দ্বিতীয় হুগলি সেতু থেকে গঙ্গায় ঝাঁপ আইনজীবীর

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঝাঁপ দেওয়া ব্যক্তি পেশায় আইনজীবী। তাঁর নাম মহম্মদ আরিফ আনসারি।

Share:

নিজস্ব প্রতিনিধি: দ্বিতীয় হুগলি সেতু থেকে গঙ্গায় ঝাঁপ দিলেন এক আইনজীবী। শনিবার সকালে এই ঘটনা ঘটেছে। তাঁর খোঁজে উদ্ধার কাজ শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঝাঁপ দেওয়া ব্যক্তি পেশায় আইনজীবী। তাঁর নাম মহম্মদ আরিফ আনসারি। শনিবার বাইকে চেপে এসে হুগলি সেতুর রেলিং ধরে ঝুলতে থাকেন বেশকিছুক্ষণ। এই দৃশ্য দেখে সেতুর কাছে মোতায়েন থাকা ট্রাফিক পুলিশের কর্মীরা এসে তাঁর সঙ্গে কথা বলেন। ঝাঁপ দেওয়া থেকে বিরত থাকার জন্য আবেদন জানান তাঁরা। কিন্তু পুলিশের কথায় কর্ণপাত করেননি ওই যুবক। ঝাঁপ দেওয়ার আগে পরিবারের লোকজনের সঙ্গে ফোনে কথাও বলেন তিনি। কাঁকুড়গাছির বাসিন্দা ওই আইনজীবী।

প্রাথমিকভাবে জানা গিয়েছে স্ত্রীর সঙ্গে ঝামেলা হয়েছিল মহম্মদ আরিফ আনসারির। বছর তিনেক আগে তাঁদের বিয়ে হয় বলে জানা গিয়েছে। এক সন্তানও রয়েছে। স্ত্রীর সঙ্গে ঝামেলার পর এই ঝাঁপ দেওয়ার ঘটনা ঘটল। ঝাঁপ দেওয়ার পর উদ্ধারকাজ শুরু করেছে পুলিশ। উল্লেখ্য এর আগে গত ফেব্রুয়ারি মাসে দ্বিতীয় হুগলি সেতু থেকে ঝাঁপ দিয়েছিলেন অরিজিৎ দে নামে ২৬ বছরের এক যুবক। তাঁর বাড়ি দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর থানা এলাকায়।

ক্ষীরমোহন থেকে তক্তি, পুজোর ভোগে অপরিহার্য এই ৫ মিষ্টি, রইল রেসিপি

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ