আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সুখবর ! এবার ব্লক স্বাস্থ্যকেন্দ্রেও সস্তায় ওষুধের দোকান, মিলবে বিপুল ছাড়

নিজস্ব প্রতিনিধিঃ রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় বড়সড় মাস্টারস্ট্রোক দিতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  এবার থেকে ব্লক হাসপাতালেও মিলবে সস্তায় ওষুধের দোকান । জানা গিয়েছে, ২০২৫ সালের মধ্যে বাংলার ৩৪৭টি ব্লক এবং গ্রামীণ হাসপাতালে মিলতে চলেছে ন্যায্যমূল্যে ওষুধের দোকান । আর তাতে রাজ্যের ব্লক এলাকায় ওষুধের দোকানের সংখ্যা বেড়ে হবে ৪৬০টি। সেই দোকান  থেকে ১৪০টি ওষুধ পাঠাতে হবে  ব্লক হাসপাতালগুলিতে ।

এই প্রসঙ্গে স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম বলেন, ‘রাজ্যের সব ব্লক হাসপাতালে ন্যায্যমূল্যের ওষুধের দোকান হবে। শীঘ্রই এ নিয়ে টেন্ডার হবে।’স্বাস্থ্য দফতরের তরফে দেওয়া তথ্য অনুসারে, বাংলায় বর্তমানে মেডিক্যাল কলেজ, জেলা, মহকুমা, স্টেট জেনারেল এবং হাতেগোনা একটি-দুটি গ্রামীণ হাসপাতাল মিলিয়ে ১১৭টি ন্যায্যমূল্যের দোকান আছে। আর তা আগামী বছর আরও বাড়তে চলেছে ।

উল্লেখ্য, ২০১১  সালে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর থেকেই   হাসপাতালে ন্যায্যমূল্যের ওষুধের দোকান বা ফেয়ার প্রাইস শপ চালু করার তিনি পরিকল্পনা নেন।  আর তাতে বেশ উপকৃত হন আমজনতা। বলা বাহুল্য, বর্তমান সময়ে দাঁড়িয়ে পরিবারপিছু মাসে চার থেকে পাঁচ হাজার টাকার সুগার, প্রেশার, হার্ট, নার্ভ, পেট, কিডনি, নিউরো বা চোখের ওষুধ বা জরুরি ‌ইঞ্জেকশন লাগে লক্ষ লক্ষ মানুষের। আর তাতেই মাথায় হাত পড়ে রোগীর পরিবারের। এই অবস্থায় তাদেরকে স্বস্তি দিতে হাসপাতাল গুলিতে সস্তায় ওষুধ দেওয়ার কথা পরিকল্পনা করছে রাজ্য সরকার ।

Published by:

Share Link:

More Releted News:

নির্বাচন মিটতেই কালবৈশাখীর দাপট! দুর্যোগের দিনে ভোটকর্মীদের পাশে রেল

ভোট মিটলেও রাজ্যে আইনশৃঙ্খলা সামলাতে ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে

উদয়নারায়ণপুরে জওয়ানের ধাক্কায় বৃদ্ধের মৃত্যুর ঘটনায় কেন্দ্রীয় বাহিনীকে আড়াল কমিশনের

ভোট শেষের মুখে নোয়াপাড়ায় উত্তেজনা, বচসা ঘিরে তৃণমূল–বিজেপি সংঘর্ষ

দিনের শেষে মায়ের সঙ্গে কসবা কেন্দ্রে ভোট দিলেন মিমি চক্রবর্তী

ব্যারাকপুরে পুরসভার কর্মী রাজনৈতিক দলের এজেন্ট হয়ে বুথে বসার অপরাধে আটক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ