রীতি মেনে সাড়ম্বরে স্নানযাত্রা মাহেশে, কত ঘড়া দুধ জলে স্নান জগন্নাথের?

Share:

নিজস্ব প্রতিনিধি : হুগলির মাহেশে সাড়ম্বরে পালিত হল জগন্নাথদেবের স্নানযাত্রা। বুধবার এই স্নানযাত্রা অনুষ্ঠানে জড়ো হয়েছিলেন বহু ভক্ত। এবারে জগন্নাথদেবের স্নানযাত্রা ৬২৮ বছরে পা দিল।

সকাল থেকেই মঙ্গল আরতি, নিমকাঠের দাঁতন, সুগন্ধি, দুধ, গঙ্গাজল-সহ পঞ্চদ্রব্য দিয়ে সম্পন্ন হয়েছে জগন্নাথদেবের অভিষেক স্নান। এবার মাহেশে ২৮ ঘড়া গঙ্গাজল ও দু’ মন দুধ দিয়ে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে স্নান সম্পন্ন হয়েছে। মন্দির সংলগ্ন স্নানপিড়ির মাঠে জগন্নাথদেবকে স্নান করানো হয়েছে।

জানা গিয়েছে, ১০৮ ধরনের বিশেষ দ্রব্য দিয়ে জগন্নাথদেবের মহা অভিষেক স্নানযাত্রা অনুষ্ঠিত হয়। বিভিন্ন তীর্থের জল, নদীর জল সহ নানা উপাচার দিয়ে স্নানযাত্র দেখতে ভিড় জমিয়েছিলেন ভক্তরা। মাহেশের রথের আলাদা মাহাত্ম্য রয়েছে।

জগন্নাথ দেবের স্নানযাত্রা দিয়ে শুরু হয়ে গেল রথযাত্রার প্রস্তুতি। পুরীতে ১২ বছর অন্তর অন্তর নব কলেবর হয়। কিন্তু মাহেশের ক্ষেত্রে বিগ্রহের কোনও পরিবর্তন হয় না। এত বছর ধরে একই বিগ্রহকে পুজো করে আসা হচ্ছে। অন্যান্যবারের মত এবারেও সকাল থেকেই মন্দির চত্বরে রয়েছে বাধভাঙা উচ্ছ্বাস। জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে নিয়ে যাওয়া হয় মন্দির সংলগ্ন মাঠে স্নানমঞ্চে। নিয়ম অনুযায়ী স্নানযাত্রার পর জগন্নাথদেবের কাঁপুনি দিয়ে জ্বর আসে। তখন লেপ, কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকেন জগন্নাথদেব। সেই কারণে কিছুদিন বন্ধ থাকে মন্দির।

তারপর অঙ্গরাগ হয় জগন্নাথদেবের। ভেষজ রং দিয়ে তাঁকে রাঙিয়ে তোলা হয়। জ্বর ছাড়লে হয় নবযৌবন উৎসব। পরদিন রথে চড়ে মাসির বাড়ি যান জগন্নাথ বলরাম এবং বোন সুভদ্রা।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের