ভর দুপুরে চুরি করতে এসে ধরা পড়ল দুষ্কৃতীরা

Share:

নিজস্ব প্রতিনিধি, পটাশপুর : ভর দুপুরে চুরি করতে এসে ধরা পড়ে গেল দুষ্কৃতীরা। রীতিমতো ফিল্মি কায়দায় পেছনে ধাওয়া করে দুষ্কৃতীদের ধরে ফেললেন এলাকাবাসীরা। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের পটাশপুর ২ নম্বর ব্লকের শ্রীকৃষ্ণপুরে।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে,  বৃহস্পতিবার এলাকায় লটারি বিক্রির নামে ঘুরে বেড়াতে দেখা যায় পাঁচ জনকে। সেই সময় শ্রীকৃষ্ণপুর কৃষি উন্নয়ন সমিতির অফিসে ম্যানেজার না থাকার সুযোগে ভেতরে ঢুকে নগদ ২০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা।‌ দূর থেকে সমিতির পিয়ন দুষ্কৃতীরা পালিয়ে যেতে দেখে। এরপর খবর চাউর হতেই স্থানীয় বাসিন্দারা দুষ্কৃতীদের গাড়িকে ধাওয়া করে ধরে ফেলে। তিন জনকে ধরতে পারা গেলেও বাকি দুজনকে ধরা যায়নি। তাঁদের সমবায় সমিতিতে আটকে রাখা হয়। খবর দেওয়া হয় পটাশপুর থানায়।

খবর পাওয়ার ১ ঘণ্টার মধ্যে ঘটনাস্থলে আসে পুলিশ। পুলিশ এলে পুলিশকেও সমবায় সমিতির অফিসের মধ্যে আটকে বাইরে থেকে তালা লাগিয়ে দেয় স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরে এভাবে চুরি হচ্ছে। তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

ত্বিশা শর্মা হত্যা মামলার প্রধান সাক্ষীর উপর হামলা চালাল অভিযুক্ত স্বামী সমর্থ সিংহের বন্ধুরা

বাড়ি থেকে উদ্ধার তৃণমূল পঞ্চায়েত প্রধানের ঝুলন্ত দেহ

হিঙ্গলগঞ্জে উদ্ধার বিলুপ্তপ্রায় এক প্রাণী, বন দফতরের হাতে তুলে দিল পুলিশ

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা রুখতে মোতায়েন ৬৭০ কোম্পানি আধা সেনা, নজরদারিতে ড্রোন -ডগ স্কোয়াড

‘অর্থের জন্য প্রেম করেনি’, প্রাক্তন প্রেমিকা সুস্মিতা সেনকে বাঁচাতে আসরে ললিত মোদি

প্রেমিককে খুনের পর গ্রাইন্ডারে দেহ টুকরো টুকরো করে প্রমাণ লোপাটের চেষ্টা

যুদ্ধবিরতির চুক্তিতে সিলমোহর দিল ইজরায়েল ও হিজবুল্লাহ

তারকেশ্বরে আসছেন মুখ্যমন্ত্রী, রয়েছে একাধিক কর্মসূচি

উত্তরে ভারী বর্ষণের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বাড়বে গরম, কবে মিলবে মুক্তি?

২০ জুন সিঙ্গুরে সভা করতে পারেন মোদি, শিল্প নিয়ে বড় ঘোষণা

বিদ্যু‍ৎ সাশ্রয়ে বাংলাদেশে সন্ধ্যা ৭টার মধ্যে শপিংমল, মার্কেট বন্ধের নির্দেশ

‘তুমি পাগল, আমি না থাকলে জেলে থাকতে’, নেতানিয়াহুর উপর চটে লাল ট্রাম্প

প্রকৃতির মাঝে হারিয়ে যেতে মন চাইছে? তাহলে জুনেই ঘুরে আসুন এই ৫ জায়গায়

জুন মাসেই দেশে লঞ্চ হতে পারে Redmi Turbo 5, জেনে নিন দুর্দান্ত ফিচার