদ ৪০ ডিগ্রি! রেকর্ড গরম রাজ‍্যে,তাপপ্রবাহে পুড়বে ৫ জেলা…

Share:

নিজস্ব প্রতিনিধি : সপ্তাহান্তে গলদঘর্ম পরিস্থিতি। কলকাতায় ফের শনিবার থেকই পারদ চড়তে শুরু করবে। শনিবার ও রবিবার আরও বাড়বে সর্বোচ্চ ও সর্বনিম্ন দুই তাপমাত্রা। শনিবার তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে ৫ জেলায়। বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে। তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। স্বাভাবিকের তুলনায় ৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি তাপমাত্রা উঠতে পারে।

অন্যদিকে রবিবারেও তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে দক্ষিণবঙ্গে। রবিবার ছয় জেলায় সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। আপাতত শুষ্ক আবহাওয়া। বৃষ্টির সম্ভাবনা নেই।দক্ষিণবঙ্গে উত্তর ও উত্তর পশ্চিমের গরম হওয়ার প্রভাবে লু বইবে ওড়িশা এবং ঝাড়খণ্ডে। তার সরাসরি প্রভাব পড়বে বাংলার কয়েকটি জেলাতে।কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও রবিবার তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস বেশি থাকবে। গরম আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। হাওয়া অফিস সূত্রে খবর, অস্বস্তিকর আবহাওয়া থাকবে দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, মুর্শিদাবাদ এবং নদীয়াতে। এর সঙ্গে হাঁসফাঁসানি বাড়তে পারে। শুষ্ক আবহাওয়ায় ভোগান্তির শিকার সকলেই। বাইরে বেরোলেই গায়ে ছ্যাঁকা লাগতে পারে।

অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল রবিবার পর্যন্ত। শনিবার বৃষ্টি হবে দার্জিলিং ও কালিম্পং জেলাতে। রবিবার বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায়। উত্তরবঙ্গের বাকি জেলায় থাকবে শুষ্ক আবহাওয়া।তাপমাত্রা আগামী কয়েক দিনের দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।

বাড়িতে শ্মশান সামগ্রী রেখে বিজেপি নেত্রীকে খুনের হুমকি, উত্তপ্ত টাকি

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6