Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

স্বামীর মৃত্যু সহ্য করতে না পেরে আত্মঘাতী স্ত্রী, শোকের ছায়া

মৃতার কাছ থেকে উদ্ধার হয়েছে একটি ডায়েরি। স্বামীর  ফুসফুস ও একাধিক শারীরিক সমস্যা ছিল। তাঁকে গত শনিবার ভর্তি করা হয়েছিল বারুইপুর হাসপাতালে।

Share:

নিজস্ব প্রতিনিধি: স্বেচ্ছায় সহমরণ! সহমরণ ঠিক নয়, তবে কিছুটা ওই রকমই। স্বামীর মৃত্যুর ২৪ ঘণ্টার মধ্যেই আত্মঘাতী (SUICIDE) হয়েছেন স্ত্রী। স্বামী বিয়োগ সহ্য করতে পারেননি তিনি। ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য। পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। উদ্ধার হয়েছে মৃতার স্যুইসাইড নোট।

রবিবার সকালের ঘটনা। আত্মহত্যার মর্মান্তিক এই ঘটনা ঘটেছে বারুইপুর পুরসভায়। মৃত দম্পতির বাড়ি ওই পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের মাস্টার পাড়ার এসডিপিও অফিসের পেছেনে। পুলিশের (POLICE) প্রাথমিক অনুমান, স্বামীর মৃত্যু সহ্য করতে না পেরে শোকে আত্মহত্যা করেছেন স্ত্রী। মৃতার নাম মলি বসু। বয়স আনুমানিক প্রায় ৪৫ বছর।

জানা গিয়েছে, স্বামী (HUSBAND) প্রেমানন্দ বোস ও স্ত্রী (WIFE) মলি বসু থাকতেন এলাকার একটি বহুতল আবাসনে। ওই আবাসনের ৪ চলায় থাকতেন দম্পতি। তাঁদের কোনও সন্তান ছিল না। স্বামীর  ফুসফুস ও একাধিক শারীরিক সমস্যা ছিল। তাঁকে গত শনিবার ভর্তি করা হয়েছিল বারুইপুর হাসপাতালে। জানা গিয়েছে, ওই রাতেই মৃত্যু হয়েছিল স্বামীর। স্বামীর মৃত্যুর খবর পেতেই  ভেঙে পড়েছিলেন স্ত্রী। তার ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার করা হয়েছে স্ত্রীর ঝুলন্ত দেহ। পুলিশের প্রাথমিক অনুমান, মানসিক ভাবে অবসাদগ্রস্ত হয়েই আত্মহত্যা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার কাছ থেকে উদ্ধার হয়েছে একটি ডায়েরি। সেখানে লেখা ছিল, তাঁর মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। উল্লেখ্য, ঝুলন্তদেহের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিল পুলিশের দল। মৃতার দেহ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য দেখা গিয়েছে। নেমে এসেছে শোকের ছায়া।

বিজেপির কাছে হার, ফেসবুক থেকে উধাও রাজ চক্রবর্তী

ঠাকুরবাড়ির লড়াইয়ে বউদির কাছে হারলেন ননদ, ৩৪ হাজারের বেশি ভোটে জয়ী সোমা

ফেসবুকের বিপ্লব জয় দিতে পারল না বামেদের, শূন্যের গেরো কাটাল ডোমকল

হরমুজ প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজে ফের ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

‘থ্রি ইডিয়টস্’ সিক্যুয়ালে চমক, ফারহান, সারমান, আমিরের সঙ্গী হচ্ছেন এই তারকা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

কেরলে বাম সরকারের বিদায়ঘণ্টা, তামিলভূমে জোর টক্কর স্ট্যালিন-বিজয়ের

রাতের মধ্যেই ধেয়ে আসছে ৬০ কিলোমিটার গতি বেগে কালবৈশাখী, একাধিক জেলায় কমলা সতর্কতা জারি

শনির দশা কাটাতে দলে ফিরছেন রোহিত? মুম্বই দিল বড় ইঙ্গিত

গণনায় কারচুপির অভিযোগে উত্তাল ক্যানিং-পূর্ব