ডিএ যৌথমঞ্চের পেছনে হিন্দু মহাসভা, ‘প্রমাণ’ দিয়ে সরব তৃণমূল

‘রামবামকং’ চক্রান্ত।

Share:

নিজস্ব প্রতিনিধি: ডিএ’র (DA) দাবিতে যৌথমঞ্চ দিল্লিতে অবস্থান করেছিল। তৃণমূলের অভিযোগ ছিল, যৌথমঞ্চের পেছনে আসলে আছে বিজেপি। এবার বড়সড় ‘প্রমাণ’ দিল সবুজ শিবির। সেই সঙ্গে দাবি। ‘রামবামকং’ চক্রান্ত।

সোমবার সকালে তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ নিজের ট্যুইটার হ্যান্ডেল থেকে একটি ট্যুইট করেন। সেখানে অখিল ভারত হিন্দু মহাসভার দু’টি রসিদের ছবি দেওয়া হয়। দেখা যাচ্ছে, সংগ্রামী যৌথমঞ্চের নামে সেই রসিদ কাটা হয়েছে। অর্থদাতা মঞ্চের ঠিকানা, বেলেঘাটা।

একটি রসিদে দেখা যাচ্ছে যৌথমঞ্চের পক্ষ থেকে ১ লক্ষ টাকা দেওয়া হয়েছে। অন্য রসিদে দেখা যাচ্ছে ৭৩ হাজার টাকা দেওয়া হয়েছে। সেই সব টাকা গিয়েছে, অখিল ভারত হিন্দু মহাসভার ফান্ডে। যদিও ছবিগুলির সত্যতা যাচাই করেনি ডব্লু ডব্লু ডব্লু ডট এই মুহূর্তে ডট কম।

তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের প্রশ্ন, এই রসিদ আসল না নকল? যৌথমঞ্চের উদ্দেশ্যে তাঁর বার্তা, রসিদ ভুল হলে মঞ্চ জানাক। সবুজ শিবিরের পক্ষ থেকে বলা হয়েছে, ‘রসিদের ছবিগুলি আসল হলে যৌথ মঞ্চ দিল্লিতে কাদের আশ্রয়ে কোথায় ছিল বুঝে নিন’। কটাক্ষ, ‘মঞ্চের পর্দার পেছনের মুখগুলো স্পষ্ট হচ্ছে’।

কুণালের প্রশ্ন, ‘যদি এই টাকা দেওয়া হয়, তাহলে এত টাকা নগদে কেন? তাহলে টাকা কে বা কারা দিচ্ছে?’ আরও প্রশ্ন, ‘কত টাকা উঠছে?’ উল্লেখ্য, এর আগে জোড়াফুল শিবিরের দাবি ছিল, বাংলার নাম খারাপ করতেই দিল্লিতে গিয়ে ধর্না দিচ্ছে যৌথমঞ্চ। প্রশ্ন ছিল, বাংলার প্রাপ্য টাকা কেন্দ্র আটকে রেখেছে, এই ইস্যু তুলে কেন দিল্লিতে গিয়ে প্রশ্ন তুলছে না মঞ্চ?

কাছের মানুষের মৃত্যুর খবর পাওয়ার সম্ভাবনা, হঠাৎ ভ্রমণের পরিকল্পনা আনন্দ দেবে

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

খাবারে বিষাক্ত রং ও পচা মাংসের থাবা, বাড়ছে ক্যানসার-অ্যালার্জির ঝুঁকি!

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

‘Bigg Boss বাংলা’য় নজর কাড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ফের রাজ্যে ভোটের বাদ্যি, পুজোর আগে দুই বিধানসভা আসনে উপ নির্বাচন

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা