চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

যাদবপুর ছাত্রমৃত্যু নিয়ে কলকাতা হাইকোর্টে ‘রামধাক্কা ‘ শুভেন্দুর

নিজস্ব প্রতিনিধি: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রমৃত্যুর রহস্য উদঘাটন করতে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার হাইকোর্টের কাছেই তাঁর মুখ পুড়ল। গত পঞ্চায়েত নির্বাচনের ফলাফল থেকে জাতীয় পতাকা সংক্রান্ত বিষয়ে মামলা দায়ের করা নিয়ে কোনও আপত্তি তোলেননি প্রধান বিচারপতি। কিন্তু যাদবপুর ইস্যুতে যে বিষয়বস্তু উঠে এসেছে, তাতে বিরক্তি প্রকাশ করেছেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম।

যাদবপুরে ছাত্রমৃত্যুর পরে এনআইএ তদন্তের দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেন শুভেন্দু। তাঁর দাবি, আরএসএফ (রেভলিউশনারি স্টুডেন্ট ফেডারেশন) নামে একটি সংগঠন রয়েছে যাদবপুরে। ওই সংগঠন বিরোধী দলনেতার উপরে আক্রমণ করেছে। সোমবার সেই মামলার শুনানি ছিল। শুনানি চলাকালীন জনস্বার্থ মামলাটির বিষয়বস্তু নিয়ে বিরক্তি প্রকাশ করে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।প্রধান বিচারপতি জানান, সংবাদপত্র পড়ে মামলা দায়ের করা হচ্ছে আজকাল। আর সেই মামলার দ্রুত শুনানির আর্জিও জানানো হচ্ছে।

শুভেন্দুর আইনজীবী দায়ের করা মামলার গুরুত্ব সম্পর্কে ওয়াকিবহাল কিনা, প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। বিচারপতি বিরোধী দলনেতার আইনজীবীর উদ্দেশে বলেন, অবিলম্বে মামলা তুলে নিন, না হলে  খারিজ করে দেব। প্রধান বিচারপতির ওই ভর্ৎসনার পরেই মামলাটি  প্রত্যাহার করে নেন বিরোধী দলনেতার আইনজীবী।

Published by:

Share Link:

More Releted News:

ভোটের মাঝে আচমকাই অভিষেককে ফোন রাহুলের!

ভোটের পরই মাধ্যমিক পরীক্ষার ফলাফল, জানা যাবে মোবাইল অ্যাপেও

নির্বাচনের আগে উত্তরে দুর্যোগ বাড়লেও দক্ষিণে তাপমাত্রা পৌঁছবে ৪০ ডিগ্রির ঘরে

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

ভবানীপুরে মমতার প্রস্তাবক ব্যবসায়ী মিরাজ শাহের বাড়িতে আয়কর হানা

‘‌যেখানে ক্ষমতা নিরঙ্কুশ, সেখানে পরিণাম ঐচ্ছিক’‌, অভিষেকের নিশানায় মধ্যপ্রদেশের বিধায়কের ছেলে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ