পালটি খাচ্ছে রাজ্যের আবহাওয়া! সপ্তাহান্তে ঘটবে ভোলবদল, ইঙ্গিত হাওয়া অফিসের

Share:

নিজস্ব প্রতিনিধি: গতকাল কালীপুজোর দিন(Kali Puja) দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা(Rain Possibility) থাকলেও দীপাবলির আনন্দ মাটি করতে পারেনি বৃষ্টি। এদিন আবহাওয়া ছিল স্বাভাবিক। তবে বাতাসে শুষ্কতার পরিমাণ বেড়েছে আগের তুলনায়। একই কারণে ইতিমধ্যেই উত্তরের পার্বত্য জেলাগুলিতে শুরু হয়ে গিয়েছে মৃদু শৈত্যপ্রবাহ। তবে আগামী কয়েকদিনের আবহাওয়া(Weather Forecast) কেমন‌ থাকবে সেটাই এখন বড় প্রশ্ন।

আরও পড়ুনঃ কালীপুজোয় ঘটল নরবলি! মুণ্ডহীন দেহ উদ্ধারে তুমুল চাঞ্চল্য মালদায়

আলিপুর আবহাওয়া দফতর(Alipore Weather Department) জানিয়েছে, উত্তর আসামে একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে। ঘূর্ণাবর্তের অবস্থান দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে, যা অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছাকাছি। এছাড়াও ক্রমশ‌ সক্রিয় হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা। এদিন শুক্রবার পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় অতি সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। শনিবার থেকেই আকাশ পুরোপুরি পরিষ্কার থাকবে, এবং রবিবার অর্থাৎ ভাইফোঁটার দিনেও পরিস্থিতি একই থাকবে।

শীতের শুরুতে রাজ্য জুড়ে বজায় থাকবে শুষ্ক আবহাওয়া। যদিও দিনের বেলায় রৌদ্রজ্জ্বল আবহাওয়া ও আর্দ্রতাজনিত অস্বস্তি বিরাজ করছে। তবে ক্রমশ বাতাস থেকে জলীয় বাষ্পের পরিমাণও ধীরে ধীরে কমবে। তার ফলে কমবে আর্দ্রতাজনিত অস্বস্তি। এখনও স্বাভাবিকের উপরেই রয়েছে তাপমাত্রা। কোথাও কোথাও ৩-৫ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বেশি থাকবে। আগামী তিন-চার দিনে স্বাভাবিকের কাছাকাছি চলে আসবে তাপমাত্রা। সকালের দিকে কুয়াশার দেখা মিলতে পারে।

আরও পড়ুনঃ অজিতের উপরে আস্থা নেই বিজেপির! মহাদ্যূতির পোস্টারে বাদ শরদের ভাইপো

শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬.২ ডিগ্রির আশেপাশে। শীত প্রবেশের প্রাক লগ্নে আগামী বুধবার থেকে উত্তরবঙ্গের সব জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভিজতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি। এছাড়া মালদা ও দুই দিনাজপুরেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে আবহাওয়াবিদদের তরফে অনুমান করা হচ্ছে, শীতের আগমনে খুব বেশি দেরি নেই।

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ

স্ত্রীকে মেয়ে সাজিয়ে কন্যা সম্প্রদান, বিয়ের নামে বড় প্রতারণার অভিযোগে গ্রেফতার দম্পতি