আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘আজ কি রাত মজা হুসনকা…’ তরুণীর উদ্দাম নাচ কলকাতা মেট্রোয়

নিজস্ব প্রতিনিধিঃ দিল্লির মেট্রো ঘটনার পুনরাবৃত্তি এবার কলকাতা মেট্রোয়। ভরা মেট্রোর মধ্যে ‘আজ কি রাত মজা হুসনকা…’ গানে নাচতে দেখা গেল সহেলী রুদ্র নামে এক তরুণীকে। তিনি নিজেই ইনস্টাগ্রামে ভিডিয়ো শেয়ার করেছেন। যা নিয়ে আক্রমণ শানিয়েছেন বহু নেটিজেন। ভিডিয়ো প্রকাশ্যে আসতেই প্রশাসনকে কড়া ব্যবস্থা নেওয়া আর্জি জানিয়েছেন সাধারণ মানুষ।

কবে এই ভিডিয়োটি করা হয়েছে, সেটা এখনও পর্যন্ত জানা যায়নি। ভিডিয়োতে দেখা যাচ্ছে মহিলা আসনের কাছে শতছিন্ন পোশাকে ‘আজ কি রাত মজা হুসনকা…’ গানের তালে অশ্লীল ভঙ্গিতে নাচ করছেন সহেলী রুদ্র। যা দেখে অস্বস্তি বোধ করছে মেট্র্রোর অন্যযাত্রীরা। যদিও তরুণী ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ক্যাপশনে দাবি করেন, জনগণের চাহিদা।

তরুণীর এই ভিডিয়োতে একাধিক নেটিজেন নিজেদের মতামত দিয়েছেব। কারও কারও মত, ‘নাচ ভালো করলেও এই কাজের জন্য আইনের যাঁতাকলে পড়ার জন্য প্রস্তুত হন।’ অপর আরেকজন বলেন, মানুষকে অস্বস্তিতে না ফেলে এসব নিজের বাড়িতেই করতে পারেন। যদিও সহেলী রুদ্রর এমন কাণ্ড নতুন নয়। এর আগে কলকাতা বিমানবন্দরে মোবাইলে গান চালিয়ে নাচের ঘটনা সামনে এসেছিল এই তরুণীর। এছাড়া, লোকাল ট্রেনেও এই ধরনের বহু নাচের ভি়ডিয়ো করেছেন বলে জানা যায়।   প্রসঙ্গত, আগে দিল্লির মেট্রোয় রিল বানিয়ে নাচের ভিডিয়ো ভাইরাল হয়েছিল। সেই ভিডিয়ো সামনে আসতেই এহেন কাজের ক্ষেত্রে কড়া সতর্কবার্তা দিয়েছিল প্রশাসন।

Published by:

Share Link:

More Releted News:

নির্বাচন মিটতেই কালবৈশাখীর দাপট! দুর্যোগের দিনে ভোটকর্মীদের পাশে রেল

দিনের শেষে মায়ের সঙ্গে কসবা কেন্দ্রে ভোট দিলেন মিমি চক্রবর্তী

‘আমি এইরকম ভোট কখনও দেখিনি’, মিত্র ইনস্টিটিউট থেকে বেরিয়ে ক্ষোভপ্রকাশ মমতার

ভোটকেন্দ্রে দুর্ঘটনা, টালিগঞ্জে সিলিং ফ্যান ভেঙে আহত ভোটার

নবান্নের কুর্সিতে কাকে দেখতে চান? সপরিবারে ভোট দিয়ে যা জানালেন দেব

স্ত্রী ডোনাকে সঙ্গে নিয়ে বড়িশার জনকল্যাণ স্কুলে ভোট দিলেন সৌরভ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ