এই মুহূর্তে




SIR জুজু! কার্যক্রম শুরুর পরে রাজ্যে BLO সহ মৃত ৩৩, আত্মঘাতী ১৮ জন

নিজস্ব প্রতিনিধি: ৩০ দিনে এসআইআর সংক্রান্ত ঘটনায় বঙ্গে মৃত্যুর সংখ্যা ৩৩। এর মধ্যে আত্মহত্যা করেছেন ১৮ জন। এনসিআরবি’র রিপোর্ট অনুযায়ী ২০২২ সালে পশ্চিমবঙ্গে আত্মহত্যা করেছিলেন ১২,৮১৯ জন ।তার আগের বছরের তুলনায় ৬৯১ জন কম ছিল। বঙ্গের মাটিতে আত্মহত্যার দৈনিক হার গড়ে ৩৫ জন । পশ্চিমবঙ্গে এস আই আর চালু হয় গত ২৮ অক্টোবর। উত্তর চব্বিশ পরগনা জেলার খড়দহের বাসিন্দা প্রদীপ কর সর্বপ্রথম আত্মহত্যা করেছিলেন। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে মুর্শিদাবাদে। সেখানে এসআইআর(SIR) সংক্রান্ত মৃত্যুর সংখ্যা ৯। দুই মেদিনীপুর এবং দুই চব্বিশ পরগনা জেলা রয়েছে এরপরের স্থানে। হাওড়া, হুগলি, জলপাইগুড়ি ও উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে এসআইআর আতঙ্কে এবং কাজের চাপে মৃত্যুর ঘটনা ঘটেছে। এসআইআর প্রক্রিয়ার মধ্যে আত্মহত্যা করেছেন ১৮ জন। দুজন blo এবং বাকি ১৫ জনের ব্রেঞ্চ স্ট্রোক অথবা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। এনসিআরবি’র রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গে ২০২২ সালে আত্মহত্যা করেছিলেন ১২৮১৯ জন। ২০২৩ সালের পরিসংখ্যান বলছে মোট আত্মহত্যার ৭.৫% হয়েছে পশ্চিমবঙ্গে।

তবে এরা যে কৃষক আত্মহত্যার সংখ্যা শূন্য রয়েছে। পারিবারিক অশান্তির জেরে আত্মহত্যা করেছেন ২৬১০ জন। পরকীয়া সম্পর্কের ঘটনায় অশান্তির জেরে আত্মহত্যা করেছেন ১৫১ জন। বিবাহ বিবাদে অশান্তিতে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন ৬৮৩ জন ও পণপ্রথার বলি হয়েছেন ১২৮ জন। ২০২৩ সালে চাকরিরত অবস্থায় আত্মহত্যা করেছেন ২.৮ শতাংশ মানুষ। মাসিক বেতন পান এরকম ৯.৬ শতাংশ মানুষ আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। ২০২৩ সালে গোটা দেশে যে আত্মহত্যার ঘটনা ঘটেছে তার মধ্যে পুরুষ হলেন এক লক্ষ বাইশ হাজার ৭২৪ এবং মহিলা ৪৮ হাজার ১৭২ জন। পরিসংখ্যান বলছে মেয়েদের চেয়ে পুরুষদের আত্মহত্যার প্রবণতা বেশি। কিন্তু ভোটার লিস্টে নাম থাকবে কিনা সেই আশঙ্কায় আত্মহত্যা একেবারেই নজিরবিহীন ঘটনা। পশ্চিমবঙ্গের পাশাপাশি গোটা দেশে এগারোটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর প্রক্রিয়া চলছে। রোজগারের উদ্দেশ্যে যারা বাইরে রয়েছেন তাদের জন্য অনলাইনে ফর্ম পূরণ করার ব্যবস্থা করেছে কমিশন। শুধু পশ্চিমবঙ্গ নয় পাশাপাশি অন্য রাজ্যে ও বি এল ও’র মৃত্যুর খবর প্রকাশিত হয়েছে। অনেকে আবার আত্মহত্যা করেছেন। এর জন্য বেশিরভাগ মানুষ অল্প সময়ের মধ্যে দ্রুত কাজ শেষ করার চাপকে দায়ী করেছে।

তবে পশ্চিমবঙ্গের মতো দেশের অন্যান্য রাজ্যে এস আই আর আতঙ্কে আত্মহত্যার ঘটনা ঘটেনি। শুক্রবার নির্বাচন কমিশনের দিল্লির সদর দফতরে তৃণমূলের প্রতিনিধি দল সাক্ষাৎ করে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এর নির্দেশেই সেখানে যান ডেরেক ও’ ব্রায়েন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, দোলা সেন, মহুয়া মৈত্র, প্রকাশিত বরাইক, সাজদা আহমেদ, মমতা বালা ঠাকুর, সাকেত গোখলে ও প্রতিমা মন্ডল। দিল্লিতে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে সাক্ষাতের পর বাইরে বেরিয়ে তৃণমূলের প্রতিনিধি দল দাবি করে তাদের কোন প্রশ্নের উপযুক্ত জবাব দিতে পারিনি কমিশন। এমনকি তারা জবাব পায়নি এই প্রশ্নেরও যে এস আই আর এর কারণে মৃত্যুর দায় কমিশন আগামী দিন নেবে কিনা। তৃণমূলের পাশাপাশি এস আই আর এ বারোটি রাজ্যে মোট ২৬ জন বি এল ও ‘ র মৃত্যুর অভিযোগ তুলে কংগ্রেস দাবি করেছে এই মৃত্যুর জন্য প্রধানমন্ত্রী এবং নির্বাচন কমিশন দায়ী। এই প্রসঙ্গে বলা যেতে পারে বিহারেও এক মাসের মধ্যে এসআই আর কাজ সম্পন্ন হয়। কিন্তু সেখানে কোন আত্মহত্যার ঘটনা ঘটেনি। তাই বিভিন্ন রাজনৈতিক দলের দেওয়া আত্মহত্যার তথ্য যাচাই করে কমিশন দেখবে এর মধ্যে কতজন বি এল ও অতিরিক্ত এস আই আর এর কাজের চাপে আত্মহত্যা করেছেন বা মৃত্যু হয়েছে। তার আগে জাতীয় নির্বাচন কমিশন এ বিষয়ে কোনো মন্তব্য প্রকাশ্যে করবে না।

যদিও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বি এল ও’র মৃত্যু এবং আত্মহত্যার কারণ সামনে এনে এসআই আসতো গীত রাখার দাবি জানিয়েছেন। মুখ্য নির্বাচন কমিশনার কে চিঠি লিখে তিনি এই দাবি জানিয়েছেন। মুখ্যমন্ত্রী তার চিঠিতে বি এল ওদের মৃত্যু এবং আত্মহত্যার পিছনে প্রস্তুতির অভাব এই বিষয়টিকে সামনে রেখে অবিলম্বে এসআইআর প্রক্রিয়া স্থগিত রাখার দাবি জানিয়েছেন। কিন্তু নির্বাচন কমিশন যে তথ্য দিয়েছে তাতে ইতিমধ্যে পশ্চিমবঙ্গে প্রায় সাত কোটি ৬৬ লক্ষ ভোটারের মধ্যে ৮২ দশমিক ৯১ শতাংশ অর্থাৎ ৬ লক্ষ ৩৫ হাজারের বেশি ভোটারের গণনার ডিজিটাইজেশন হয়ে গেছে। এখনো ৪ ডিসেম্বর পর্যন্ত সময় রয়েছে। কমিশন মনে করছেন নির্দিষ্ট সময়ের মধ্যেই সমস্ত কাজ শেষ হয়ে যাবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

শীতের মরশুমে কম খরচে গাঁদা ফুলের চাষ করে লাভের মুখ দেখছেন চাষিরা

হাড়োয়াতে বিজেপি নেতাদের বিদ্যাধরী নদীতে ছুঁড়ে ফেলার হুংকার তৃণমূল নেতার

জরায়ুর অস্ত্রোপচার করতে গিয়ে রোগিনীর মূত্রথলি কেটে ফেললেন চিকি‍ৎসক, আজব কাণ্ড ফালাকাটায়

গিন্নির সঙ্গে ঝগড়া, অভিমানে ফেসবুক লাইভেই আত্মহত্যা যুবকের

তৃণমূল কংগ্রেসকে শিক্ষা দেওয়াই উদ্দেশ্য, স্পষ্ট জানিয়ে দিলেন ‘বিদ্রোহী’ হুমায়ুন

নদিয়া সফরে যাবেন মুখ্যমন্ত্রী,কৃষ্ণনগরের কলেজ মাঠ পরিদর্শনে পুলিশকর্তারা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ