Loading live market data...
Loading active stocks...
Connecting...

মঙ্গলেও থাকছে দুর্যোগ! ঝরবে বৃষ্টি, হবে ভোগান্তি

Share:

নিজস্ব প্রতিনিধি: সোমবার রাত থেকেই বৃষ্টির ধারাপাত কমেছে। কিন্তু তার মানে এই নয় যে, মঙ্গলে আর ঝরবে না বারিধারা। বরঞ্চ আবহাওয়া দফতরের দাবি, সাগর থেকে গাঙ্গেয় বঙ্গে ধেয়ে আসা ঘূর্ণাবর্ত পরিণত হয়েছে নিম্নচাপে। তার জেরে মঙ্গলবার দক্ষিনবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। বৃষ্টি হতে পারে আগামিকাল মানে বুধবারও। ফলে কলকাতা তো বটেই উত্তর ও দক্ষিন শহরতলির যে সব জায়গায় এখনও জমা জল নেমে যায়নি সেইসব এলাকায় এদিন নতুন করে আবারও ভাসতে পারে বলে মনে করা হচ্ছে। কার্যত এদিনও কলকাতাবাসীকে জলযন্ত্রণার সাক্ষী থাকতে হবে।

আলিপুর আবহাওয়া দফতর থেকে এদিন জানানো হয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণাবর্ত রবিবার বিকালেই ঢুকে পড়েছিল বাংলার স্থলভূমিতে। ওই একই সময় কলকাতার ওপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত ছিল মৌসুমি অক্ষরেখাও। আর এই দুইয়ের যুগলবন্দীর হাত ধরেই রবিবার রাত থেকে ব্যাপক বৃষ্টি হয়েছে কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ধেয়ে আসা সেই ঘূর্ণাবর্ত এখন পরিণত হয়েছে নিম্নচাপে। এর প্রভাবে আজও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকছে। দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে দুই ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান ও নদিয়া জেলায়। বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকালও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও কমবে তার পরমাণ। এদিন কলকাতায় সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ২৫ এবং ২৮ ডিগ্রি সেলসিয়াস। সেই সঙ্গে জলযন্ত্রণার সাক্ষী মঙ্গলবারও থাকতে হতে পারে কলকাতাবাসীকে। বেশ কিছু এলাকার জল নেমে গেলেও উত্তর এবং মধ্য কলকাতার কিছু এলাকায় এখনও জল নামেনি। সেখানকার বাসিন্দাদের বৃষ্টির জমা পেরিয়েই বেরোতে হচ্ছে রাস্তায়। এর মধ্যে বৃষ্টি হলে পরিস্থিতি আরও জটিল হবে।

মঙ্গলবার সকালেও দেখা গিয়েছে, টালিগঞ্জ সার্কুলার রোড, তারাতলা, ভবানীপুর, মিন্টো পার্ক, ক্যামাক স্ট্রিট জল থই থই। ঠনঠনিয়া, ক্যামাক স্ট্রিট, পার্ক সার্কাস, তপসিয়া, সায়ন্স সিটি, সল্টলেক, কলেজ স্ট্রিট, সেক্টর ফাইভ, চিনার পার্ক, কাঁকুড়গাছি, কৈখালির মতো এলাকার নানা জায়গা রীতিমত জলমগ্ন হয়ে রয়েছে। এদিনও পাম্প চালিয়ে জল গঙ্গায় ফেলা হচ্ছে। তবে ভরা কোটালের দরুন এদিন বেলার দিক থেকেই গঙ্গায় আবার জলের স্তর বাড়তে শুরু করেছে। ফলে এদিন ফের ভারী বৃষ্টি হলে শহর কলকাতা ফের জলবন্দী হবে।

মাধ্যমিকের ফল কখন থেকে দেখা যাবে? অনলাইনে কীভাবে দেখবেন? জানুন সম্পূর্ণ পদ্ধতি

এখনও একটি গুলি বার করা যায়নি,  কেমন আছেন চন্দ্রনাথের গাড়ির চালক বুদ্ধদেব?

‘কোহলির থেকে শিখুন’, রোহিত-সূর্যকুমারের ফিটনেস নিয়ে ভারতের প্রাক্তন ক্রিকেটারের মন্তব্যে বিতর্ক

১৭৯৫ বার ‘আই লাভ ইউ’, ১২ বছরের চ্যাট এক ফ্রেমে এনে স্ত্রীকে বিশেষ উপহার স্বামীর

উপনির্বাচনে প্রার্থী ঘোষণা, রেজিনগর আসন ছেলেকে দিয়ে নওদায় থাকছেন হুমায়ুন

‘দেড় মাসের আলাপ’, শুভেন্দুর আপ্ত সহায়ক চন্দ্রনাথের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়লেন মাফিন

বিলাসবহুল ফরচুনার গাড়িতে চেপে ডাকাতি, গুজরাতে দেওর-বৌদির কুকর্ম ফাঁস

সুব্রত গুপ্ত ও এনকে মিশ্রকে দায়িত্ব থেকে অব্যাহতি দিল কমিশন

প্রবল বেগে ধেয়ে আসছে ঝড়, সঙ্গে বৃষ্টিপাত, জারি কমলা সতর্কতা

মধ্যমগ্রামে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, নিহত শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক

শুভেন্দুই মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র, উত্তর দিল বিজেপি

‘আপনি হারেননি’‌, কালীঘাটে মমতার সঙ্গে দেখা করে বার্তা অখিলেশের

SIR-এর ট্রাইব্যুনালে ধাক্কা! সরে দাঁড়ালেন অবসরপ্রাপ্ত বিচারপতি টিএস শিবজ্ঞানম

শুভেন্দুর আপ্ত–সহায়ককে টার্গেট কেন? চন্দ্রনাথ হত্যাকাণ্ডে এল চাঞ্চল্যকর তথ্য