শ্রাদ্ধের পরেই মিলল হদিশ, ২৫ বছর নিখোঁজ থেকে ছেলের কাছে ফিরছেন মা

Share:

নিজস্ব প্রতিনিধি, লাভপুর : এক-দুই বছর নয়। প্রায় ২৫ বছর কোনও খোঁজ ছিল না বীরভূমের লাভপুর আদিবাসীপাড়া লাঘাটার এক আদিবাসী মহিলার। ঘরে স্বামী-২ ছেলে রেখে নিখোঁজ হয়ে গিয়েছিলেন। অবশেষে রাজস্থানের এক আশ্রমে তাঁর খোঁজ মিলেছে। ২৫ বছর মায়ের খোঁজ না পেয়ে শ্রাদ্ধের কাজও করেছিলেন ছেলেরা। কিন্তু তারপরেই মিলল মায়ের হদিশ।

জানা গিয়েছে, ২০০১ সালে বীরভূমের লাভপুর আদিবাসীপাড়া লাঘাটার একজন আদিবাসী মহিলার স্মৃতি চলে যায়। স্বামী ও দুই পুত্রকে বাড়িতে রেখেই হারিয়ে গিয়েছেন রূপালি হেমব্রম নামে এক মহিলা। পরিবারের লোকজন খোঁজ করলেও তাকে খুঁজে পায়নি।মৃত ভেবে রূপালি হেমব্রমের শ্রাদ্ধানুষ্ঠানও সেরে ফেলেছে পরিবার। এরপরেই রাজস্থান থেকে খবর আসে, ভরতপুর জেলার আপনা ঘর আশ্রম নামক একটি হোম থেকে জানানো হয়, দীর্ঘ ২৪ বছর ধরে এক আদিবাসী মহিলা মানসিক ভারসাম্যহীন অবস্থায় তাদের আশ্রয়ে রয়েছে। এতদিন কিছু মনে করতে না পারলেও আচমকাই নিজের বাড়ি ও নাম সম্পর্কে সে জানিয়েছে। এরপর আশ্রম কর্তৃপক্ষ রাজস্থান থেকে ইন্টারনেটের মাধ্যমে সোনালী হিন্দু হোটেলে যোগাযোগ করেন। লাঘাটা আদিবাসী পাড়ায় খবর পৌঁছয়।

এরপরেই আদিবাসী পাড়ার মানুষদের সঙ্গে মোবাইলে ভিডিও কলের মাধ্যমে ওই মহিলার সঙ্গে কথা বলে। এরপরেই পরিবারের লোক ও প্রতিবেশীরা তাঁকে চিনতে পারেন। লাভপুর বিধানসভার বিধায়ক তথা বীরভূম জেলা পরিষদের মেন্টর অভিজিৎ সিনহার কাছে খবর যায়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বিধায়ক ব্লক প্রশাসন ও জেলা প্রশাসনের সঙ্গে দ্রুত যোগাযোগ করে ব্যবস্থা গ্রহণ করেছেন। বিধায়ক অভিজিৎ সিনহা ওই আদিবাসী মহিলার বড় ছেলে ষষ্ঠী হেমব্রম ও তৃণমূল লাভপুর আদিবাসী সেলের সভাপতি নারু মুর্মুকে নিয়ে রাজস্থানের উদ্দেশ্যে গিয়েছেন। বিধায়ককে পাশে পেয়ে খুশি আদিবাসী পরিবার।

বিশ্বজুড়ে আচমকাই স্তব্ধ হোয়াটসঅ্যাপের পরিষেবা, শেয়ার হচ্ছে না ভিডিও-ছবি

‘ইটের ঘা খেয়েছি, সেই দাগ গায়ে রয়েছে আমার’, মমতার উপর হামলা প্রসঙ্গে বিস্ফোরক দিলীপ

সপ্তাহের শুরুতে দিনভর কড়া ট্রাফিক নিয়ন্ত্রণ, কোন কোন রুটে চলবে না গাড়ি, জেনে নিন

বাড়ির মালিকের সঙ্গে আপত্তিজনক অবস্থায় স্ত্রী, দেখে ফেলায় ভয়ঙ্কর পরিণতি স্বামীর

হালিশহরে নিহত তৃণমূলকর্মীর বাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী

চোখের সামনে ডুবছে ট্রলার! SOS বার্তা সুন্দরবনের ১৩ মৎস্যজীবীর, তারপর যা ঘটল…

সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মর্মান্তিক মৃত্যু ১৬ বাংলাদেশির

বদলে যাবে আবহাওয়া! ফের তুমুল দুর্যোগের সম্ভাবনা, আজ কোথায় কোথায় হবে বৃষ্টি?

প্রতিবছর ঝাঁকে ঝাঁকে পাখি আত্মহত্যা করতে বেছে নেয়, চেনেন পক্ষীদের মৃত্যু উপত্যকা?

স্বাধীনতা দিবসের ছুটিতে ঘুরে আসুন দেশের এই ১০ ঐতিহাসিক দুর্গে

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু