Loading live market data...
Loading active stocks...
Connecting...

সপ্তম দফায় দিকে দিকে বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভোট সপ্তমীর দিন বাংলার একের পর এক বুথে বিক্ষোভের মুখে পড়েছে বিজেপি কর্মী এবং প্রার্থীরা। সকাল সকাল বুথে গিয়ে প্রথম বিক্ষোভের মুখে পড়েন  বিজেপি নেতা তথা  অভিনেতা মিঠুন চক্রবর্তী। শনিবার বেলগাছিয়া কেন্দ্রে যেতেই মিঠুনকে শুনতে হয়  ‘চোর চোর’ স্লোগান ।

অন্যদিকে একই চিত্র দেখা গিয়েছে বেলেঘাটার ৩৩ নম্বর বুথে। এদিন সেখানে যেতেই উত্তর কলকাতা বিজেপি প্রার্থী তাপস রায়কে ‘‌গো ব্যাক’‌ স্লোগান শুনতে হয়। তাপস রায়ের গাড়ি ঘিরে বিক্ষোভও দেখান স্থানীয়রা। শুধুমাত্র এই বুথেই নয় এদিন লেবুতলা পার্কে বিজেপির বরানগরের প্রার্থী সজল ঘোষের বাড়ির সামনে বঙ্গবাসী কলেজ-স্কুল বুথের সামনে তাপস রায়কে ঘিরে শুরু হয় বিক্ষোভ।

পাশাপাশি ডায়মন্ডহারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রে বিক্ষোভের মুখে পড়তে হল বিজেপি প্রার্থী অভিজিৎ দাসকে। প্রার্থীকে দেখেই গো ব্যাক স্লোগান দিলেন স্থানীয় বাসিন্দারা। ঝাঁটা-জুতো নিয়ে বিক্ষোভ দেখালেন মহিলারা। দেড় ঘণ্টা ধরে অভিজিৎ দাসকে ঘিরে রাখেন গ্রামবাসীরা। এছাড়াও এদিন বিক্ষোভের মুখে পড়েছেন বসিরহাটে বিজেপি প্রার্থী রেখা পাত্র। শনিবার তাঁকে দেখা মাত্র স্থানীয়রা বিক্ষোভ দেখান শুরু করে। বলা বাহুল্য, বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত হল সন্দেশখালি।  আসন্ন লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে জয়লাভ করার জন্য রেখা পাত্রকে  মূল হাতিয়ার হিসাবে ব্যবহার করেছে গেরুয়া শিবির।  এদিন তাঁকেই পড়তে হল বিক্ষোভের মুখে।

উল্লেখ্য, লোকসভা নির্বাচন শুরু হতেই ভোটগ্রহণের দিনে  রাজ্যের একের পর এক কেন্দ্রে বিক্ষোভের মুখে পড়েছে বিজেপি প্রার্থীরা। কখন স্থানীয়দের ক্ষোভের মুখে পড়েছেন বিজেপি হেভিওয়েট প্রার্থী  সুভাষ সরকার আবার কখন জনরোষের শিকার হয়েছেন সদ্য বিজেপিতে আসা অভিজিৎ  গঙ্গোপাধ্যায়। এই পরিস্থিতিতে নির্বাচনের শেষ দিনেও বিক্ষোভের মুখে পড়ল বিজেপির নেতা এবং প্রার্থীরা। এমন অবস্থায় আসন্ন নির্বাচনে বাংলা থেকে কটা আসন পায় বিজেপি সেটাই এখন মূল দেখার বিষয়।

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর