ফের চিতাবাঘের দেহ উদ্ধার ডুয়ার্সের চা বাগানে

ফের এক চিতাবাঘের দেহ উদ্ধার হল ডুয়ার্সের চা বাগান থেকে। চিতাবাঘের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে বানারহাট ব্লকের ডায়না চা বাগানে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের এক চিতাবাঘের দেহ উদ্ধার হল ডুয়ার্সের চা বাগান থেকে। চিতাবাঘের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে  বানারহাট ব্লকের ডায়না চা বাগানে। বন্যপ্রাণীটির দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে বন দফতর।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে প্রথমে মৃত চিতাবাঘটিকে দেখতে পান কয়েকজন শ্রমিক। বেলা বাগানের শ্রমিকরা এদিন কাজে যাওয়ার পথে দেখতে পান একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতা বাঘের দেহ পড়ে রয়েছে। এর পর খবর দেওয়া হয় বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াডের কর্মীদের। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে যান তাঁরা। ডায়না চা বাগানের ৩ নম্বর সেকশন থেকে চিতাবাঘের দেহটি উদ্ধার করেন বন দফতরের কর্মীরা। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়। প্রাথমিকভাবে বন দফতরের কর্মীদের অনুমান, বিষক্রিয়ার কারণে চিতাবাঘটির মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছেন তাঁরা।

উল্লেখ্য সপ্তাহখানেক আগে তোতাপাড়া – জালাপাড়াগামী রাস্তার ওপর একটি অল্পবয়সী চিতাবাঘের রক্তাক্ত দেহ উদ্ধার হয়। বাগানে কাজে কাজে যাওয়ার পথে এলাকার শ্রমিকরা সকালে তোতাপাড়া – জালাপাড়াগামী রাস্তার ওপর পড়ে থাকতে দেখেন ওই চিতাটিকে। পেটে গভীর ক্ষত-সহ রক্তাক্ত অবস্থায় পড়েছিল চিতাবাঘটি। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তে ভিড় জমান মানুষজন। খবর দেওয়া হয় বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কয়ারে কর্মীদের। খবর পেয়ে বন দফতরের কর্মীরা চিতাবাঘের মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়। মৃত চিতাবাঘটিকে লাটাগুড়ি প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। প্রাথমিকভাবে মনে করা হয়, গাড়ির ধাক্কায় ওই চিতাবাঘটির মৃত্যু হয়েছে।

রবিতে হাওড়া ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ ট্রেন

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনে নেমে গ্রেফতার তেজপ্রতাপ যাদব

বচসার মাঝেই স্টেট ব্যাঙ্কের ম্যানেজারের গালে সপাটে চড় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মেয়ের

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১১

খালি পেটে রোজ সকালে পান করুন ঢ্যাঁড়শের জল, উপকার শুনলে চমকে যাবেন

ধর্মেন্দ্র প্রধানের জায়গায় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

রবি থেকে মহাদুর্যোগের আশঙ্কা! ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা

জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরলেন শ্রেয়সরা

শেখ হাসিনার পরিত্যক্ত বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

Durand Cup Derby: সাহালের গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে জয়ী মোহনবাগান

ঈশান ও তিলকের ঝোড়ো ব্যাটিংয়ে জিম্বাবোয়ের বিরুদ্ধে ২১৯ রান তুলল টিম ইন্ডিয়া

আন্দোলনের নামে ধর্মতলায় অশান্তি পাকানোর অভিযোগে আটক ৫

গুঞ্জন সত্যি করে তৃতীয়বার বাবা হলেন কাঞ্চন, পুত্র নাকি কন্যা কে এল শ্রীময়ীর কোলে?

মুখ্যমন্ত্রীর কড়া অ্যাকশন, আইপিএস-সহ একাধিক পুলিশ আধিকারিক সাসপেন্ড