ট্যাক্সি চুরি করে পালাতে গিয়ে পিষে দিল গাড়ির মালিককে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ খাস কলকাতায় ঘটল মর্মান্তিক ঘটনা । মঙ্গলবার কলকাতার জাকেরিয়া স্ট্রিটে নিজের ট্যাক্সি ধোয়াচ্ছিলেন মালিক।  আর সেইসময় প্রকাশ্যে গাড়ি চুরি করে পালানোর চেষ্টা করছিল  এক যুবক। তা দেখেই গাড়ির মালিক বাঁধা দিতে গেলে ওই ট্যাক্সি দিয়েই পিষে দেন দুষ্কৃতীরা। এরপর স্থানীয়রা গাড়ি মালিককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে।

জানা গিয়েছে, নিহত ওই ব্যক্তি হলেন বছর ৫২-এর মহম্মদ ফিরোজ। এদিন সকালে জাকেরিয়া স্ট্রিটের রাজস্থান গেস্ট হাউসের কাছে তিনি নিজের ট্যাক্সি পরিষ্কার করছিলেন। ট্যাক্সির ভিতরেই ঝুলছিল চাবি।  সেইসময় আচমকাই এক যুবক সেই  ট্যাক্সিতে উঠে চালাতে শুরু করে। সে সময় বাধা দিতে যান ট্যাক্সি মালিক  ফিরোজ । আর তখনই অভিযুক্ত যুবক ট্যাক্সির সামনে ‘স্টিয়ারিং হুইল’ ডান দিকে ঘোরানোর চেষ্টা করেন। এরফলে গাড়িটি ডান দিকে ঘুরে একটি লাইট পোস্টে ধাক্কা দেয়।

 তাতে গুরুত্বর জখম হন গাড়ি মালিক । তাঁর বুকে এবং পেটের ডানদিকে আঘাত লাগে। এমন অবস্থায় তাঁকে মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যেই এই ঘটনায় পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন অভিযুক্ত জাভেদ আহমেদ। তাঁর বিরুদ্ধে জোড়াসাঁকো থানায় অভিযোগ দায়ের হয়েছে। এই ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত।

আমজনতাকে স্বস্তি দিয়ে লক্ষ্মীবারে আরও সস্তা সোনা, শহরে রুপোর দর কত? জানুন…

কেরলমে কাজে গিয়ে মৃত্য বহরমপুরের পরিযায়ী শ্রমিকের, আহত ৯

প্রয়াত বর্ষীয়ান কংগ্রেস নেতা আবু নাসের খান চৌধুরী, শোকের ছায়া মালদহে

ফের মহুয়ার উপর ‘ডিম থেরাপি’, গাড়ি ঘিরে গো-ব্যাক স্লোগান

পুরুষদের ইরেকটাইল ডিসফাংশন অবহেলায় বাড়তে পারে হৃদরোগের ঝুঁকি

কানাডায় রহস্যমৃত্যু ভারতীয় যুবকের, জ্বলন্ত গাড়ি থেকে উদ্ধার দেহ

শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’! ৫০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরাল ওড়িশা প্রশাসন

পুণ্যার্থীদের বাসের সঙ্গে ট্রাকের ভয়াবহ সংঘর্ষে মৃত ২, জখম ২২

হানিমুনে বারবিকিউ করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছিলেন, টানা দু’মাসের লড়াই শেষে মৃত্যু নববধূর

তারেক জমানায় অশান্ত বাংলাদেশ, ‘মোল্লা’ ইউনূসের বাড়িতে আগুন

সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোন জেলায় কতটা দুর্যোগের আশঙ্কা?

পুরীর দিকে ধেয়ে আসছে দুর্যোগ, জগন্নাথ দর্শনে বিধিনিষেধ জারি প্রশাসনের

হরমুজ প্রণালিতে তিন তেলবাহী ট্যাঙ্কারে আগুন, আমেরিকা-ইরান সংঘাত ঘিরে বাড়ছে উত্তেজনা

শামিম আহমেদের বাড়িতে হানা CID ও পুলিশের, উধাও তৃণমূল বিধায়ক