নিরাপত্তারক্ষীদের বেঁধে অশোকনগরে সোনা দোকানে চলল লুঠ

নিরাপত্তারক্ষীদের বেঁধে রেখে সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতির ঘটনা। লক্ষাধিক টাকা ও সোনা-রুপোর গয়না লুঠ করা হয়েছে বলে অভিযোগ।

Share:

নিজস্ব প্রতিনিধি: সিভিক ভলান্টিয়ার, নিরাপত্তারক্ষীদের বেঁধে রেখে সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতির ঘটনা। লক্ষাধিক টাকা ও সোনা-রুপোর গয়না লুঠ করা হয়েছে বলে অভিযোগ। বুধবার রাতে উত্তর ২৪ পরগনা জেলার অশোক নগরে দুটি সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার গভীর রাতে অশোকনগরের শ্রীকৃষ্ণ পঞ্চায়েত লাগোয়া নুরপুর বাজারে দুটি সোনার দোকানে ডাকাতি হয়। স্থানীয়দের দাবি, ওইদিন রাতে বাইকে চেপে ১৫ জন দুষ্কৃতী বাজারে আসে। বোমা এবং আগ্নেয়াস্ত্র নিয়ে তারা বাজারে হানা দেয়। রাতে বাজারে নিরাপত্তার দায়িত্বে ছিলেন সিভিক ভলান্টিয়ার এবং বাজারের নিরাপত্তারক্ষীরা। অভিযোগ, নিরাপত্তার দায়িত্বে থাকা সিভিক ভলান্টিয়ার এবং রক্ষী-সহ মোট ৫ জনকে বেঁধে দড়ি দিয়ে বেঁধে রেখে সোনার দোকানে লুটপাট চালায় দুষ্কৃতীরা। এমনকী, সিসিটিভিও খুলে নেওয়া হয় বলে অভিযোগ। স্থানীয়রা জানান, বাজারে পরপর দু’টি সোনার দোকানে লুটপাট চালায় দুষ্কৃতীরা। তারা তালা ভেঙে দোকানে ঢুকে লক্ষাধিক টাকা ও সোনা-রুপোর গয়না লুঠ করেছে বলে অভিযোগ।

অন্যদিকে এই ঘটনার খবর দেওয়া হয় থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। দুষ্কৃতীরা যে সিভিক ভলান্টিয়ার ও নিরাপত্তারক্ষীদের বেঁধে রেখে লুটপাট চালিয়েছিল বলে অভিযোগ, পুলিশ সেই সিভিক ভলান্টিয়ার ও নিরাপত্তারক্ষীদের জিজ্ঞাসাবাদ করে। কীভাবে দুষ্কৃতীরা এই কাণ্ড ঘটাল, তারা কোথা থেকে এসেছিল তা জানার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা। ঘটনার সঙ্গে স্থানীয় কেউ জড়িত কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।

আচমকাই আলিমুদ্দিনে হাজির প্রসেনজিৎ! দেখা করলেন বিমানের সঙ্গে

সোমে রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর দুপুরে বিজেপি সরকারের পূর্ণাঙ্গ বাজেট

মহেশতলার মোল্লার গেটে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় পা বাদ গেল যুবকের

‘কোভিড তৃণমূল ‘, নাম না করে কাকলি-ঋতব্রতদের ব্যঙ্গ অধীরের

হিন্দু নিধন যজ্ঞের হোতা সোহরাওয়ার্দির নামে থাকা রাস্তার নাম বদলে দিল কলকাতা পুরসভা

দেড় মাস ‘নিখোঁজ’ থাকা তৃণমূল নেতাকে খুঁজে বের করে গণপিটুনি জনতার

অবৈধ মদের ঠেকে হানা দিয়ে মদ কারবারিদের কান ধরিয়ে সতর্ক করেলেন বিজেপি নেতা

তামিলনাড়ুর কারখানায় অ্যামোনিয়া গ্যাস লিক করে মৃত অন্তত ৭, আহত বহু

উত্তরে মহাদুর্যোগ চলবে, দক্ষিণে কমলা ও হলুদ সর্তকতা জারি

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মানবিক মোদি, NEET-পরীক্ষার্থীদের জন্য বিমানবন্দরেই ৪৫ মিনিট অপেক্ষা প্রধানমন্ত্রীর

‘এটাই আমার পরিচয়’, বোরকা খুলতে বলতেই গর্জে উঠলেন নিট পরীক্ষার্থী

তিস্তা নদী তীরবর্তী এলাকায় বন্যার লাল সর্তকতা জারি,ডুয়ার্সের হলংয়ে অস্থায়ী সেতু ভেসে গেল