‘ডাক্তারদের বিচার করবে কে?’, প্রশ্ন সন্তানহারা মায়ের

এতদিন রাস্তা সরগরম ছিল, We Want Justice শ্লোগানে। আজকের পর রাস্তায় শোনা যেতেই পারে, ‘ডাক্তারদের বিচার করবে কে?’

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে উঠল আওয়াজ। এতদিন রাস্তা সরগরম ছিল, We Want Justice শ্লোগানে। আজকের পর রাস্তায় শোনা যেতেই পারে, ‘ডাক্তারদের বিচার করবে কে?’ এই প্রশ্ন তুলে দিয়েছেন সন্তাহ হারা এক মা। বাড়ি তাঁর হুগলি জেলার কোন্নগরের বিবেকনগরে। নাম কবিতা দাস। গতকালই তিনি হারিয়েছেন তরতাজা বছর ২৭’র যুবক বিক্রম দাসকে(Bikram Das)। কার্যত গতকাল থেকেই এই ঘটনা ঘিরে চিকিৎসকদের কর্মবিরতির ঘটনাকে কাঠগড়ায় তুলে সোশ্যাল মিডিয়ায় জুনিয়র চিকিৎসকদের আক্রমণ করা শুরু হয়েছে। কেননা অভিযোগ উঠেছে, বিনা চিকিৎসায় বিক্রমের মৃত্যু হয়েছে। এবার নিজের ছেলের মৃত্যুতে সুবিচারের দাবিতে সরব হলেন সন্তানহারা মা কবিতা দাস(Kabita Das)। চোখের জল মুছতে মুছতে তাঁর একটাই প্রশ্ন, ‘এই ডাক্তারদের বিচার করবে কে?’

আরও পড়ুন, কলকাতার পুজোর Sponsor ধাক্কা খেয়েছে আর জি কর কাণ্ডে

ঠিক কী ঘটেছিল বিক্রমের সঙ্গে? জানা গিয়েছে, পেশায় গাড়িচালক ছিলেন বিক্রম। গতকাল অর্থাৎ শুক্রবার ভোরে স্থানীয় ক্লাবের সামনে একটি ডাম্পার তাঁর দু’টি পায়ের উপর দিয়ে চলে যায়। পুলিশ তাঁকে উদ্ধার করে শ্রীরামপুরের ওয়ালস হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে রেফার করা হয় আর জি করে। বিক্রমের বাবা সুজিত দাস জানিয়েছেন, ‘সকাল ৯টা নাগাদ আর জি করে(R G Kar Medical College and Hospital) পৌঁছাই। প্রথমে জরুরি বিভাগে যাই। সেখানে বলে দেওয়া হয়, ডাক্তার নেই। অন্য কোথাও নিয়ে যান। ডাক্তারদের বলি, বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার ক্ষমতা নেই। তখন একজন আউটডোরে টিকিট করতে বলেন। আমরা টিকিট করে অপেক্ষা করি। ছেলেটা সাদা হয়ে যাচ্ছিল। কেউ এসে পায়ে ব্যান্ডেজ করে। ওপিডিতেও বলা হয়, এর চিকিত্সা হবে না। এক্স রে করাতে গেলে ছেলেটা মারা যায়।’

আরও পড়ুন, কোচিং থেকে ফেরার পথে গাড়িতে তুলে কিশোরীর শ্লীলতাহানি

সন্তান হারা মা কী বলছেন? তিনি জানান, ‘ছেলের পা থেকে ক্রমশ রক্ত বেরিয়ে যাচ্ছিল। যন্ত্রণায় ছটফট করছিল। বার বার জিজ্ঞাসা করলাম কোনও চিকিৎসক নেই। এক ম্যাডাম বললেন, ব্যান্ডেজ করো, সেলাই করো। শুধু পা-টা ব্যান্ডেজ করা। এক্স রে করাতে গেলাম। তাও পারলাম না। অবিলম্বে চিকিৎসা দরকার। হয়নি। ছেলেটার শরীরটা চোখের সামনে সাদা হয়ে গেল। আউটডোরের একের পর এক টিকিট কাউন্টারে দৌড়লাম। কাউকে পেলাম না। ছেলেটা তো নির্দোষ ছিল। এটা কী প্রতিশোধ নিচ্ছে? আমরাও এভাবে রোগীকে হত্যা করব? যন্ত্রণা দিয়ে, কষ্ট দিয়ে মারব? ডাক্তারদের বিচার কে করবে? এর বিচার কে করবে? আমরা কী চাই না, একটা মেয়ের বিচার হোক? আমরাও তো মা। তার মায়ের তো কোল খালি হল। আমরা সবাই বিচার চাই। তা বলে আজ আমার সন্তান তো বিনা চিকিৎসায় চলে গেল। ডাক্তারদের বিচার চাই। কেন তারা চিকিৎসা করছেন না? কতবার বল্লুম, ছেলেটা সাদা হয়ে যাচ্ছে। ডাক্তারবাবু কিছু করুন। শুনলই না। ছটফট করতে করতে মারা গেল ছেলেটা। এটা কীরকম বিচার চাইছেন ডাক্তাররা! আমরা যেভাবে সন্তানহারা হলাম, ভবিষ্যতে যেন আর কেউ না হয়। ডাক্তারদের আন্দোলনের সঙ্গে আমরা সহমত। কিন্তু পরিষেবা না পেয়ে মায়েরা যদি সন্তানহারা হন, সেটা কেমন আন্দোলন(Doctors Strike)?’

আরও পড়ুন, শুভেন্দুকে রামধাক্কা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের, বঙ্গে নয় রাষ্ট্রপতি শাসন

যদিও চিকিত্সায় গাফিলতির অভিযোগ অস্বীকার করেছেন আর জি করের সুপার সপ্তর্ষি চট্টোপাধ্যায়। তাঁর কথায়, ‘চিকিত্সার গাফিলতির অভিযোগ ঠিক নয়। ৯টার আগে উনি হাসপাতালে ভর্তি হন। সাড়ে বারোটায় মারা যান। এর মাঝে বিশেষজ্ঞ চিকিত্সকদের টিম ওর চিকিত্সা করেছেন। ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়েছিলেন। ফিমার বোন দুটো ভেঙে গিয়েছিল, প্রচুর রক্তপাত হয়। মাথার আঘাত কতটা, জানার জন্য সিটি স্ক্যান করা হয়েছিল। সেখান থেকে বেরনোর পর অবস্থার অবনতি হয়। আমরা চেষ্টা করেও বাঁচাতে পারলাম না।’ একই কথার প্রতিধ্বনি শোনা যায় আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের মুখপাত্র অনিকেত মাহাতর গলাতেও। ঘটনাচক্রে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee) গতকাল রাতেই এই ঘটনা নিয়ে ট্যুইট করেন। তিনি লেখেন, ‘পথ দুর্ঘটনার কবলে পড়ে কোন্নগরের এক যুবক গুরুতর আহত হন। তিন ঘণ্টা রক্তপাত হয়। চিকিৎসা না পেয়ে মৃত্যু হয়েছে তাঁর। অবহেলার কারণে মৃত্যু হলে, তা অপরাধযোগ্য হত্যাকাণ্ডের সমতুল। যদি প্রতিবাদ চালিয়ে যেতে হয়, তা গঠনমূলক ভাবে করা উচিত। সহানুভূতি এবং মানবতার সঙ্গে লড়াই চালানো উচিত। যাতে আন্দোলনের কারণে কোনও অবহেলা না হয়, কারও প্রাণের ঝুঁকি না হয়। জুনিয়র ডাক্তারদের দাবি ন্যায্য। তবে তাঁদের এমন ভাবে প্রতিবাদ করার আহ্বান জানাই, যাতে পরিষেবা ব্যাহত না হয়।’

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের