উচ্চ মাধ্যমিকে ক্লাস শুরু কবে থেকে, জানাল শিক্ষা সংসদ

Share:

নিজস্ব প্রতিনিধি : এবার মে মাস থেকে শুরু হবে উচ্চ মাধ্যমিকের ক্লাস। বৃহস্পতিবার এই কথাই ঘোষণা করে দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। উল্লেখ্য, চলতি শিক্ষাবর্ষ থেকেই সেমিস্টার পদ্ধতি শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিকে।

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে, মে মাসের মাঝামাঝি থেকে সেমিস্টার ওয়ানের ক্লাস শুরু হবে। সেমিস্টার ওয়ানের ক্লাস চলবে অক্টোবর মাস পর্যন্ত। চলতি বছর যারা একাদশ শ্রেণিতে উঠলেন, তাদের জন্যই শুরু হচ্ছে এই সেমিস্টার পদ্ধতি। শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে, সেমিস্টার দুইয়ের ক্লাস শুরু হবে নভেম্বর থেকে। সেই ক্লাস শেষ হবে এপ্রিল মাসে। এরপর একাদশ শ্রেণি থেকে যারা দ্বাদশ শ্রেণিতে উঠবেন, তাঁদেরও সেমিস্টার পদ্ধতিতে ক্লাস হবে। সেক্ষেত্রে সেমিস্টার তিনের ক্লাস শুরু হবে পরের বছর মে মাস থেকে। অন্যদিকে সেমিস্টার চারের ক্লাস শুরু হবে পরের বছর নভেম্বর থেকে।

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে, সেমিস্টার ওয়ান ও সেমিস্টার টুয়ের পরীক্ষায় থাকছে মাল্টিপেল চয়েস প্রশ্ন। ওএমআর শিটের মাধ্যমে এই পরীক্ষা নেওয়া হবে। তবে সেমিস্টার তিন ও সেমিস্টার চারের পরীক্ষা নেবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সেমিস্টার তিন ও সেমিস্টার চারের প্র্যাক্টিকাল ও প্রজেক্স পরীক্ষার নম্বর শিক্ষা সংসদ তাদের পোর্টালে আপলোড করবে। সেমিস্টার তিন ও সেমিস্টার চারের প্রাপ্ত নম্বরের যোগফলই পরীক্ষার্থীদের মোট প্রাপ্ত নম্বর হিসাবে গণ্য হবে।

Ather Konarc Launch: এক লাখের কমে নতুন বৈদ্যুতিক স্কুটার নিয়ে হাজির আথার

১ সেপ্টেম্বর থেকে টাকার বৃষ্টি! লাভ যোগে সৌভাগ্যের দরজা খুলবে ৪ রাশির জাতকদের

কবে জন্মাষ্টমী? ঠিক কখন হবে ভগবান কৃষ্ণের পুজো, রইল সম্পূর্ণ নির্ঘণ্ট

সাফল্য নাকি বাধা? আপনার ভাগ্যে কী লেখা রয়েছে, জানুন রবিবারের রাশিফল

‘যারা ভাবেন ভারতে মুসলিমদের থাকা উচিত নয়, তাঁরা হিন্দু নন’, ধর্ম কারবারিদের বিঁধলেন ভাগবত

‘পাকিস্তান ক্রিকেটকে অনেক দিয়েছেন’, ইমরানের মুক্তির দাবিতে এবার সরব মঈন খান

অভিষেকের দুয়ারে পুলিশ, ক্যাম্যাক স্ট্রিট কাণ্ডে তৃণমূল সাংসদকে নোটিস ধরাল

নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬৭৫, নিখোঁজ ২ হাজার ৩৬২

গোষ্ঠীসংঘর্ষে ফের অগ্নিগর্ভ মণিপুর, গুলির লড়াইয়ে মৃত ২, আহত ৬

সংরক্ষণ নিয়ে এনডিএ-তে মুষলপর্ব, জিতনরাম মাজির ইস্তফা চাইলেন চিরাগ পাসোয়ান

জাতীয় ক্লাবগুলিকে বছরে ১ কোটি টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

শিক্ষক দিবসের আয়োজন ঘিরে হাতাহাতি! শিক্ষিকার নাক ফাটানোর অভিযোগ পার্শ্বশিক্ষকের বিরুদ্ধে

খুনের চেষ্টার মামলায় নিউ বারাকপুরের ‘ত্রাস’ লম্বু কালাকে ৭ বছরের কারাদণ্ড দিল আদালত

মারণ খেলা! খেলতে গিয়ে পিচ রোলারের নিচে পড়ে পিষে মৃত্যু ছোট্ট শিশুর