কুড়মি সমাজকে অপমান, বুধবার দিলীপ ঘোষের বাড়ি ঘিরতে চলেছেন আদিবাসীরা

বুধবার পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম জেলা থেকেও কুড়মি আন্দোলনকারীরা দিলীপের বাসভবন ঘেরাও অভিযানে সামিল হবেন বলে জানা গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কুড়মি সমাজকে অপমান করার অভিযোগ উঠেছিল বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে। বিজেপি নেতা ক্ষমা না চাইলে তাঁর বাসভবন ঘেরাও করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন কুড়মিরা। সেই ঘোষণা মতো বুধবার দিলীপ ঘোষের বাড়ি ঘেরাও করতে চলেছেন তাঁরা।

বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ রবিবার লালগড়ে নিজের কর্মসূচিতে যাওয়ার পথে কুড়মি আন্দোলনকারীদের দ্বারা বাধাপ্রাপ্ত হন। পরের দিন কুড়মি আন্দোলনকারীদের নিশানা করে বেঁফাস ও অপমানজনক মন্তব্য করেন দিলীপ ঘোষ। তিনি  বলেন, ‘বেশি বাড়াবাড়ি করলে কাপড় খুলে দেব আমি। দিলীপ ঘোষের পিছনে যেন লাগতে না আসে।’ এই মন্তব্যের পরেই শুরু হয় বিতর্ক। কুড়মি সমাজ দিলীপব ঘোষের ক্ষমা চাওয়ার দাবি তোলে। ক্ষমা চাওয়ার জন্য ২৪ ঘন্তা সময় বেঁধে দেওয়ায় হয়। কিন্তু তিনি ক্ষমা চাননি। উলটে মঙ্গলবার বিজেপি জনেতা বলেন, ‘যে অন্যায় করে সে ক্ষমা চায় আমি অন্যায় করিনি, যারা আমার রাস্তা ঘেরাও করেছে, আমার বাড়িতে এসছে মজার ব্যাপার।’

বুধবার পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম জেলা থেকেও কুড়মি আন্দোলনকারীরা দিলীপের বাসভবন ঘেরাও অভিযানে সামিল হবেন বলে জানা গিয়েছে। সংগঠনের মুখ্য উপদেষ্টা অজিত প্রসাদ মাহাতো জানিয়েছেন, আদিবাসী কুড়মি সমাজের নেতাকর্মীরা দিলীপ ঘোষের বাড়ি ঘেরাও করবে। তিনি নিজেও এই কর্মসূচিতে থাকবেন বলে জানান তিনি।

ক্ষীরমোহন থেকে তক্তি, পুজোর ভোগে অপরিহার্য এই ৫ মিষ্টি, রইল রেসিপি

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ