বিজেপির দুর্গাপুজোর উদ্বোধন করবেন কে? ষষ্ঠীর সকালেও ধোঁয়াশা

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের বিভিন্ন প্রান্তে মা দুর্গার বোধন শুরু হয়ে গিয়েছে। পুজো মণ্ডপের এক কোনায় বিল্ববৃক্ষ স্থাপন করে দেবীর বোধনের প্রস্তুতি শুরু হয়েছে কোথাও কোথাও। কিন্তু বঙ্গ বিজেপির পুজো নিয়ে অনিশ্চয়তা কাটছেই না। যা পরিস্থিতি সোমবার বিকেলে কে পুজোর উদ্বোধন করবেন সেটাই জানা যাচ্ছে না। চেষ্টা চলছে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে দিয়ে ভার্চুয়ালি উদ্বোধন করানোর। না হলে নতুন রাজ্য সভাপতি শুকান্ত মজুমদারের হাতেই হতে পারে বিজেপির দুর্গাপুজোর সূচনা। গত বছর ঢাকঢোল পিটিয়ে শুরু হয়েছিল এই পুজো। কিন্তু একবছরের মাথায় পুজো ঘিরে অনিশ্চিয়তার ছায়া।

রাজ্য বিজেপির হাল এখন বেহাল। একুশের নির্বাচনে ভরাডুবির পর থেকেই বঙ্গ বিজেপির ফাটল ক্রমশ চওড়া হচ্ছে। বেশ কয়েকজন নবনির্বাচিত বিধায়ক দল ছেড়েছেন। এমনকি লোকসভার সাংসদ বাবুল সুপ্রিয়ও যোগ দিয়েছেন তৃণমূলে। ফলে পুজো নিয়ে উৎসাহ প্রায় নেই বিজেপির অন্দরে। গত বছর সল্টলেক ইজেডসিসি প্রেক্ষাগৃহে জাঁকজমক সহকারে পুজো হয়েছিল। কিন্তু এবার অবস্থা খুবই সঙ্গিন। তাই নমো নমো করেই চলছে পুজোর প্রস্তুতি। শাস্ত্রীয় বিধান অনুসারে একবার পুজো করলে পরপর তিন বছর করতেই হয়। তাই পুজো করতেই হবে।

বিজেপি সূত্রে জানা গিয়েছে, সোমবার ষষ্ঠীর দুপুরে বা বিকেলে যাতে জেপি নাড্ডা বিজেপির দুর্গাপুজোর ভার্চুয়াল উদ্বোধন করেন সেই মর্মে চিঠি পাঠানো হয়েছিল। কিন্তু রবিবার রাত পর্যন্ত তার উত্তর আসেনি। যদি জেপি নাড্ডা শেষ মুহুর্তে রাজি না হন, তবে বিকল্প হিসেবে শুকান্ত মজুমদার, দিলীপ ঘোষদের নাম ভেবে রাখা হয়েছে। দিলীপ ঘোষেরও মেদিনীপুরে একাধিক পুজোর উদ্বোধনের কর্মসূচি রয়েছে সোমবার।

কয়েকদিনের দুর্যোগের পর স্বস্তি, রবিতে কেমন থাকবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া?

ভয়াবহ দুর্ঘটনা! ওড়ার কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ল হেলিকপ্টার, মৃত ৪

চতুর্থীতেই মায়ের আগমনী, সাবেকিয়ানায় মোড়া শিলিগুড়ির নন্দী বাড়ির দুর্গাপুজো

৩০০ বছরের প্রাচীন ঐতিহ্য, আজও অমলিন সামশেরগঞ্জের ‘বাইশ পুতুলের পুজো’

আটকে থাকা টাকা ফেরৎ পাবেন, পরিবারের সঙ্গে ঘুরতে গেলে মন ভাল থাকবে…

পাহাড় ও সাগরের মেলবন্ধন,পুজোর ছুটিতে ঘুরে আসুন ওড়িশার কটক

পেটের সমস্যা ও কোষ্ঠকাঠিন্য নিমেষেই দূর করবে এই পুষ্টিকর সবজি!

চুরির অভিযোগে খুঁটির সঙ্গে বাঁধা বাবা, মুখে রুটি তুলে দিল ছোট্ট মেয়ে, ভাইরাল মমতার দৃশ্য

‘রাম মন্দিরের বিরুদ্ধে মিছিল করে ধ্বংস হয়ে গিয়েছেন,’ নাম না করে মমতাকে তোপ শুভেন্দুর

‘ওরা আমাকে মেরে ফেলবে…’, মাকে ফোনের পরেই হোমস্টে থেকে মিলল ছাত্রীর দেহ

হাসিরানির সমর্থনে নন্দীগ্রামে জোড়া সভা করবেন শুভেন্দু অধিকারী

রবিতে শহরে নীতিন নবীন, নেতাদের কি বার্তা দেন, তাকিয়ে বঙ্গ বিজেপি

‘রং দেখে নয়, তোলাবাজি করলেই গ্রেফতার করুন,’ পুলিশকে নির্দেশ শমীকের

গ্রিসে ভয়াবহ বিস্ফোরণে মৃত ২, নিখোঁজ ৫