নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড

Share:

নিজস্ব প্রতিনিধি: অস্বাস্থ্যকর খাবার, পচা মাছ-মাংস, রান্নার পদে ক্ষতিকারক রং মেশানোর অভিযোগ। সঙ্গে নিয়মভঙ্গের দায়ে শহরের নামী-দামী রেস্তরাঁ সহ মিষ্টির দোকানের লাইসেন্স সাসপেন্ড করল কলকাতা পুরসভা। আজ, মঙ্গলবার কলকাতা পুরসভার প্রশাসক স্মিতা পাণ্ডে সেই বিষয়ে সাংবাদিক বৈঠক করে এমনটাই জানিয়েছেন।

গত আগস্ট মাসে খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকদের ধমক দিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্দেশ দিয়েছিলেন অভিযানে বেরোতে। সাধারণ মানুষকে খাবারের নামে ভেজাল খাওয়ানো হচ্ছে। রং মেশানো হচ্ছে রান্নার পদে। তাই তদন্ত করতে খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকদের রাস্তায় নামার নির্দেশও দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তারপরেই গত এক সপ্তাহ ধরে অভিযানে নামেন খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকরা। কলকাতা পুরসভার তরফেও খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকরা রাস্তায় নামেন। আর তারপরেই ভিন্ন ভিন্ন চিত্র ধরা পড়ে। পচা বা বাসি খাবার, খাবারে ছত্রাক থাকা, রঙের ব্যবহার এবং অত্যন্ত নিম্নমানের খাবার বিক্রির অভিযোগ ওঠে শহরের একাধিক রেস্তরাঁর বিরুদ্ধে। কোনও রেস্তরাঁর ফ্রিজে পচা মাংস আবার কোথাও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার স্টোর করে রাখার অভিযোগ ওঠে। সেই সমস্ত দিক খতিয়ে দেখে কলকাতা পুরসভার প্রশাসকের কাছে রিপোর্ট দিয়েছিল খাদ্য সুরক্ষা দফতর। তার ভিত্তিতেই এদিন কড়া পদক্ষেপ নিয়েছেন প্রশাসক স্মিতা পাণ্ডে।

আরও পডুন: মাঝ রাস্তায় প্রস্রাবে আপত্তি জানানোয় দোকানদারকে ইট দিয়ে থেঁতলে খুন মদ্যপদের

কলকাতার অন্তত ৪০টি রেস্তরাঁর ফুড লাইসেন্স সাসপেন্ড করা হয়েছে। তাদের দুই সপ্তাহ সময় দেওয়া হচ্ছে। তার মধ্যে সমস্ত শর্ত মানবে রেস্তরাঁগুলি। তারপরে সেই ছবি তুলে পুরসভাতে পাঠানো হবে। খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকরা ফের খতিয়ে দেখবেন। সব খতিয়ে দেখে আবার রেস্তরাঁ চালুর অনুমতি দেওয়া হতে পারে। তবে পুরো সিদ্ধান্ত নেবে কলকাতা পুরসভা। এদিন পুর প্রশাসক স্মিতা পাণ্ডে জানিয়েছেন, ‘অভিযান চালানো হয়েছে ৩৯৮৯টি জায়গায়। যার মধ্যে গুরুতর বেনিয়ম ধরা পড়েছে ৩৪৮৯টি জায়গায়। নমুনা নেওয়া হয়েছিল ২১৫১টি রেস্তরাঁ, মিষ্টির দোকান, ফুটপাথের দোকান থেকে। নিয়মভঙ্গের দায়ে বিক্রি বন্ধ করা হয়েছে ৬০টি জায়গায়, লাইসেন্স সাসপেন্ড করা হয়েছে ২৫টির। এখন দোকান বন্ধ করে দেওয়া হয়েছে ৪৮টির। খোলা রয়েছে ২৯টি রেস্তরাঁ। ১১২৪ কেজি খাবার নষ্ট হয়েছে, ৫৯২ জায়গায় অভিযান চলেছে।’

লাইসেন্স সাসপেন্ড হওয়া রেস্তরাঁগুলির মধ্যে রয়েছে, নাগেরবাজারের আরসালান, রিপন স্ট্রিটের করিমস, বাইপাসের ধারে শিমলা বিরিয়ানি, ধর্মতলার নিজামস, ট্যাংরার বিগ বস। মিষ্টির দোকান হিসেবে লাইসেন্স সাসপেন্ড করা হয়েছে বলরাম মল্লিক ও রাধারমণ মল্লিক, মিষ্টিমুখের। 

ল্যান্ডফলের পর ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে অন্ধ্রপ্রদেশ-ওডিশায় ব্যাপক ঝড়বৃষ্টি শুরু

অন্ধ্রে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কখন শুরু বৃষ্টি?

১ মিটার উঁচু থেকে পড়লেও ভাঙবে না, এসে গেল ১০,০০০ mAh battery-র Vivo Y600

পাকিস্তানে অপহৃত বালোচ রাজপুত্র, তুলে নিয়ে যাওয়া হল তিন সশস্ত্র নিরাপত্তারক্ষীকেও

হাড়ের মারাত্মক ক্ষয় রুখতে রোজ ঠিক কতটা ক্যালসিয়াম প্রয়োজন?

পোস্ট অফিসে অবিশ্বাস্য স্কিম, সামান্য বিনিয়োগে মাত্র কয়েক বছরেই মিলবে ৮ লক্ষ টাকা

প্রস্রাবে অতিরিক্ত ফেনা! কিডনি বিকলের ইঙ্গিত? কী বলছেন বিশেষজ্ঞরা?

ধনতেরাস, ভাইফোঁটা, অন্নকূট-লক্ষ্মী পুজোর সময় কখন?

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক