অভিসারে গিয়ে বেধড়ক মারে চোখ নষ্টের আশঙ্কা প্রেমিকের, পাল্টা হামলা প্রেমিকার বাড়িতে, প্রবল উত্তেজনা শ্রীরামপুরে

Share:

 নিজস্ব প্রতিনিধি: প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন প্রেমিক। ধরা পড়তে খেতে হল বেধড়ক মার। প্রবল মারধরের ঘটনায় এখন গুরুতর ভাবে যখন হয়েছেন যুবক। তাঁর ডান চোখের অবস্থা খুব খারাপ। এই ঘটনা জানাজানি হতেই প্রেমিকার বাড়িতে গিয়ে হামলা চালায় ক্ষুব্ধ জনতা। পাল্টা মারধর করা হয় প্রেমিকার দাদাকে। এই মুহূর্তে প্রবল চঞ্চল্য ছড়িয়েছে হুগলির শ্রীরামপুরের প্রভাসনগরে। পরিস্থিতি সামাল দিতে নামানো হয় র‍্যাফ। 

জানা গিয়েছে, প্রভাসনগরের চাকলাপাড়া এলাকার বাসিন্দা বৈদ্যরাজ্ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঘোড়ামারা মল্লিক পাড়ার এক তরুণীর বহুদিন ধরে সম্পর্ক ছিল। এই সম্পর্ক মেনে নিতে চায়নি তরুণীর পরিবার । ফলে তারা মেয়ের অন্যত্র বিয়ে ঠিক করে। আগামী ৪ ডিসেম্বর ঠিক হয় বিয়ের দিন।

তরুণী বিয়েতে রাজি ছিলেন না, কিন্তু পরিবারের চাপে কিছু বলতেও পারছিলেন না। বাধ্য হয়ে গত বুধবার রাত সোয়া একতার দিকে তরুণী প্রেমিককে নিজের বাড়িতে ডাকেন। প্রেমিক লুকিয়ে প্রেমিকার ঘরে ঢোকেন। দুজনে একই ঘরে রয়েছেন এই বিষয়টি পেয়ে যান তরুণীর দাদা। অভিযোগ, এর পরেই যুবককে ঘর থেকে বের করে বেধড়ক মারধর করা হয়। যুবকের ডান চোখে গভীর ক্ষত দেখা দেয়। ওই অবস্থাতেই বাড়ি ফিরে যান তিনি। ছেলের এই অবস্থা দেখে তাঁর পরিবার হাসপাতালে নিয়ে যায়। যুবকের বর্তমানে চিকিৎসা চলছে। তাঁর চোখের যা অবস্থা তাতে একটি চোখ নষ্টও হয়ে যেতে পারে বলে আশঙ্কা পরিবারের। 

এই ঘটনার প্রতিশোধ নিতে শুক্রবার সকালে তরুণীর বাড়িতে হামলা চালায় বেশ কিছু লোকজন। তরুণীর দাদাকে বাড়ি থেকে বের করে এনে বেধড়ক মারধর করা হয়। খবর যায় শ্রীরামপুর থানায়। পরিস্থিতি সামাল দিতে আসে বিশাল পুলিশ বাহিনী। ক্ষুব্ধ জনতার হাত থেকে দাদাকে উদ্ধার করে পুলিশ। এলাকায় ছড়িয়ে পড়ে প্রবল উত্তেজনা। পুলিশ বাহিনী মোতায়েন করতে হয় পরিস্থিতি সামাল দিতে।

শ্রীরামপুরে ২৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পিন্টু নাগ বলেছেন, “পুলিশকে বিষয়টা জানানো হয়েছিল, আমিও সেখানে গিয়েছিলাম। ঘটনা তদন্ত করে দেখছিল পুলিশ। এরই মধ্যে সকালে আবার মেয়েটির দাদাকে তুলে নিয়ে গিয়ে মারধর করা হয়েছে। পুলিশ এসে পরিস্থিতি সামাল দিয়েছে।” কাউন্সিলরের বক্তব্য বিষয়টা যখন আলোচনার পর্যায়ে ছিল তখন আইন এভাবে হাতে তুলে নেওয়াটা উচিত হয়নি। উন্মত্ত জনতা পুলিশকেও আক্রমণ করেছে। এরপর যা ব্যবস্থা নেওয়ার পুলিশে নেবে।

আরও শক্তি বাড়িয়ে দক্ষিণবঙ্গের দিকে এগোচ্ছে নিম্নচাপটি! বিকেলে প্রবল দুর্যোগের আশঙ্কা

আজ, সোমবার জল্পেশ মন্দিরে পুজো দেবেন মুখ্যমন্ত্রী

আয়কর জমার সময়ে এই ভুলগুলি করলেই গুণতে হবে মোটা টাকার জরিমানা

‘জিহাদ ও প্রতিরোধ ছাড়া আর কোনও পথ নেই’, হিজবুল্লার পাশে দাঁড়িয়ে বার্তা মোজতবার

বৃষ রাশির জাতকদের জন্য গুরুত্বপূর্ণ সময়, শনির বক্রীতে এই ভুল একেবারেই নয়

শুক্রের কন্যায় গমন, কাঙ্খিত চাকরি দরজায় কড়া নাড়ছে কোন রাশির জাতকদের?

ফুরফুরে মেজাজে শুরু হবে সাপ্তাহিক সোমবার, রাস্তাঘাটে গাড়ি আস্তে চালান, বিপদ… 

‘সমকামীরা সমাজের অংশ, প্রকৃত মর্যাদার দাবিদার,’ বললেন মোহন ভাগবত

অতি গভীর নিম্নচাপের জেরে রবি রাত থেকেই ভাসবে দক্ষিণের দুই জেলা, শহরেও বৃষ্টির পূর্বাভাস

ব্যাটে-বলে দাপট দেখিয়ে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করলেন শ্রেয়স আইয়াররা

পরীক্ষা ব্যবস্থার সংস্কারে টাস্ক ফোর্স গঠন মোদির, দায়িত্বে নন্দন নিলেকেনি

যুবকের লালসার শিকার বছর ৬৫-র বৃদ্ধা, ধর্ষণের জেরে জ্ঞান হারালেন নির্যাতিতা

‘সরকারি হাসপাতালে তৃণমূলী কালচার বন্ধ করতে হবে,’ সারপ্রাইজ ভিজিটে গিয়ে বললেন প্রতিমন্ত্রী সুমনা সরকার

সোম থেকেই ব্লু ও গ্রিন লাইনে ভোরবেলা মেট্রো পরিষেবা, সময়সূচি দেখে নিন