ফারাক্কা সেতুতে উত্তরবঙ্গগামী ট্রাকে আগুন, বন্ধ যান চলাচল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফারাক্কা ব্রিজের ওপর উত্তরবঙ্গগামী পণ্যবাহী ট্রাকে ভয়াবহ  অগ্নিকাণ্ড ৷  বুধবার ফরাক্কা ব্যারেজের ৪৮ নম্বর গেটের কাছে এই ঘটনাটি ঘটে। আগুন নেভাতে ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছে দমকলের একাধিক ইঞ্জিন সহ বিশাল পুলিশবাহিনী। এই দুর্ঘটনার জেরে বিচ্ছিন্ন হয়েছে উত্তরবঙ্গের এবং দক্ষিণবঙ্গের সঙ্গে সড়কপথে যোগাযোগ।

এই অগ্নিকাণ্ডের ঘটনায়  ব্যাহত হয়েছে ট্রেন  পরিষেবা।  যদিও ডাউন লাইনে আপাতত রেল চলাচল স্বাভাবিক বলেই খবর ৷   জানা গিয়েছে, এদিন সকাল সাতটা নাগাদ  ফরাক্কা ব্যারেজের ৪৮ নম্বর গেটের সামনে জাতীয় সড়কের উপর দাউদাউ করে জ্বলতে থাকে একটি ট্রাক। আগুন লাগার  খবর পেয়ে ঘটনাস্থলে আসে ফরাক্কা বাঁধ প্রকল্পের কর্তব্যরত সিআইএসএফ জওয়ানরা। বর্তমানে ঘটনাস্থলে রয়েছেন ফরাক্কা থানা এবং বৈষ্ণবনগর থানার পুলিশ। 

শেষ পাওয়া খবরে জানা দমকলের চেষ্টায়  বর্তমানে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে ট্রাকটি পুরো ভস্মীভূত হয়ে গিয়েছে।এই  অগ্নিকাণ্ডের জেরে  ব্রিজের ওপর আটকে থাকতে হয় কলকাতা থেকে শিলিগুড়ির উদ্দেশে রওনা যাত্রীদের। এদিনের ঘটনা প্রসঙ্গে এক যাত্রী জানিয়েছেন, “ আমি শিলিগুড়ির দিকে যাচ্ছিলাম। ফরাক্কা ব্যারেজে অগ্নিকাণ্ডের জেরে যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে। এরফলে বেশ সমস্যায় পড়তে হচ্ছে। “ অন্যদিকে জাতীয় সড়কে এভাবে চলন্ত গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক যানজটের সৃষ্টি হয় ফারাক্কা ব্যারেজে এলাকায়।   তবে কি করে এই আগুন লাগল তা এখন জানা যায়নি।

জঙ্গলের অচেনা রাস্তায় হারিয়ে যাওয়া ব্যক্তিকে বাড়ি ফেরালেন সাঁকরাইল থানার অফিসাররা

পাগলা ঘোড়ার তাণ্ডবে আতঙ্কিত কুসুমগ্রাম, হিমশিম খেল পুলিশ,আহত একাধিক

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

পুত্র সন্তান নেই,জামাই ও মেয়েকে বাড়িতে রাখতে গেলে দিতে হবে ১ লক্ষ টাকা

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

‘কী দুরবস্থা! ১৫০ লোকও হয়নি’, মমতার ধর্নাকে কটাক্ষ শুভেন্দুর

উলুবেড়িয়াতে প্রকাশ্য রাস্তায় ‘হ্যান্ডকাপ’ পরিয়ে তৃণমূল নেতাকে ঘোরালো পুলিশ

আধ্যাত্মিক গুরুর ছদ্মবেশে মহিলাদের যৌন নির্যাতন, মথুরায় গ্রেফতার IIT পাস যুবক

ফ্রান্স থেকে আরও ১১৪ রাফাল যুদ্ধবিমান কেনার প্রস্তুতি, প্যারিসে বায়ুসেনা প্রধান

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ‘বঞ্চিত’ শিল্পীদের ভিড়, কী অভিযোগ তাঁদের?

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা রুখতে মোতায়েন ৬৭০ কোম্পানি আধা সেনা, নজরদারিতে ড্রোন -ডগ স্কোয়াড

কলেজের ইউনিয়ন রুমের আলমারি থেকে উদ্ধার লক্ষ লক্ষ উঁই ধরা টাকা

তোলাবাজি থেকে কাটমানির অভিযোগ, গ্রেফতার নারকেলডাঙার তৃণমূল কাউন্সিলর

কাপড় ও ত্রিপল পাচারের অভিযোগে কাটোয়ার প্রাক্তন বিধায়ক গ্রেফতার, উত্তেজনা চরমে