রাজ্যে প্রথম দফার ভোট শান্তিপূর্ণ, জানাল নির্বাচন কমিশন

Share:

নিজস্ব প্রতিনিধি : বিক্ষিপ্ত অশান্তির মধ্যেই সম্পন্ন হল বাংলায় প্রথম দফার ভোটগ্রহণ পর্ব। শুক্রবার সকাল থেকেই ভোটগ্রহণকে ঘিরে উত্তপ্ত ছিল কোচবিহার। তৃণমূল ও বিজেপির মধ্যে দফায় দফায় সংঘর্ষ বাঁধে। তবে বাকি ২টি কেন্দ্র জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অবশ্য তেমন অশান্তির ঘটনা ঘটেনি। বিক্ষিপ্ত অশান্তির মধ্যেও ভোটদানের হারে বাংলাই সবার থেকে এগিয়ে রয়েছে। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, বিক্ষিপ্ত কিছু অশান্তির ঘটনা ঘটলেও রাজ্যে প্রথম দফার ভোট শান্তিপূর্ণ হয়েছে। বিকেল পাঁচটা পর্যন্ত বাংলায় ৩ কেন্দ্রে ভোটদানের হার ৭৭.৫৭ শতাংশ। কোচবিহারে ভোটদানের হার ৭৭,৭৩ শতাংশ, আলিপুরদুয়ারে ভোটদানের হার ৭৫.৫৪ শতাংশ ও জলপাইগুড়িতে ভোটদানের হার ৭৯.৩৩ শতাংশ।

এদিন ভোটের শুরু থেকেই দিনহাটায় তৃণমূল ব্লক সভাপতিকে মারধরের অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। নিজের বাড়ির থেকে কাছেই আক্রান্ত হন তৃণমূল নেতা। মারধরের ঘটনায় মাথা ফেটে যায় তৃণমূল কর্মীর। পাশাপাশি শীতলকুচির ছোট শালবাড়ি এলাকায় তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ছোট শালবাড়ি ২৮৬ নম্বর বুথে হাতাহাতিতে জড়িয়ে পড়ে বিজেপি ও তৃণমূল কর্মী সমর্থকরা। বেলা যত গড়াতে থাকে অশান্তি ছড়িয়ে পড়ে কোচবিহারের আরও অনেক জায়গায়। এদিন সিতাই ব্লকের রাজাখোড়ায় তৃণমূলের ক্যাম্প অফিস ভাঙচুরের অভিযোগ ওঠে। রাজাখোড়া প্রাথমিক বিদ্যালয় বুথ সংলগ্ন ক্যাম্প অফিসকে ঘিরে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে ঝামেলা শুরু হয়। তৃণমূলের ক্যাম্প অফিস ভাঙচুরের অভিযোগ উঠেছে বিজেপি বিরুদ্ধে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বসুনিয়া।  প্রথম তিন ঘণ্টাতেই নির্বাচন কমিশনের কাছে ১৫১টি অভিযোগ জমা পড়ে। সবচেয়ে বেশি অভিযোগ জমা পড়ে কোচবিহার থেকে। বেলা যত গড়াতে থাকে অভিযোগ তত জমা হতে থাকে কমিশন অফিসে। একটা সময়ে ৩৮৩টি অভিযোগ জমা পড়ে নির্বাচন কমিশনে। ৩৮৩টির মধ্যে কোচবিহার থেকেই ১৭২টি অভিযোগ জমা পড়ে। তবে কমিশন সূত্রে খবর, এই সব অভিযোগের মধ্যে বেশিরভাগ অভিযোগেরই নিষ্পত্তি হয়ে গিয়েছে। 

এদিন ডাবগ্রাম বিধানসভা এলাকায় বিক্ষোভের মুখে পড়তে হয় বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়কে। বিধায়কের উপস্থিতিতেই তৃণমূলের সঙ্গে বিজেপি কর্মীদের সংঘর্ষ শুরু হয়ে যায়।  এরপর পুলিশের সঙ্গেও ধস্তাধ্বস্তিতে জড়িয়ে পড়েন বিজেপি বিধায়ক। এই ঘটনায় জেলাশাসকের কাছ থেকে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। তবে এদিন বিক্ষিপ্ত অশান্তির মধ্যেও রাজনৈতিক সৌজন্যের বার্তাও দিলেন জলপাইগুড়ির তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়। ধূপগুড়িতে বিজেপির বুথ অফিসে যান জলপাইগুড়ির তৃণমূল প্রার্থী। তাঁকে স্বাগত জানান বিজেপি কর্মীরা। 

 

 

 

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের

শুভেন্দুকে ‘দক্ষ প্রশাসক’ আখ্যা দিয়ে মমতার সঙ্গ ছাড়লেন ২১ জুলাইয়ের ‘কলঙ্কিত নায়ক’ মণীশ

৬.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানতেই নিউজিল্যান্ডে জারি সুনামি সতর্কতা

হোটেলে সারারাত ধর্ষণ, চলে নির্যাতনও! যুবকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ যুবতীর

‘জয় জগন্নাথ’ বলে গুপ্তিপাড়ায় রথের রশিতে টান ভক্তদের

জাল নথিতে অনুপ্রবেশের খোঁজে পশ্চিমবঙ্গ-সহ ১৩ জায়গায় ইডি অভিযান

৪৫ বছর বাদে আটক জিয়াউর রহমান হত্যা মামলায় ফাঁসির সাজা পাওয়া প্রাক্তন সেনা কর্তা

‘মুড ফুচকার মতো হলেও মন চায় রসগোল্লা’, ‘মন্দারমণি’ থেকে বার্তা সানি লিওনির

রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা, মমতার হাত ছেড়ে এবার পদ্ম শিবিরে কোয়েল!

হরমুজগামী জাহাজে নিয়োগ করা যাবে না ভারতীয় নাবিকদের, নির্দেশিকা জারি নয়াদিল্লির

ইসকনের ৫৫তম রথযাত্রার সূচনা মুখ্যমন্ত্রীর, সাষ্টাঙ্গে প্রণাম শুভেন্দুর

এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ক্রেতারা

আমেরিকায় গ্রিন কার্ড পেতে লাগবে ১ লাখ ডলার! বড়সড় পরিকল্পনার পথে ট্রাম্প প্রশাসন

বর্ষায় রোগজীবাণু দূরে রাখতে ডায়েটে যোগ করুন বুস্টিং স্যালাড