কৃষ্ণনগরের রাজা আর নেই, চলে গেলেন সৌমেশ চন্দ্র রায়

Share:

নিজস্ব প্রতিনিধি কৃষ্ণনগর: চলে গেলেন কৃষ্ণনগর রাজবাড়ির বর্তমান রাজা সৌমেশ চন্দ্র রায়। তার বয়স হয়েছিল প্রায় ৭৭ বছর। বেশ কিছু মাস ধরে তিনি বয়স জনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। হোলির দিন নিজ বাসভবনে দুপুরের আহার শেষে বিশ্রাম নেওয়ার সময় সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে তাঁর হৃদযন্ত্র বিকল হয়ে পড়ে। রাজবাড়ীর কর্মচারীরা, ও এলাকাবাসীরা তৎক্ষণাৎ তাকে স্থানীয় একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। সৌমেশ চন্দ্র রায়ের(Soumesh Chandra Roy) পত্নী তথা কৃষ্ণনগর রাজবাড়ির রাজবধূ অমৃতা রায় ২০২৪ সালের বিজেপির প্রার্থী হয়ে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে লড়াই করেছিলেন।

সেই সময় তাঁকে মানসিকভাবে এবং ভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করেছিলেন তার স্বামী। কৃষ্ণনগর রাজবাড়ির বিভিন্ন ইতিহাসের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে সৌমেশ চন্দ্র রায়ের নাম। শোনা যায় তার বিবাহ বাসরে ১২২ রকমের অধিক পদ ব্যঞ্জন সেই সময়কার অতিথিদের চক্ষু চড়ক গাছ করে দিয়েছিল। এছাড়াও তিনি সবসময় শিক্ষাকে প্রসারিত করার লক্ষ্যে তাঁর মাথা মহ জ্যোতির্ময়ী রায় দেবীর নামে স্কুলের জন্য জমি দান করেন এবং বিভিন্ন ধার্মিক ও শিক্ষা ক্ষেত্রে তাঁর অবদান অনস্বীকার্য। কৃষ্ণনগর রাজবাড়িতে পুরনো রীতিমেনে জগদ্ধাত্রী পুজো করতেন বর্তমান রাজা সৌমেশ চন্দ্র রায়।

জ্বলে উঠত জগদ্ধাত্রী পুজোয়(Jagadhatri Puja) রাজবাড়ীর চোখ ধাঁধানো ঝাড়বাতি ।অতিথি আপ্যায়নে তাঁর খ্যাতি ছিল যথেষ্ট। বেশ কিছুদিন থেকেই শারীরিক নানা অসুস্থতায় তিনি অনেকটাই দুর্বল হয়ে পড়েছিলেন। এদিন তার মৃত্যুতে তার স্ত্রী সহ পরিবারের সকল সদস্য এবং রাজবাড়ীর কর্মচারীরা মানসিকভাবে ভেঙে পড়েন। প্রচুর সাধারণ মানুষ এই মৃত্যু সংবাদ পেয়ে রাজা বাবুকে শেষ বারের মত দেখতে হাজির হন রাজবাড়িতে। এদিন রাজবাড়ির মূল ফটক সাধারণ মানুষের জন্য রাজাবাবুকে শেষ শ্রদ্ধা জানাতে খুলে দেওয়া হয়।

দক্ষিণবঙ্গে প্রবেশ করল বর্ষা, এল নিনো কাঁটায় চিন্তিত আবহাওয়া দফতর

ফলতার পর এবার নন্দীগ্রামে তৃণমূল নেতাকে হাফপ্যান্ট পরিয়ে ঘোরালো পুলিশ

বিএসএফের ‘পুশ ব্যাক’ রুখতে বিজিবিকে সহযোগিতায় সীমান্তে জড়ো হিযবুত জঙ্গিরা

ফের রবিবার ৮ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, জেনে নিন বিকল্প পথ

রেশন কার্ড বন্ধক রেখে সরকারি খাদ্যসামগ্রী আত্মসাৎ, পুলিশের হস্তক্ষেপে চক্রের হদিশ

বিজেপিতে সামিলের মরিয়া চেষ্টা রচনার, পাত্তাই পেলেন না মন্ত্রীর কাছে

মুম্বইয়ে ৮.৯ কোটি টাকায় চারটি ফ্ল্যাট বিক্রি করে বিপুল লাভ করলেন কৃতি শ্যানন

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

চাঙা শেয়ারবাজার, একদিনেই লগ্নিকারীদের ‘লক্ষ্মীলাভ’ ১০ লক্ষ কোটি টাকা

বিপদ বাড়ল মমতার, ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে এফআইআর দায়ের

‘টাটাকে বাংলায় ফিরিয়ে আনব’, দৃপ্ত কণ্ঠে ঘোষণা শুভেন্দুর

মুখ্যমন্ত্রী শুভেন্দুর ঢালাও প্রশংসা সিপিএম বিধায়ক মোস্তাফিজুরের, দলবদলের জল্পনা!

হাতির পিঠে সস্ত্রীক জঙ্গল সাফারি, গরুমারার বন্যপ্রাণী দেখে মুগ্ধ পঞ্চায়েত মন্ত্রী

ঘনিয়ে আসছে বিপদ, ফের অভিষেকের দুয়ারে সিআইডি