‘বাংলায় আছেন মানে বাংলাই আপনাদের ঘর’, দইঘটে ছটপুজোয় বার্তা মমতার

কলকাতার তক্তাঘাটে ছট পুজোর উদ্বোধনে এসে বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানালেন, ‘বাংলায় আছেন মানে বাংলাই আপনাদের ঘর।’

Share:

নিজস্ব প্রতিনিধি: তিনি বাঙালি। ব্রাহ্মণ ঘরের মেয়ে। কিন্তু তিনি ছট পুজোর উপোসও করেন, পুজোও দেন। তিনি বাংলার মুখ্যমন্ত্রী(Chief Minister of West Bengal) মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। এদিন ছট পুজোর(Chatth Puja) সন্ধ্যায় কলকাতার(Kolkata) তক্তাঘাটে ছট পুজোর উদ্বোধনে এসে তিনি বড় বার্তা দিলেন এ রাজ্যে বসবাস করা হিন্দিভাষী সেই সব মানুষদের যারা শুধু ছটপুজোয় সামিল হয়েছেন তাই নয়, যারা বিহার, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, রাজস্থান, দিল্লি, হরিয়ানা, গুজরাত, মহারাষ্ট্র থেকে এখানে এসে দীর্ঘদিন ধরে বসবাস করছেন তাঁদেরও। এদিন মুখ্যমন্ত্রী কলকাতার বুকে নানান স্থানে গড়ে তোলা ১৫টি ছট পুজোর ঘাট উদ্বোধন করেন। সেই সঙ্গে বার্তা দেন, ‘শুধু বিহারে ছট পুজো হচ্ছে না, বাংলারও সব জায়গায় হচ্ছে। আপনারা মনে করবেন না যে আপনারা একাই উপবাসে আছেন। ছট পুজোতে আমিও ব্রত রেখেছি। আমার নামে আগামীকাল গঙ্গাসাগরে পুজো হবে। বিহারের চেয়েও বাংলায় বেশি ছট পুজো হয়।’

আরও পড়ুন, ৭৩ বছরের বুড়ো দুটি ঘরের ছাদ ডিঙিয়ে ভেতরে ঢুকে নাবালিকাকে ধর্ষণ করে গ্রেফতার

মুখ্যমন্ত্রী এদিন একদিকে যেমন বাংলাকে তুলে ধরেছেন তেমনি অন্যদিকে ভিন রাজ্য থেকে আসা মানুষজনদের কাছেও আবেদন জানিয়েছেন, যারা দীর্ঘদিন ধরে এ রাজ্যে আছেন তাঁরা যেন এই রাজ্যকেই তাঁদের নিজ রাজ্য মনে করেন। তিনি বলেন, ‘ধর্ম, ভাষা, বর্ণ- নির্বিশেষে বাংলা হল বিবিধের মিলনস্থল। বাংলার পরম্পরা চিরকাল বজায় থাকবে। আমাদের বাঙালিদের এক পরম্পরা, গৌরবের। তাই আপনাদের উৎসবও আমাদের উৎসব। আমাদের সরকার ছট পুজোয় দুদিন ছুটি দিচ্ছে। স্বাধীনতার লড়াইয়ে বাংলার অবদান সবথেকে বেশি। বাংলায় আছেন মানে বাংলাই আপনাদের ঘর। বাংলার সব সুযোগ সুবিধা পাবেন। এখানে বিভাজনের রাজনীতি আমরা বরদাস্ত করব না। আমরা সব ধর্মকে ভালবাসি। সে কারণেই তো বিহারের চেয়েও এখন বাংলায় বেশি ছট পুজো হচ্ছে। মনে রাখবেন বাংলায় আছেন মানে বাংলাই আপনাদের ঘর।’

আরও পড়ুন, শুভেন্দু ঘনিষ্ঠ পঞ্চায়েত প্রধানের হোটেলে মধুচক্রে হানা পুলিশের, গ্রেফতার ৫

এর পাশাপাশি মুখ্যমন্ত্রী জানান, ‘হিন্দুদের এই পুজো মূলত বিহারি সম্প্রদায়ের মধ্যে হয়ে থাকে। বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, নেপালের পাশাপাশি পশ্চিমবঙ্গেও এখন সাড়ম্বরে পালিত হচ্ছে ছট পুজো। সকলে ভাল করে উৎসব কাটান। কোথাও যেন অপ্রীতিক পরিস্থিতি না হয়। বেলেঘাটার গান্ধি ভবন ভালো করে বানিয়ে দিয়েছি। দইঘাট ভালো করে বানিয়ে দিয়েছি। আপনারা শুনলে খুশি হবেন, এবারে ছট পুজো নিয়ে আমি গান লিখেছি, ছোটি মাইয়া। আগামীকাল সকালে কলকাতার সব ঘাটে সেই গান শুনতে পাবেন। পুজোর জন্য গঙ্গাঘাটে তাড়াহুড়ো করবেন না। ছোট ছোট গ্রুপ করে করে ধীরে ধীরে ঘাটে যাবেন। কেউ তাড়া দিলেও তাড়াহুড়ো করবেন না। ওতে পদপিষ্ট হয়ে যেতে পারেন। কোনও দুর্ঘটনা যেন না ঘটে, সেদিকে সকলকে নজর রাখতে হবে।’ ঘটনা হচ্ছে, মুখ্যমন্ত্রীর গান এদিন বিকাল থেকেই কলকাতায় গঙ্গার ঘাটে ঘাটে শোনা যাচ্ছে।

বানিয়ে ফেলুন বাঙালির হেঁশেল থেকে হারিয়ে যাওয়া সুস্বাদু মোচার পোলাও

কোচিং ক্লাসে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২১ বছরের শিক্ষক

একমাসে ২ পর্যটকের মৃত্যু, এবার সান্দাকফু-ফালুট ভ্রমণে পর্যটকদের স্বাস্থ্যপরীক্ষা বাধ্যতামূলক

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

‘ঠান্ডা নয়, গরম জল খেয়ো!’ নিউজিল্যান্ডে বৈভবকে মায়ের মতো স্নেহের পরামর্শ, ভাইরাল মিষ্টি মুহূর্ত

চিনে শিশুদের তুলনায় বয়স্কদের সংখ্যা বেশি, আর্থিক চাপে পরিবার ও রাষ্ট্র

ধানক্ষেত থেকে মহিলার পচাগলা দেহ উদ্ধার, বাঁকুড়ায় চাঞ্চল্য

নভেম্বরের শুরুতেই বন্ধ নৈহাটির বড়মার মন্দির, কত দিন মিলবে না দর্শন?

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

অন্ধ্রে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কখন শুরু বৃষ্টি?

পাকিস্তানে অপহৃত বালোচ রাজপুত্র, তুলে নিয়ে যাওয়া হল তিন সশস্ত্র নিরাপত্তারক্ষীকেও

দেড় মাসের খুদের হার্টে ফুটো, চিকিৎসার জন্য সারা জীবনের সঞ্চয় তুলে দিলেন বিজেপি নেতা

প্রেসিডেন্ট নির্বাচনে হারতেই পাসপোর্ট বাতিল করল ব্রাজিল, দেশ ছাড়লেন ফ্লাভিও বোলসোনারো

রাত ১১টার পর ট্রেনে দেওয়া যাবে না মোবাইল চার্জ, যাত্রীদের জন্য কড়া নির্দেশ ভারতীয় রেলের