মমতাকে নিয়ে দুমদাম মন্তব্য নয়! শুভেন্দুকে হুঁশিয়ারি মদন মিত্রের

কামারহাটির বিধায়ক মদন মিত্র দলীয় প্রার্থীর হয়ে প্রচারে বেড়িয়ে শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে কড়া হুঁশিয়ারী দিলেন। জানিয়ে দিলেন, রাজ্যের বিরোধী দলনেতা যেন মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে দুমদাম মন্তব্য না করেন। করলে সমস্যা হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূল ছেড়ে বছর দেড় আগে বিজেপিতে যোগ দিয়েছেন শুভেন্দু অধিকারী। সেই সময় থেকেই পদ্মমঞ্চে দাঁড়িয়ে প্রতিটি সভায়, প্রচারে, কর্মসূচীতে নিয়ম করে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলকে আক্রমণ করে চলেছেন তিনি। বেশ কিছু ক্ষেত্রে তা ব্যক্তিগত ক্ষেত্রে আক্রমণ বলেও চিহ্নিত হয়েছে। অভিযোগ উঠেছে শালীনতাও বজায় রাখেননি রাজ্যের বিরোধী দলনেতা। এই অবস্থায় কামারহাটির বিধায়ক মদন মিত্র এদিন দলীয় প্রার্থীর হয়ে প্রচারে বেড়িয়ে শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে কড়া হুঁশিয়ারী দিলেন। জানিয়ে দিলেন, রাজ্যের বিরোধী দলনেতা যেন মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে দুমদাম মন্তব্য না করেন। করলে সমস্যা হবে। খুব শীঘ্রই কামারহাটিতে বিজেপির প্রার্থীদের হয়ে প্রচারে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। রাজ্য বিজেপি সূত্রে তেমনটাই জানা গিয়েছে। ঠিক তার আগে মদন মিত্রের হুঁশিয়ারি শুভেন্দুর প্রচারকে বাড়তি মাত্রা দিল বলেই মনে করছেন রাজ্য রাজনীতির বিশেষজ্ঞরা।

সোমবার সকালে কামারহাটিতে তৃণমূল প্রার্থীদের হয়ে প্রচারে বার হন মদন মিত্র। সেই প্রচার চলাকালীন সময়েই তিনি শুভেন্দু অধিকারীকে হুঁশিয়ারি দেন। তিনি বলেন, ‘‌নিজের এলাকা সামলাতে পারছেন না শুভেন্দু অধিকারী। আর ভবানীপুরে গিয়ে মমতা সম্পর্কে আলপটকা মন্তব্য করছেন। সেদিন ভবানীপুরে খুব বেঁচে গিয়েছেন। সাবধানে ঘোরাফেরা করুন। ভবানীপুরে কোনও বড় ঘটনা ঘটলে দায়িত্ব যাবে বিজেপির উপরে। শুভেন্দুকে আমি বলছি, ছোটভাই, মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে দুমদাম মন্তব্য করো না। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তোমাকে তৈরি করেছেন। তোমাকে দানা খাইয়েছেন। এখন যদি মমতা সম্পর্কে অবাঞ্ছিত মন্তব্য করো তাহলে তৃণমূল কংগ্রেস কর্মীরা প্রতিবাদ করলে বিষয়টা ভালো হবে না।’‌ যদিও এই মন্তব্যের পাল্টা কোনও মন্তব্য করেননি শুভেন্দু অধিকারী।

বিমানে চেপে অনুপ্রবেশ করেছিল মশা, জার্মানিতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু

‘কৃতিকে দেখেও শিক্ষা হল না?’, রাখি অনুষ্ঠানে উন্মুক্ত পোশাকে এসে বিতর্কের মুখে সেলিনা জেটলি

মর্মান্তিক ঘটনা চাঁপাইনবাবগঞ্জে, নদীতে স্নান করতে নেমে ডুবে মারা গেল পাঁচ বোন

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬০০ ছুঁইছুঁই! উদ্ধার ৮৫ ভারতীয়, এখনও নিখোঁজ শতাধিক

রবি-সোমে শিয়ালদহ ডিভিশনে টানা ৮ ঘণ্টা বন্ধ থাকবে ট্রেন পরিষেবা

‘কলেজে ছাত্র সংসদের নির্বাচন অবিলম্বে করতে হবে’, দাবি ঋতব্রতের

রবীন্দ্রনাথকে দায়ী করে আত্মঘাতী বাবা-মা-মেয়ে, চাঞ্চল্য ধনেখালিতে

হাতে রাখি বাঁধা, গলার নলি কাটা, মালদহের বাড়িতে ফিরতেই খুন কলকাতার ব্যবসায়ী

৩ সপ্তাহের মধ্যে আরজি কর মামলার তদন্ত শেষ করতে হবে, CBI-কে নির্দেশ কলকাতা হাইকোর্টের

রাখির উৎসব মুহূর্তে পরিণত হল বিষাদে, ভিড়ে পদপিষ্ট হয়ে নিহত ১ মহিলা, আহত ৩

‘ঘরের শত্রুদের সঙ্গে লড়ব আমরা’, রাখি বন্ধন উৎসবে সংকল্প মুখ্যমন্ত্রীর

‘পুলিশ অনুমতি না দিলেও জেলায় জেলায় পায়ে হেঁটে যাব,’ ঘোষণা মমতার

‘পিঠ বাঁচাতে দল ছেড়েছেন যাঁরা, তাঁদের ছাড় নয়,’ সাফ জানালেন অভিষেক

‘২০ জন দলবদলু সাংসদের পদ খারিজ করে দেখাব,’ কাকলি-সুদীপদের চ্যালেঞ্জ কল্যাণের