৩,৭০০ টাকার ইলিশ কিনে ‘ভ্যানিশ’ মহিলা, মধ্যমগ্রামে অভিনব চুরিতে হতবাক মাছ ব্যবসায়ী

Share:

নিজস্ব প্রতিনিধি: ইলিশ কিনতে এসে এমন ‘চাল’ দেবেন ক্রেতা, তা বোধহয় স্বপ্নেও ভাবেননি মধ্যমগ্রামের এক মাছ ব্যবসায়ী! পছন্দ করে প্রায় দেড় কেজির একটি ইলিশ কিনলেন এক বৃদ্ধা। দাম ঠিক হল ৩৭০০ টাকা। মাছ কেটে প্যাকেট করে হাতে তুলে দিতেই শুরু হল আসল কাণ্ড। টাকা দেওয়ার অজুহাতে মাছ নিয়ে রিকশায় চেপে মাত্র ২০০ মিটার দূরে পৌঁছলেন ওই মহিলা। তারপরই যেন হাওয়ায় মিলিয়ে গেলেন! সঙ্গে নিয়ে গেলেন প্রায় ৩৮০০ টাকা মূল্যের ইলিশ এবং ব্যবসায়ীর কাছ থেকে নেওয়া আরও ৩০০ টাকা নগদ। ঘটনাটি মধ্যমগ্রাম কালীবাড়ি সংলগ্ন অমলেন্দু স্মৃতি ব্যবসায়ী সমিতির বাজারের। স্থানীয় ব্যবসায়ীদের দাবি, এমন কায়দায় চুরির ঘটনা এই বাজারে আগে কখনও ঘটেনি।

জানা গিয়েছে, প্রতিদিনের মতোই বাজারে মাছ বিক্রি করছিলেন ব্যবসায়ী প্রসেনজিৎ বিশ্বাস। সেই সময় ৬০ বছরের বেশি বয়সি এক মহিলা তাঁর দোকানে আসেন। তাঁকে দেখে সন্দেহের কোনও কারণ হয়নি ব্যবসায়ীর। বরং তাঁর কথাবার্তা ও চালচলন দেখে স্বচ্ছল পরিবারের ক্রেতা বলেই মনে হয়েছিল। মহিলা দোকানে এসে বড়সড় একটি ইলিশ মাছ দেখাতে বলেন। প্রায় দেড় কেজি ওজনের একটি মাছ পছন্দ হয় তাঁর। মাছটির দাম ছিল ৩৭৮৮ টাকা। তবে মহিলা জানান, তিনি ৩৭০০ টাকা দেবেন। দরদাম শেষে ওই দামেই মাছ বিক্রি করতে রাজি হন ব্যবসায়ী। এরপর মাছটি কেটে পরিষ্কার করে প্যাকেটে ভরে মহিলার হাতে তুলে দেওয়া হয়। আর সেখান থেকেই বদলে যায় গোটা পরিস্থিতি।

আরও পড়ুন: ভারী বৃষ্টিতে ভেঙে পড়ল মাটির বাড়ি, ঘুমন্ত অবস্থায় মর্মান্তিক মৃত্যু দুই শিশুর

মাছ হাতে নিয়ে মহিলা জানান, বাজারের উল্টো দিকে কাঠগোলা এলাকায় তাঁদের একটি কাপড়ের দোকান রয়েছে। সেখান থেকে টাকা এনে মাছের দাম মিটিয়ে দেবেন। এমনকী, দ্রুত যাওয়ার জন্য ব্যবসায়ীকে একটি রিকশা ডেকে দেওয়ার অনুরোধও করেন তিনি। বৃদ্ধা মহিলা ক্রেতার কথায় বিশ্বাস করে তাঁকে সাহায্য করার জন্য ব্যবসায়ী প্রসেনজিৎ বিশ্বাস ‘বাবাই’ নামে এক যুবককে সঙ্গে পাঠান। বাবাই একটি রিকশা ডেকে দেন। রিকশায় চেপে মহিলা ও বাবাই কাঠগোলার দিকে রওনা হন। অভিযোগ, মাত্র ২০০ মিটার যাওয়ার পরই মহিলা নিজের মোবাইল ফোন বের করে কারও সঙ্গে কথা বলেন। এরপর স্থানীয় একটি কাপড়ের দোকানের কথা উল্লেখ করে সেখানে টাকা দেওয়ার কথা জানান। মহিলা যে দোকানের কথা বলেছিলেন, সেটি দেখিয়ে দেওয়ার জন্য বাবাই ও রিকশাচালকও তাঁর সঙ্গে এগিয়ে যান। কিন্তু দোকানের কাছে পৌঁছনোর পরই বোঝা যায়, পুরো ঘটনাটিই ছিল পরিকল্পিত। সেখানে ওই নামে কোনও দোকানের সন্ধান মেলেনি। ততক্ষণে মাছের প্যাকেট হাতে নিয়ে উধাও মহিলা। সঙ্গে তাঁর কাছে থাকা প্রায় ৩৭০০ টাকার ইলিশ এবং ব্যবসায়ীর কাছ থেকে নেওয়া ৩০০ টাকা নগদও নেই। এরপর আশপাশের এলাকায় শুরু হয় খোঁজ। কিন্তু বহু চেষ্টা করেও ওই মহিলার কোনও সন্ধান পাওয়া যায়নি। মাত্র কয়েকশো মিটারের মধ্যে কীভাবে তিনি সকলের চোখ এড়িয়ে গায়েব হয়ে গেলেন, তা নিয়েই এখন চর্চা চলছে বাজারজুড়ে। ঘটনার কথা ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতেও। ইলিশের চাহিদা যখন তুঙ্গে এবং সরবরাহ কম থাকায় দামও চড়া, সেই সময় এমন ঘটনায় আরও ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ী। ঘটনার পর মানসিকভাবে ভেঙে পড়ে ওই দিন দোকানও বন্ধ রাখেন তিনি।

২১ দিন পর ছেলের উচ্চমাধ্যমিকের পরীক্ষা, তাঁর আগেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাটির ঘর

‘আপাতত কোনও বড় পদক্ষেপ নয়’, শ্রীলেখা মিত্রকে আপাতত রক্ষাকবচ দিল কলকাতা হাই কোর্ট

২০ ‘বিদ্রোহী’ সাংসদকে জবাবের জন্য ২১ দিন সময় দিলেন স্পিকার ওম বিড়লা

বারুইপুরে নাবালিকা খুন-ধর্ষণ মামলায় ৫৭ দিনের মাথায় চার্জশিট, ৭০০ পাতার রিপোর্ট পুলিশের

নেপাল বিপর্যয়ের ৮দিন পরেও নিখোঁজ মুকুলের পুত্রবধূ, DNA নমুনা পাঠানো হল হাসপাতালে

অনাস্থা ভোটে বনগাঁর কালুপুর পঞ্চায়েত দখল বিজেপির, নতুন প্রধান সৌমেন সরকার

কৌশিকী অমাবস্যায় নিরাপত্তার চাদরে তারাপীঠ, এলাকাজুড়ে ড্রোন-সিসিটিভিতে নজরদারি

ভারী বৃষ্টিতে ভেঙে পড়ল মাটির বাড়ি, ঘুমন্ত অবস্থায় মর্মান্তিক মৃত্যু দুই শিশুর

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে তৃণমূল ,তোপ শুভেন্দুর

হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ চান মার্কিন প্রেসিডেন্ট!

প্রবল বৃষ্টিতে ফরাক্কায় রেললাইনে ধস, দার্জিলিং মেল সহ আটকে বহু দূরপাল্লার ট্রেন

জন্মাষ্টমী উপলক্ষে সেজে উঠেছে মায়াপুর ইসকন মন্দির, জানেন কি কি আয়োজন হয়েছে?

মন্দিরে শিবমূর্তিকে জড়িয়ে ধরার চেষ্টা ১২ ফুটের কিং কোবরার! হতবাক স্থানীরা, তারপর…

৫ রানে ৭ উইকেট নিয়ে মহিলাদের এশিয়া কাপে ইতিহাস! কে গড়লেন এই নজির?