ত্রিকোণ প্রেমের জের! যুবককে বেধড়ক মারধরের অভিযোগ, খুনের হুমকি

Share:

নিজস্ব প্রতিনিধি, নৈহাটি: ত্রিকোণ প্রেমের সম্পর্কের জেরে আক্রমণ। সম্পর্ক থেকে সরে যাওয়ার হুমকি দিয়ে প্রেমিককে বেধড়ক মারধর করার অভিযোগ। সারারাত আমবাগানে আটকে রেখে মারধর, খুনের চেষ্টাও করা হয় বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে জেঠিয়া থানার জোনপুরে রবীন্দ্রনগর এলাকায়। মারধরের ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেওয়ারও অভিযোগ উঠেছে। এই ছবি ভাইরাল হতেই রাজনৈতিক তরজা তুঙ্গে। পুলিশের উচ্চতর কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানিয়ে ফয়সলার আশ্বাস দিয়েছেন নৈহাটির বিধায়ক সনত দে।

জানা গিয়েছে, ত্রিকোন প্রেমের সম্পর্কের জেরে রবীন্দ্রনগরে সন্দীপ ঘোষ নামে এক যুবককে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। জিত ও শুভ্রনীল নামে ২ জেনর বিরুদ্ধে মারধর করার অভিযোগ উঠেছে। বন্ধুর সঙ্গে বাইরে গিয়েছিলেন সন্দীপ। বাড়ি ফেরার সময় তাঁকে আটকে আমবাগানে তাঁকে মারধর করা হয়। এই ঘটনার চরম নিন্দার ঝড় উঠেছে শাসক দলের স্থানিয় বিধায়ক থেকে স্থানীয় পঞ্চায়েত সদস্যরা। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের হলেও জামিন পেয়ে গিয়েছে তাঁরা। এরপর থেকে আতঙ্কে রয়েছে গোটা পরিবার।

আক্রান্ত সন্দিপ ঘোষ জানান,  এক যুবতীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক রয়েছে। আর সেই রিলেশন থেকে সরে আসার জন্য শুভ্রনীল এবং জিত তাকে বারে বারে প্রাননাশের হুমকি দিচ্ছে। এরপর তাকে ডেকে নিয়ে রবীন্দ্রপল্লীর কাছে আমবাগানে নিয়ে তাকে বেধড়ক মারে এবং মেরে ফেলার চেস্টা করে। রক্তাক্ত অবস্থা পালিয়ে কোন রকম তার প্রাণে বাঁচেন। অভিযুক্তরা কি করে জামিন পেলেন তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

চিকি‍ৎসক আদালতে, ডাক্তার সেজে রুগীদের প্রেসক্রিপশন লিখছেন গাড়ির চালক, ভাইরাল ভিডিও

গাঙ্গুরামের নিমকিতে পালক, আমিনিয়ায় পচা মাংস! অভিযানে গিয়ে চক্ষু চড়কগাছ আধিকারিকদের

মহিলারাই আবাস যোজনার মালিক, নারী ক্ষমতায়নে বড় সিদ্ধান্ত শুভেন্দু সরকারের

দু’মাস আগে নিখোঁজ, অবশেষে নদিয়ায় খোঁজ মিলল উত্তরপ্রদেশের কিশোরের

‘অসাধারণ-অতুলনীয় নেতা’, মোদির জন্মদিনে সৌরভের গলায় প্রধানমন্ত্রীর প্রশংসা

বিশ্বকর্মা পুজোয় আমিষ খাবার খাচ্ছেন? বড় ভুল করছেন না তো?

পানশালার নর্তকীদের ঠুমকো নাচে মজে দুই উর্দিধারী, ভিডিও ভাইরাল হতেই শোরগোল

জামিনের শর্ত লঙ্ঘনের অভিযোগ, ফের কি জেলের ঘানি টানতে হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়কে?

প্রধানমন্ত্রী হিসেবে মোদির উপহার পাওয়া ১,৪৯৮ উপহার সামগ্রী উঠল নিলামে

আর কিছুক্ষণের মধ্যেই ঘনিয়ে আসছে দুর্যোগ, কলকাতায় জারি হলুদ সতর্কতা

বিধানসভা ভোটে ভরসা রাখায় বাংলার মা-বোনদের ধন্যবাদ জানালেন মোদি

পুলিশকে টেনে বের করে পেটানোর হুমকি, কাঠগড়ায় হরিণঘাটার বিজেপি বিধায়ক

শ্রীরামপুরে ‘কঠিন’ শর্তে মমতাকে সভা করার অনুমতি দিল হাইকোর্ট

পুজোর আগে পর্যটকদের বড় ধাক্কা! গরুমারায় ফের চালু প্রবেশমূল্য, কত খরচ জানেন?