বঙ্গোপসাগরে নিম্নচাপ…! একলাফে বাড়বে ‘গরম’? জানিয়ে দিল হাওয়া অফিস

Share:

নিজস্ব প্রতিনিধি : ফের বদল হতে চলেছে রাজ্যের আবহাওয়া। দক্ষিণ বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর প্রভাবে তাপমাত্রা বৃদ্ধি পেতে চলেছে। এখনও পর্যন্ত দক্ষিণবঙ্গে স্বাভাবিকের নিচেই রয়েছে তাপমাত্রা। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৩।

হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি সপ্তাহের শেষে ২ ডিগ্রি চড়তে পারে তাপমাত্রা। সপ্তাহের শেষে ১৮ থেকে ১৯ ডিগ্রির ঘরে তাপমাত্রা থাকতে পারে। দক্ষিণবঙ্গে শীতের আমেজ রয়েছে সকাল ও রাতের দিকে।তবে একে শীত না বলে বসন্তের এন্ট্রি বলা যেতেই পারে। সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে না হলেও বসন্তের আমেজ টের পাওয়া যাচ্ছে। সকালে ও রাতে হালকা শীতের আমেজ। বেলাতে চড়ছে তাপমাত্রা। দিনের বেলা অর্থাৎ বেলা বাড়তেই গরম টের পাওয়া যাচ্ছে। আগামী কয়েকদিন তাপমাত্রা কিছুটা হলেও বাড়বে। উপকূলীয় সংলগ্ন জেলাতে তাপমাত্রা ১৬ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। পশ্চিমের জেলাগুলিতে ১৩ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা।

উত্তরবঙ্গে এখনও ভালো ঠান্ডা রয়েছে। দার্জিলিংয়ের তাপমাত্রা ৫ থেকে ৭ ডিগ্রিতে রয়েছে। কালিম্পং সহ পাহাড়ি এলাকায় ১২ থেকে ১৫ ডিগ্রি তাপমাত্রা রয়েছে।  উত্তরের বাকি জেলাতেও শীতের আমেজ রয়েছে।সোমবার থেকে দেশের একাধিক রাজ্যে আবহাওয়ার বড়সড় পরিবর্তন হতে পারে। এমনটাই ইঙ্গিত দিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর (Indian Weather Department)। আগামী তিনদিন ১১ টি রাজ্যে বৃষ্টি এবং দমকা হাওয়া বইতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। ভারতীয় মৌসম ভবনের তথ্য অনুযায়ী, পাটনায় মেঘলা আকাশ থাকবে। আলিগড় সহ উত্তরপ্রদেশের কয়েকটি জেলায় বৃষ্টি পরিস্থিতি দেখা দিতে পারে। পাহাড়ি এলাকায় ফের তুষারপাত ও ধসের আশঙ্কা রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তর ভারত থেকে পার্বত্য রাজ্যগুলোতে আবহাওয়ার বেশ কয়েকদিন পরিবর্তন হবে।

পুজোর আগে ফের দুর্যোগের ভ্রুকুটি! কোথায় কোথায় হবে ভারী বৃষ্টি?

নিউ ইয়র্কে মর্মান্তিক দুর্ঘটনা! মৃত্যু ভারতীয় বংশোদ্ভূত তরুণী ও তাঁর বন্ধুর

জল্পনায় ইতি, নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হচ্ছেন শুভেন্দুর প্রয়াত PA-চন্দ্রনাথের মা হাসি রানি রথ

শিশুদের ‘যৌন নির্যাতন’ নিয়ে কেন্দ্রের কড়া বার্তা, চাপের মুখে বড় পদক্ষেপ মেটার

নন্দীগ্রামে হাসি রানি রথের মনোনয়ন পেশের সময় উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

‘আর অফিস আসতে হবে না’, সকাল ৬টার ইমেলে মাথায় হাত নামী সংস্থার কর্মীদের

সুবর্ণ সুযোগ, মাত্র ২০ হাজারে মিলবে ৭০০০mAh ব্যাটারি-সহ Realme 5G ফোন

কোলাহল থেকে দূরে থাকতে চান? এবার পুজোয় ঢুঁ মারতে পারেন এই তিন রাজবাড়িতে

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

সিংহ রাশিতে কেতুর প্রবেশ, ৯০ দিনে ৬ রাশির জাতকদের জীবনে সুদিন

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র