ল্যান্ডমাইন আতঙ্ক ফিরল জঙ্গলমহলে! উদ্বেগ প্রশাসনেও

পুলিশের একাংশের দাবি, ওই ধাতব পদার্থ ল্যান্ডমাইন হলেও হতে পারে। তবে তা পুরাতন। যদিও স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই ধাতব বস্তু ল্যান্ডমাইনই।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত কয়েক মাস ধরেই ধারাবাহিক ভাবে মাওবাদী(Maoist) পোস্টার উদ্ধারের ঘটনা ঘটছে জঙ্গলমহলের(Junglemahal) একাধিক জেলায়। সেই সব পোস্টার কখনও চোখে পড়ছে পুরুলিয়ার মাটিতে, কখনও আবার ঝাড়গ্রামের মাটিতে। বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর জেলা থেকে আসছে মাওবাডী গতিবিধির খবরও। যদিও ওই সব জেলা প্রশাসনের দাবি, মাওবাদীদের কোনও কার্যকলাপই নেই ওই সব এলাকায়। তবে মাওবাদীদের নাম করে কেউ কেউ ওই সব পোস্টার ছড়িয়ে যাচ্ছে, হুমকি-ধমকি দিয়ে টাকাপয়সা আদায় করতে চাইছে। কিন্তু বৃহস্পতিবার সকালে পশ্চিম মেদিনীপুর(Paschim Midnapur) জেলার সদর মহকুমার শালবনি(Shalboni) ব্লকের রঞ্জা(Ranja) গ্রামের কাছে গোয়ালতোড় থেকে পিরাকাটা যাওয়ার রাস্তায় থাকা কালভার্টের নীচে পড়ে থাকা এক ধাতব পদার্থকে ঘিরে এলাকায় রীতিমত ল্যান্ডমাইনের(Landmine) আতঙ্ক ছড়িয়ে পড়ল। যদিও জেলা প্রশাসন এদিন দুপুর পর্যন্ত স্বীকার করেনি যে নজরে আসা ওই ধাতব পদার্থ ল্যান্ডমাইন কিনা।

জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে রঞ্জা গ্রামের স্থানীয় বাসিন্দারা গোয়ালতোড়-পিয়ারাকাটা জেলা সড়কে কালভার্টের নীচে ধাতব একটি বস্তু পড়ে থাকতে দেখেন। তাঁদের সন্দেহ হয় সেটি ল্যান্ডমাইন। মুহুর্তের মধ্যে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর যায় পুলিশের কানেও। দ্রুত ঘটনাস্থলে আসে বিশাল পুলিশবাহিনী। আসে বম্ব স্কোয়াডও। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, লম্বাটে পাইপের মতো বস্তু পড়ে রয়েছে রয়েছে কালভার্টের নিচে। সেখান থেকে দু’টি তার বেরিয়ে রয়েছে। ঘটনার জেরে ওই সড়কে যাবতীয় যানচলাচল বন্ধ করে দেওয়ার পাশাপাশি কালভার্টের আশেপাশে প্রায় ১৫০মিটার এলাকা ঘিরে রেখে দিয়েছে পুলিশ। পায়ে হেঁটেই ওই সীমানার মধ্যে কাউকে যেতে দিচ্ছে না পুলিশ। পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার দীনেশ কুমার জানিয়েছেন, কালভার্টের নিচে সন্দেহজনক বস্তু পড়ে থাকতে দেখা গিয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি সেটি ল্যান্ডমাইন। কিন্তু আদৌ তা ল্যান্ডমাইন কিনা খতিয়ে দেখা হচ্ছে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার(সদর) অম্লানকুসুম ঘোষ ওখানে রয়েছেন। বম্ব ডিসপোজাল স্কোয়াডও সেখানে গিয়েছে। এলাকা ঘিরে চলছে বিস্ফোরক নিষ্ক্রিয় করার কাজ। সেটি উদ্ধার করে আনার পরেই বোঝা যাবে সেটি ল্যান্ডমাইন কিনা। 

পুলিশের একাংশের দাবি, ওই ধাতব পদার্থ ল্যান্ডমাইন হলেও হতে পারে। তবে তা পুরাতন। সেক্ষেত্রে প্রশ্ন উঠছে এতদিন কেন তা কারও চোখে পড়ল না। যদিও স্থানীয় বাসিন্দাদের একটা বড় অংশেরই দাবি, ওই ধাতব বস্তু ল্যান্ডমাইনই। আর তা সস্য সদ্য লাগানো হয়েছে। কেননা একসময় জঙ্গলের মধ্যে থাকা ওইসব এলাকা রীতিমত মাওবাদীদের স্বর্গরাজ্য ছিল। সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি পাল্টালেও এখনও মাওবাদীদের গতিবিধি পুরোপুরি কমে যায়নি। এখনও জঙ্গলের ভেতরে অচেনা মানুষের দেখা মেলে মাঝে মধ্যেই। তাই মাওবাদীরা যে নতুন করে সেখানে ল্যান্ডমাইন পুঁতে দিয়ে যায়নি তা জোর গলায় বলতে পারছেন না স্থানীয় বাসিন্দারাও। আর এই কারণেই ওই এলাকায় চাপা আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে নামার আগেই ভারতের তরুণ পেসারকে শাস্তি দিল আইসিসি

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের

শুভেন্দুকে ‘দক্ষ প্রশাসক’ আখ্যা দিয়ে মমতার সঙ্গ ছাড়লেন ২১ জুলাইয়ের ‘কলঙ্কিত নায়ক’ মণীশ

৬.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানতেই নিউজিল্যান্ডে জারি সুনামি সতর্কতা

হোটেলে সারারাত ধর্ষণ, চলে নির্যাতনও! যুবকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ যুবতীর

‘জয় জগন্নাথ’ বলে গুপ্তিপাড়ায় রথের রশিতে টান ভক্তদের

জাল নথিতে অনুপ্রবেশের খোঁজে পশ্চিমবঙ্গ-সহ ১৩ জায়গায় ইডি অভিযান

৪৫ বছর বাদে আটক জিয়াউর রহমান হত্যা মামলায় ফাঁসির সাজা পাওয়া প্রাক্তন সেনা কর্তা

রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা, মমতার হাত ছেড়ে এবার পদ্ম শিবিরে কোয়েল!

হরমুজগামী জাহাজে নিয়োগ করা যাবে না ভারতীয় নাবিকদের, নির্দেশিকা জারি নয়াদিল্লির

ইসকনের ৫৫তম রথযাত্রার সূচনা মুখ্যমন্ত্রীর, সাষ্টাঙ্গে প্রণাম শুভেন্দুর

এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ক্রেতারা

আমেরিকায় গ্রিন কার্ড পেতে লাগবে ১ লাখ ডলার! বড়সড় পরিকল্পনার পথে ট্রাম্প প্রশাসন

বর্ষায় রোগজীবাণু দূরে রাখতে ডায়েটে যোগ করুন বুস্টিং স্যালাড