লালগোলায় কংগ্রেসে ভাঙন, তৃণমূলে যোগ দিলেন একাধিক নেতা

Share:

নিজস্ব প্রতিনিধি: মুর্শিদাবাদের লালগোলা রাজনীতিতে হঠাৎই বড়সড় পরিবর্তনের ইঙ্গিত মিলল। জাতীয় কংগ্রেসে ভাঙন দেখা দিয়ে একাধিক গুরুত্বপূর্ণ নেতা ও পদাধিকারী দল ছেড়ে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। রবিবার এক দলীয় কর্মসূচির মাধ্যমে এই যোগদান সম্পন্ন হয়, যার জেরে স্থানীয় রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।

এদিন লালগোলায় আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তুলে নেন লালগোলা পঞ্চায়েত সমিতির সভাপতি লক্ষী সরকার। তাঁর সঙ্গে দলবদল করেন পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ হুমায়ুন কবীর, কর্মাধ্যক্ষ আজিনুর বিবি ও নজরুল ইসলাম। পাশাপাশি পঞ্চায়েত সমিতির সদস্যা শুকতারা বিবি, এলিজা বিবি-সহ আরও বেশ কয়েকজন কংগ্রেস নেতা-কর্মী ঘাসফুল শিবিরে নাম লেখান।

আরও পড়ুন: মুর্শিদাবাদে নামল ২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, রবিবার চলছে জোরদার টহল

নতুনদের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে ছিলেন জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন এবং লালগোলা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ডা. আব্দুল আজিজ। তাঁদের হাত থেকেই দলীয় পতাকা গ্রহণ করে তৃণমূলের প্রতি সমর্থন জানান নবাগতরা।

তৃণমূল নেতৃত্বের দাবি, রাজ্যের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকেন্দ্রিক রাজনীতিতে অনুপ্রাণিত হয়েই কংগ্রেসের বহু নেতা-কর্মী এই সিদ্ধান্ত নিয়েছেন। অন্যদিকে, দলত্যাগী নেতাদের বক্তব্য-এলাকার সামগ্রিক উন্নয়ন ও মানুষের স্বার্থেই তারা নতুন রাজনৈতিক পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন। এই দলবদলের ফলে লালগোলায় তৃণমূল কংগ্রেসের সংগঠন আরও মজবুত হবে বলে মনে করা হচ্ছে। একইসঙ্গে কংগ্রেসের সংগঠনিক শক্তিতেও এর প্রভাব পড়তে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা। আগামী দিনে এই পরিবর্তন লালগোলার রাজনৈতিক সমীকরণে কতটা প্রভাব ফেলবে, সেদিকেই এখন নজর সকলের।

বীরভূমের পর মালদহ, কাশির সিরাপ পাচারের তদন্তে নেমে কোটি কোটি টাকা উদ্ধার

নৌকা করে ভগবানপুরের প্লাবিত এলাকা পরিদর্শনে সেচমন্ত্রী

‘সেশন’ এবং ‘এলিমেন্ট এক্স’ নামে মেসেজিং অ্যাপ ব্যবহার করত অর্পিতা! চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে

জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রী! বাড়ল নিরাপত্তা, বুলেটপ্রুফ গাড়ি পেলেন শুভেন্দু

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় শান্তি মিছিলে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ১৪

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় সোম থেকে দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগের আশঙ্কা

টুলুর ম্যানেজারের বাড়িতে উদ্ধার লাল ট্রলি! কী রয়েছে? খতিয়ে দেখছে পুলিশ

দুই মামলায় জামিন পেলেন চিন্ময় প্রভু, তবে জেলেই থাকতে হচ্ছে

হাসপাতালের ১০০ গজের মধ্যে বিড়ি-সিগারেট-মদের দোকান নয়, নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

ইন্দোনেশিয়ায় ফেরিতে ভয়াবহ আগুন, মৃত ৫, নিখোঁজ ৪১

দুপুরে নেমে এল আঁধার, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি শহরে

২ বছর বাদে প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা, ৫ অগস্ট সাংবাদিক বৈঠক করবেন

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রোনাল্ডো! প্রকাশ্যে এল তারিখ, কোথায় হবে অনুষ্ঠান?

৩ দিন পর বরফের নিচ থেকে উদ্ধার নেপালি পর্বতারোহীর দেহ, এখনও নিখোঁজ ৫