মাড়গ্রামে বোমায় জখম লাল্টু শেখেরও মৃত্যু

শনিবার রাতে বোমা ফেটে মৃত্যু হয় লাল্টুর সঙ্গী নিউটন শেখের।

Share:

নিজস্ব প্রতিনিধি: মাড়গ্রামে (margram bomb blast) বোমা ফেটে মৃতের সংখ্যা বেড়ে ২। রবিবার দুপুরে তৃণমূল প্রধানের ভাই লাল্টু শেখের (laltu seikh death) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হল। শনিবার রাতে বোমা ফেটে মৃত্যু হয় লাল্টুর সঙ্গী নিউটন শেখের। ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যে ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

চিকিৎসার জন্য  থেকে এসএসকেএমে (SSKM) আনা হয়েছিল লাল্টু শেখকে। লাল্টুর পরিবারকে তাঁর মৃত্যুর খবর জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ঘটনার পর থেকে অতিরিক্ত রক্তক্ষরণের পাশাপাশি চিকিৎসা চলাকালীন তিনবার হার্ট অ্যাটাক (heart attack) হয় লাল্টুর। রবিবার দেহের ময়নাতদন্ত করা হতে পারে বলে জানা গিয়েছে। লাল্টুর পরিবারের অভিযোগ, শনিবার রাতে লাল্টুকে বোমা ছুঁড়ে আক্রমণ করার পর ৭-৮ জন মিলে তাঁকে তুলে নিয়ে গিয়ে শাবল দিয়ে আঘাত করে। তাঁর দেহে একাধিক আঘাতের চিহ্ন পেয়েছেন চিকিৎসকরা।

প্রসঙ্গত শনিবার রাত ১০টা নাগাদ মাড়গ্রাম হাসপাতালের মোড়ে মাড়গ্রাম এক নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রধান ভুট্টো শেখের ভাই লাল্টু শেখ, তার বন্ধু নিউটন শেখ-সহ তিনজনকে লক্ষ্য করে বোমা ছোঁড়ে দুষ্কৃতীরা। সেই বোমায় গুরুতর জখম হন লাল্টু শেখ এবং নিউটন শেখ। দুজনকে উদ্ধার করে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা নিউটন শেখকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে জখম লাল্টুকে রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে স্থানান্তর করা হয়েছে অবস্থার অবনতি হওয়ায়। তাঁকে রাতেই কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে নিয়ে যাওয়া হয় কলকাতার এসএসকেম হাসপাতালে। লাল্টু শেখের চিকিৎসার জন্য এসএসকেএম হাসপাতালে গঠন করা হয়েছিল মেডিকেল বোর্ড। তা সত্ত্বেও শেষ রক্ষা হল না। দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন এলাকার মানুষজন।

প্রতারণা মামলায় নাম জড়াল সলমান খানের, সশরীরে সল্লু ভাইকে হাজিরার নির্দেশ আদালতের

মাগুরার বাড়িতে হামলার পর প্রথম প্রতিক্রিয়া সাকিব আল হাসানের, কী বললেন?

হাসিনার সাংবাদিক বৈঠকে হাজিরার পরেই সাকিব আল হাসানের বাড়িতে পেট্রল বোমা হামলা

‘দেশে আসেন, রাজপথেই দেখা হবে’, হাসিনাকে চ্যালেঞ্জ বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির

জন্ডিস হলেই বন্ধ মশলাযুক্ত খাবার! জেনে নিন কী বলছেন চিকিৎসকরা

হঠাৎ আসা বৃষ্টিতে ভিজেছে শখের ব্যাগ? এভাবে যত্ন নিলেই ফিরবে জেল্লা

সময় নেই! ভিডিও কলেই বৃদ্ধাশ্রমে মারা যাওয়া বাবার দাহক্রিয়া দেখল তিন মেয়ে

টানা বৃষ্টিতে সূর্যের দেখা নেই? এই টিপসগুলি মানলেই জামাকাপড় হবে খটখটে শুকনো

‘ভাগ্যে যা-ই ঘটুক বাংলাদেশে ফিরবই’, দৃপ্তকণ্ঠে ঘোষণা শেখ হাসিনার

পদত্যাগের গুজব উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

ভারতে নিষিদ্ধ হচ্ছে ফেসবুক-ইনস্টা? ‘Algorithm’ নিয়ে তদন্তের নির্দেশ

কমনওয়েলথ গেমসে অংশ নেওয়া উগান্ডার চার খেলোয়াড় গায়েব, তদন্তে স্কটল্যান্ড পুলিশ

‘বাংলাদেশের মানুষ ভাল নেই, আমাকে ফিরতেই হবে,’ বার্তা শেখ হাসিনার

‘মা চলে আসার পর বাংলাদেশ দ্বিতীয় পাকিস্তান হয়েছে,’ বিস্ফোরক হাসিনা পুত্র জয়