‘গুড টাচ, ব্যাড টাচ’-এর ক্লাস নিচ্ছে ছোট্ট প্রিয়াংশী, খুদের প্রশংসায় পঞ্চমুখ শিক্ষকরা!

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  নির্ধারিত সময় মেনেই চলছে চতুর্থ শ্রেণীর ক্লাস। ক্লাস জুড়ে আছে পড়ুয়ারা। তবে শিক্ষক আসনে রয়েছে দ্বিতীয় শ্রেণীর ছাত্রী প্রিয়াংশী দাস ও তার বান্ধবী। অভিনয়ের মাধ্যমে প্রিয়াংশী শেখাচ্ছে ‘গুড টাচ, ব্যাড টাচ’। এই ক্লাসে প্রিয়াংশী রয়েছে মেয়ের ভূমিকায়। তার বান্ধবী ছেলে। ছেলেটি প্রথমে প্রিয়াংশীর মাথায় হাত দিয়ে আশীর্বাদ করল। মেয়েটি পড়ুয়াদের উদ্দেশে বলল, ‘এটা গুড টাচ’। ছেলেটি গাল টিপে আদর করে। সেটা ‘গুড টাচ’ বলে অনুমোদন পায়। এ বার ছেলেটি গলা, বুক, পেট, কোমরে হাত দিয়ে আদর করতে চাইলে মেয়েটি সেগুলোকে ‘ব্যাড টাচ’ বলে সঙ্গে সঙ্গে খারিজ করে দেয়। সবশেষে হ্যান্ডশেক। সেটা অবশ্য ‘গুড টাচ’ বলে জানায় মেয়েটি। স্মপ্রতি এমন ছবিই ধরা পড়েছে রায়গঞ্জ শহরের তুলসীতলা এলাকার পার্বতীদেবী ফ্রি প্রাইমারি স্কুলে।

গত নভেম্বরে দ্বিতীয় শ্রেণির স্বাস্থ্য ও শারীরশিক্ষার ক্লাস নিচ্ছিলেন স্কুলের এক দিদিমণি। তিনিই সেদিন ‘গুড টাচ, ব্যাড টাচ’-এর কথা বলেন। প্রিয়াংশীও খুব মনোযোগ দিয়ে দিদিমণির কথা শোনে। এরপর বাড়ি ফিরে মায়ের কাছে সে গোটা বিষয়টি বিশদে জানতে চায়। প্রিয়াংশীর মা গায়ত্রীদেবী জানান, দেশ জুড়ে শিশু ও নারী নির্যাতন ক্রমশ বেড়েই চলেছে। নিজের মেয়েকে নিয়েও তিনি দুশ্চিন্তায় থাকেন। তাঁর কথায়, ‘মেয়ে একদিন স্কুল থেকে ফিরে আমার কাছে ব্যাপারটি নিয়ে জানতে চায়। সাধ্যমতো অভিনয় করে ওকে সবটা বুঝিয়েও দিই। বিষয়টি মেয়ের মাথায় এমন ভাবে গেঁথে গিয়েছে যে, সে-ই এখন স্কুলের সব ক্লাসে গিয়ে অভিনয় করে ‘গুড টাচ, ব্যাড টাচ’ বোঝাচ্ছে।’

স্কুলের প্রধান শিক্ষক অরূপকান্তি ঘোষ জানালেন, ‘১৪ নভেম্বর, শিশু দিবসের অনুষ্ঠানে ওই ছাত্রী প্রথমবার ‘গুড টাচ, ব্যাড টাচ’ অভিনয় করে দেখায়। তারপরে আমরা ওকেই স্কুলের রোল মডেল করেছি। সে-ই এখন অন্য ক্লাসের ছাত্রছাত্রীদের সচেতন করছে।’ অন্যদিকে রায়গঞ্জের মহকুমাশাসক কিংশুক মাইতি বলেন, ‘প্রিয়াংশীর জন্য আমরাও গর্বিত। শিশু নির্যাতন রোধে প্রশাসনের পক্ষ থেকে নানা জায়গায় সচেতনতা শিবির করা হয়। ওই খুদে ছাত্রীকে এ ব্যাপারে রোল মডেল করার কথা ভাবা হচ্ছে।’

শুক্রবারে তৈরি হচ্ছে ‘বিষ যোগ’, ৩ রাশির জাতকরা এখনই সতর্ক হয়ে যান

কলকাতা ফুটবল লিগে কোল ইন্ডিয়াকে গোলের মালা পরাল সবুজ মেরুন ব্রিগেড

বঙ্গোপসাগরে নিম্নচাপ! শুক্রে কলকাতা-সহ ৫ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

অবৈধ মদের ঠেকে অভিযান চালাতে গিয়ে সুরা মাফিয়াদের হাতে আক্রান্ত, জখম ৫ পুলিশকর্মী

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা মমতার, শুক্রবার মাহেশে তৃণমূল নেত্রীর সভা হচ্ছে না

দিলীপ কুমারের মুখে ‘হে রাম’ সংলাপ, সেন্সরে আটকে যায় ‘গঙ্গা যমুনা’, নেহরুর ক্ষোভে মেলে ছাড়পত্র

রাতভর নিখোঁজ থাকার পর সকালে পুকুর থেকে উদ্ধার টোটো চালকের রক্তাক্ত দেহ, চাঞ্চল্য টাকিতে

BRICS Delhi 2026: পুতিন-শি’দের খাওয়ানো হবে ঘোল থেকে হায়দরাবাদি বিরিয়ানি

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

মায়ের শেষকৃত্যে হাজির থাকতে ৫ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি চিন্ময় প্রভুর

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে